-
ভারতে উদ্বেগজনক করোনা পরিস্থিতি, পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচার কর্মসূচি বাতিল করলেন রাহুল গান্ধী
এপ্রিল ১৮, ২০২১ ১৪:২০ভারতে করোনা পরিস্থিতি উদ্বেগজনক হওয়ার পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে দলীয় প্রচার কর্মসূচি বাতিল করলেন প্রধান বিরোধীদল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি।
-
‘দিদি’ শুধু তোষণের রাজনীতি করেছেন এবং আপনাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন: মোদি
এপ্রিল ১৭, ২০২১ ১৩:১৪ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে টার্গেট করে বলেছেন, ‘দিদি (মমতা) শুধু তোষণের রাজনীতি করেছেন এবং আপনাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। কোনো উন্নয়ন করেননি, সেজন্য ঘরে ঘরে বিশুদ্ধ খাবার পানির যে কেন্দ্রীয় প্রকল্প রয়েছে তা এখানে চালু হতে দেননি।’ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন উপলক্ষে তিনি আজ (শনিবার) আসানসোল ও গঙ্গারামপুরে বিজেপি প্রার্থীদের সমর্থনে বক্তব্য রাখার সময়ে এ সংক্রান্ত মন্তব্য করেন।
-
বাংলাকে গুজরাট করতে দেবো না, বাংলায় দাঙ্গা করতে দেবো না: মমতা
এপ্রিল ১৭, ২০২১ ১১:০৮ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে টার্গেট করে বলেছেন, ‘বাংলা, বাংলাই থাকবে, বাংলাকে গুজরাট করতে দেবো না, বাংলায় দাঙ্গা করতে দেবো না। বাংলায় খুন করতে দেবো না, বাংলায় সন্ত্রাস করতে দেবো না।’ রাজ্যে বিধানসভা নির্বাচন উপলক্ষে তিনি আজ (শনিবার) পূর্ব বর্ধমান জেলার কাটোয়ায় তৃণমূল প্রার্থীদের সমর্থনে দলীয় সমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।
-
বুলেটের জবাব ব্যালটে দিতে হবে : অভিষেক বন্দ্যোপাধ্যায়
এপ্রিল ১৫, ২০২১ ১৪:২৩সর্বভারতীয় যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি বলেছেন, ‘বাঙালি মেরে যারা বাংলা দখল করতে চায়, যারা গায়ের জোরে বোমা-বন্দুকের জরে বাংলা দখল করতে চায় তাদের ক্ষমা করবেন না। বুলেটের জবাব ব্যালটের মধ্যমে দিতে হবে।
-
এনআরসি করার দরকার নেই, বিজেপিকে তাড়ালে সব মানুষ থাকবে: মমতা বন্দ্যোপাধ্যায়
এপ্রিল ১৪, ২০২১ ১২:৩৭ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) ও জাতীয় জনসংখ্যা নিবন্ধন (এনপিআর) প্রসঙ্গে বিজেপিকে টার্গেট করে বলেছেন, এনআরসি করার দরকার নেই, এনআরসি করে মানুষ তাড়ানোর দরকার নেই। আগে বিজেপিকে এনআরসি-এনপিআর করুন, ওদের আগে তাড়ান, তাহলে সব মানুষ থাকবে।’ রাজ্যে বিধানসভা নির্বাচন উপলক্ষে তিনি আজ (বুধবার) জলপাইগুড়িতে এক সমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।
-
তৃতীয়বারের জন্য মমতার মুখ্যমন্ত্রী হওয়া সময়ের অপেক্ষা মাত্র: অভিষেক
এপ্রিল ১৩, ২০২১ ১৩:৫৬সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি বলেছেন, ‘আড়াইশো আসন নিয়ে তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী হওয়ায় কেবল সময়ের অপেক্ষা মাত্র।’ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন উপলক্ষে তিনি আজ (মঙ্গলবার) পূর্ব বর্ধমান জেলার রায়নায় দলীয় সমাবেশ বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।
-
বিজেপি জোর করে বাংলা দখল করতে চাচ্ছে : অভিষেক বন্দ্যোপাধ্যায়
এপ্রিল ১১, ২০২১ ১৪:১৪সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি বলেছেন, ‘বিজেপি জোর করে বাংলা দখল করতে চাচ্ছে। কিন্তু দিল্লির স্তাবকতা করে বাংলার মানুষ বেঁচে থাকবে না।’ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন উপলক্ষে আজ (রোববার) উত্তর ২৪ পরগনা জেলার মিনাখাঁয় দলীয় সমাবেশে বক্তব্য রাখার সময়ে তিনি ওই মন্তব্য করেন।
-
কেন্দ্রীয় বাহিনী ত্রাস সৃষ্টি করায় পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ভোটাররা আতঙ্কিত: কামরুজ্জামান
এপ্রিল ১১, ২০২১ ০৬:০০ভারতের পশ্চিমবঙ্গের ‘সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন’-এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ কামরুজ্জামান বলেছেন, ‘রাজ্যে চতুর্থ দফার নির্বাচনে সকাল থেকে কেন্দ্রীয় বাহিনী যেভাবে ‘সংখ্যালঘু এলাকাগুলোতে’ ত্রাস সৃষ্টি করছে তাতে সংখ্যালঘু ভোটাররা অত্যন্ত আতঙ্কিত!’ তিনি শনিবার পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় রাজ্যের মুখ্য নির্বাচনী কর্মকর্তার কার্যালয় চত্বরে এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন।
-
পশ্চিমবঙ্গে রক্তাক্ত নির্বাচন, কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর গুলিতে নিহত ৪, স্বরাষ্ট্রমন্ত্রীর ইস্তফা দাবি মমতার
এপ্রিল ১০, ২০২১ ১৩:১৯ভারতের পশ্চিমবঙ্গে চতুর্থ দফার বিধানসভা নির্বাচন চলাকালীন কুচবিহারের শীতলকুচিতে কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর গুলিতে ৪ জন নিহত হয়েছেন। ওই ঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন বলে খবর।
-
বাংলা কোনোদিনও তোমাদের হবে না: বিজেপির প্রতি মমতা
এপ্রিল ০৮, ২০২১ ১৪:২৮ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে টার্গেট করে বলেছেন, ‘আগে দিল্লী সামলা, তারপরে দেখিস বাংলা। কোনোদিনও বাংলা তোমাদের হবে না।’ রাজ্যে বিধানসভা নির্বাচন উপলক্ষে তিনি আজ (বৃহস্পতিবার) হাওড়া জেলার ডোমজুড়ে এক সমাবেশে বক্তব্য দেওয়ার সময়ে ওই মন্তব্য করেন।