-
যশোর রোড অবরোধ করে থানার সামনে বিজেপি’র অবস্থান-বিক্ষোভ
জুন ০৫, ২০২০ ১৩:৫৮ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার গাইঘাটায় বেছে বেছে দলীয় কর্মীদের গ্রেফতারের অভিযোগে অবস্থান-বিক্ষোভ করল বিজেপি। আজ (শুক্রবার) গাইঘাটা থানার সামনে ৩৫ নম্বর জাতীয় সড়ক যশোর রোড অবরোধ করে অবস্থান-বিক্ষোভে বিজেপি এমপি শান্তনু ঠাকুর ও বনগাঁ উত্তর কেন্দ্রের বিধায়ক বিশ্বজিৎ দাসের নেতৃত্বে কয়েকশ' বিজেপি কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।
-
পরিযায়ী শ্রমিকদের প্ররোচনা দেওয়ার চেষ্টা চলছে: মমতা বন্দ্যোপাধ্যায়
জুন ০৩, ২০২০ ১৪:৫২ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, পরিযায়ী শ্রমিকদের প্ররোচনা দেওয়ার চেষ্টা হচ্ছে। কেউ কেউ বলছে বাংলা নাকি ঢুকতে দেয়নি। বাংলা ঢুকতে না দিলে, এত লোক এল কীভাবে? ইতোমধ্যেই ট্রেন ও বাসে করে সাড়ে ৮ লাখ পরিযায়ী শ্রমিক রাজ্যে ফিরেছেন। আগামী ১০ জুনের মধ্যে সাড়ে ১০ লাখ মানুষ বাংলায় ঢুকবে।
-
ভারতে লকডাউনের মেয়াদ বাড়ল ৩০ জুন পর্যন্ত, পশ্চিমবঙ্গে ২ সপ্তাহ
মে ৩০, ২০২০ ১৯:৪২ভারতে করোনাভাইরাসের সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়তে থাকায় লকডাউনের মেয়াদ পঞ্চম দফায় ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে এটি কার্যকর হবে কনটেইনমেন্ট জোনে। বাকী সর্বত্রই ৮ জুন থেকে অফিস, বড় বড় বিপনী বিতান, হোটেল ও রেস্তোঁরা সবই খুলে দেয়ার সিদ্ধান্ত হয়েছে।
-
আপনারা কী ‘করোনা এক্সপ্রেস’ চালাচ্ছেন? ফের কেন্দ্রীয় সরকারের সমালোচনা করলেন মমতা
মে ২৯, ২০২০ ১৬:৩০ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করোনা ইস্যুতে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে সামাজিক দূরত্ব বিধি না মানার অভিযোগ করেছেন। তিনি আজ (শুক্রবার) রাজ্য সচিবালয় নবান্নে এক সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত মন্তব্য করেন।
-
‘দুর্যোগ-দুর্ভোগ সামলাব, না আপনাদের চাপিয়ে দেওয়া রাজনীতি সামলাব?’
মে ২৭, ২০২০ ১৪:৪৩ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ‘দুর্যোগ-দুর্ভোগ সামলাবো, না আপনাদের চাপিয়ে দেওয়া রাজনীতি সামলাব? কোনটা সামলাব?’ তিনি আজ (বুধবার) রাজ্য সচিবালয় নবান্নে আম্পান ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতি পর্যালোচনা করার সময়ে ওই মন্তব্য করেন।
-
আম্পান ঘূর্ণিঝড়ে ৬ কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন: মমতা বন্দ্যোপাধ্যায়
মে ২৩, ২০২০ ১৩:৪৫ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আম্পান ঘূর্ণিঝড়ে রাজ্যের বিভিন্ন জেলায় ৬ কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। তিনি আজ (শনিবার) দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপে মহকুমা প্রশাসকের দফতরে আয়োজিত বৈঠকে ওই মন্তব্য করেন।
-
বিদ্যুৎ ও পানির দাবিতে কোলকাতায় বিক্ষোভ, সুরাহার আশ্বাস ফিরহাদ হাকিমের
মে ২৩, ২০২০ ১৩:২০ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় বিদ্যুৎ ও পানির দাবিতে সড়কে নেমে বিক্ষোভ প্রদর্শন করেছেন বাসিন্দারা। বিধ্বংসী ঘূর্ণিঝড় ‘আম্পান’ পরবর্তী সময়ে এখনও পর্যন্ত বিদ্যুৎ ফিরে না আসায় আজ (শনিবার) দক্ষিণ কোলকাতার বেহালা, টালিগঞ্জ, যাদবপুর, গড়িয়া এবং ইএম বাইপাস সংলগ্ন বহু এলাকায় অবিলম্বে পানি ও বিদ্যুতের দাবিতে, সকাল থেকে মানুষজন পথে নেমে বিক্ষোভ প্রদর্শন করেন।
-
আম্পানে ক্ষয়ক্ষতি: পশ্চিমবঙ্গের জন্য হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা মোদির
মে ২২, ২০২০ ১৪:৩৯ভারতের পশ্চিমবঙ্গে ভয়াবহ ঘূর্ণিঝড় আম্পানের ক্ষয়ক্ষতি মোকাবিলার জন্য এক হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি আজ (শুক্রবার) আম্পানের ক্ষয়ক্ষতি দেখতে পশ্চিমবঙ্গের দুর্গত এলাকা পরিদর্শনের পরে প্যাকেজের কথা ঘোষণা করেন।
-
পশ্চিমবঙ্গে আম্পানের তাণ্ডবে নিহত ৭২, কোলকাতা বিমানবন্দরের রানওয়ে পানিমগ্ন
মে ২১, ২০২০ ১৪:৫১ভারতের পশ্চিমবঙ্গে ভয়াবহ ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে ৭২ জনের মৃত্যু হয়েছে। আজ (বৃহস্পতিবার) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই তথ্য জানিয়েছেন।
-
আম্পানের তাণ্ডবে পশ্চিমবঙ্গে ১২ জনের মৃত্যু: 'আজ যেটা হল, সেটা ধ্বংস'
মে ২০, ২০২০ ২১:০০ভারতে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে লন্ডভন্ড হয়ে গেছে রাজধানী কোলকাতাসহ পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলীয় কয়েকটি জেলা। এরমধ্যে দুই ২৪ পরগনা এবং দুই মেদিনীপুর, হাওড়া ও হুগলির অবস্থা ভয়াবহ। কোলকাতা তিনজনসহ বিভিন্ন জেলা মিলিয়ে অন্তত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।