• পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের খড়গ্রামে তৃণমূল নেতা গুলিবিদ্ধ, গ্রেফতার ১

    পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের খড়গ্রামে তৃণমূল নেতা গুলিবিদ্ধ, গ্রেফতার ১

    আগস্ট ১১, ২০১৯ ১৪:৪৯

    ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের খড়গ্রামে মইনুল শেখ নামে এক তৃণমূল নেতা অজ্ঞাত দুর্বৃত্তদের আক্রমণে গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল (শনিবার) দিবাগত রাতে মুর্শিদাবাদের খড়গ্রাম এলাকার ওই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তৃণমূলের অঞ্চল কমিটির সভাপতি আহত মইনুল শেখ কোলকাতার এক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

  • দার্জিলিংকে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি, জোরালো হচ্ছে গোর্খাল্যান্ডের দাবিও

    দার্জিলিংকে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি, জোরালো হচ্ছে গোর্খাল্যান্ডের দাবিও

    আগস্ট ০৭, ২০১৯ ১২:৫৭

    ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিংকে বিধানসভাসহ কেন্দ্রীয় সরকারশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করার দাবি উঠেছে। একইসঙ্গে সেখানে গোর্খাল্যান্ডের দাবিও জোরালো হয়েছে।

  • পুরোহিত ভাতা চালু করে বনগাঁ পৌর চেয়ারম্যান গণতন্ত্র হত্যা করেছেন: বিজেপি

    পুরোহিত ভাতা চালু করে বনগাঁ পৌর চেয়ারম্যান গণতন্ত্র হত্যা করেছেন: বিজেপি

    আগস্ট ০৪, ২০১৯ ১৫:৪৩

    ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁ পৌরসভাকে কেন্দ্র করে হাইকোর্টে মামলা চলাকালীন চেয়ারম্যানের পক্ষ থেকে পুরোহিত ভাতা চালু করে গণতন্ত্র হত্যা করা হয়েছে বলে বিজেপি অভিযোগ করেছে। আজ (রোববার) বিজেপির বারাসাত সাংগঠনিক জেলার সহ-সভাপতি দেবদাস মণ্ডল ওই অভিযোগ করেছেন।

  • মমতা নির্বাচন নিরপেক্ষ করবেন এটা আমি বিশ্বাস করি না: অধীর চৌধুরী

    মমতা নির্বাচন নিরপেক্ষ করবেন এটা আমি বিশ্বাস করি না: অধীর চৌধুরী

    জুলাই ২১, ২০১৯ ১৫:১২

    ভারতের পশ্চিমবঙ্গের কংগ্রেস এমপি অধীর চৌধুরী বলেছেন, বাংলার মুখ্যমন্ত্রী নির্বাচন নিরপেক্ষ করবেন- এটা আমি বিশ্বাস করি না। আজ (রোববার) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইভিএম বা ইলেকট্রনিক ভোট যন্ত্রের পরিবর্তে ব্যালটে নির্বাচনের যে দাবি জানিয়েছেন সে সম্পর্কে অধীর বাবু ওই মন্তব্য করেছেন। 

  • বাংলা মাথানত করবে না, ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব: বিজেপির উদ্দেশে মমতা

    বাংলা মাথানত করবে না, ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব: বিজেপির উদ্দেশে মমতা

    জুলাই ২১, ২০১৯ ১৩:৩৮

    ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির উদ্দেশে বলেছেন, বিজেপি জেনে রাখো এই বাংলা মাথানত করবে না, ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব। তিনি আজ (রোববার) পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় দলীয় কর্মসূচিতে বিশাল জনসমাবেশে ভাষণ দেয়ার সময় ওই মন্তব্য করেন।  

  • ‘কর্মদিগন্ত’ থেকে পৃথিবীর বৃহত্তম কর্মসংস্থান তৈরি হবে: মমতা

    ‘কর্মদিগন্ত’ থেকে পৃথিবীর বৃহত্তম কর্মসংস্থান তৈরি হবে: মমতা

    জুলাই ১৮, ২০১৯ ১৬:৪১

    ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চর্মনগরী বানতলায় মেগা লেদার ক্লাস্টারের শিলান্যাস ও বিভিন্ন পরিসেবার সূচনা অনুষ্ঠানে বলেছেন, ‘কর্মদিগন্ত’ থেকে পৃথিবীর বৃহত্তম কর্মসংস্থান তৈরি হবে।

  • তথ্য সংরক্ষণ ও গোপনীয়তা আইনের দাবিতে তৃণমূল এমপিদের বিক্ষোভ

    তথ্য সংরক্ষণ ও গোপনীয়তা আইনের দাবিতে তৃণমূল এমপিদের বিক্ষোভ

    জুলাই ১৭, ২০১৯ ১৪:১৭

    ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূলের এমপিরা ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার অভিযোগে তথ্য সংরক্ষণ ও গোপনীয়তা আইনের দাবিতে সংসদ চত্বরে বিক্ষোভ প্রদর্শন করেছেন। আজ (বুধবার) তৃণমূল এমপিরা বিভিন্ন দাবি সম্বলিত পোস্টার হাতে নিয়ে কেন্দ্রীয় সরকারের পদক্ষেপের বিরুদ্ধে স্লোগান দেন। তৃণমূল এমপিদের অভিযোগ, কেন্দ্রীয় সরকারকে দেয়া ব্যক্তিগত তথ্য নিরাপদ থাকছে না। সেজন্য তথ্য সংরক্ষণ ও গোপনীয়তা আইন আনতে হবে।

  • 'কেন্দ্রীয় সরকারের অ্যাডভাইসরি নোট পাঠানোর ঔদ্ধত্য মেনে নেয়া হবে না'

    'কেন্দ্রীয় সরকারের অ্যাডভাইসরি নোট পাঠানোর ঔদ্ধত্য মেনে নেয়া হবে না'

    জুলাই ১৫, ২০১৯ ১৪:৫২

    ভারতের পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গত দশ দিনে কেন্দ্রীয় সরকার রাজ্যকে ১০টি অ্যাডভাইসরি পাঠানোয় তৃণমূল নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এমপি ক্ষুব্ধ হয়েছেন। এরফলে সংসদীয় গণতন্ত্র মানা হচ্ছে না এবং তারা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছেন বলে আজ (সোমবার) সংসদে সুদীপ বাবু সোচ্চার হন।

  • মানুষের মধ্যে ভাগাভাগি আমাদের ঐতিহ্য নয়: ফিরহাদ হাকিম

    মানুষের মধ্যে ভাগাভাগি আমাদের ঐতিহ্য নয়: ফিরহাদ হাকিম

    জুলাই ১২, ২০১৯ ০৭:১০

    ভারতের পশ্চিমবঙ্গের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন, ‘কে হিন্দু কে মুসলিম, মানুষের মধ্যে ভাগাভাগি আমাদের ঐতিহ্য নয়। মৌলবাদীরা দেশ ভাঙার ষড়যন্ত্র করছে।’ সাম্প্রদায়িক রাজনীতির প্রতিবাদে গতকাল (বৃহস্পতিবার) রাজ্য বিধানসভায় তৃণমূল ও বাম-কংগ্রেসের আনা প্রস্তাবের ওপর আলোচনাকালে তিনি ওই মন্তব্য করেন।

  • মুখ্যমন্ত্রীর ‘তোষণ’ মন্তব্য মুসলিমরা পছন্দ করে না: কামরুজ্জামান

    মুখ্যমন্ত্রীর ‘তোষণ’ মন্তব্য মুসলিমরা পছন্দ করে না: কামরুজ্জামান

    জুলাই ১১, ২০১৯ ১৩:১৬

    ভারতের পশ্চিমবঙ্গের সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মুহাম্মাদ কামরুজ্জামান বলেছেন, মুখ্যমন্ত্রীর ‘মুসলিম তোষণ’ মন্তব্য মুসলিমরা পছন্দ করে না। তিনি আজ (বৃহস্পতিবার) পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় সংখ্যালঘু যুব ফেডারেশনের ১৬তম প্রতিষ্ঠা দিবসের কর্মসূচিতে ভাষণ দেয়ার সময় ওই মন্তব্য করেন।