• সিরিয়ায় বোমাবর্ষণ বন্ধ করুন: তুরস্ককে ফ্রান্স

    সিরিয়ায় বোমাবর্ষণ বন্ধ করুন: তুরস্ককে ফ্রান্স

    ফেব্রুয়ারি ১৪, ২০১৬ ২২:৩৮

    ১৪ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): সিরিয়ার কুর্দি এলাকায় বোমাবর্ষণ বন্ধ করতে তুরস্কের প্রতি আহ্বান জানিয়েছে ফ্রান্স। প্যারিস বলেছে, তুর্কি বোমাবর্ষণে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার পরিস্থিতি আরো খারাপ হবে। ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ মন্তব্য করেছে। সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো প্রদেশের কুর্দি অধ্যুষিত এলাকায় তুর্কি বোমাবষর্ণে পরিস্থিতির অবনতি হওয়ায় প্যারিস উদ্বিগ্ন বলেও উল্লেখ করা হয়েছে।

  • শরণার্থীদের মসজিদ এবং গির্জা গুড়িয়ে দিল ফরাসি সরকার

    শরণার্থীদের মসজিদ এবং গির্জা গুড়িয়ে দিল ফরাসি সরকার

    ফেব্রুয়ারি ০২, ২০১৬ ০৯:১০

    ২ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): ফরাসি কর্তৃপক্ষ শরণার্থীদের একটি মসজিদ এবং গির্জা ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে। বন্দর নগরী ক্যালাসিস’এ ‘জঙ্গল’ হিসেবে পরিচিত শরণার্থী শিবিরে গতকাল এ ঘটনা ঘটেছে। এ শিবিরে সিরিয়া, সুদানসহ অন্যান্য দেশের হাজার হাজার শরণার্থী আশ্রয় নিয়েছে।

  • ‘সন্ত্রাসী’দের নাগরিকত্ব বাতিলের বিল: পদত্যাগ করলেন ফরাসি বিচারমন্ত্রী

    ‘সন্ত্রাসী’দের নাগরিকত্ব বাতিলের বিল: পদত্যাগ করলেন ফরাসি বিচারমন্ত্রী

    জানুয়ারি ২৭, ২০১৬ ১৪:৪৩

    ২৭ জানুয়ারি (রেডিও তেহরান): সন্ত্রাস বিরোধী একটি বিতর্কিত বিল সংসদে উত্থাপনের জের ধরে পদত্যাগ করেছেন ফ্রান্সের বিচারমন্ত্রী ক্রিশ্চিয়ান তাউবিরা। সন্ত্রাসের দায়ে অভিযুক্ত ব্যক্তিদের ফরাসি নাগরিকত্ব কেড়ে নেয়ার বিধান রেখে একটি বিতর্কিত বিল পার্লামেন্টে উত্থাপনের আগ মুহূর্তে সরে দাঁড়ালেন তিনি।