-
ফিলিপাইনে পুনরায় মৃত্যুদণ্ড চালু করবেন বলে ঘোষণা দিলেন নব নির্বাচিত প্রেসিডেন্ট
মে ১৬, ২০১৬ ০৬:০৯ফিলিপাইনের নবনির্বাচিত প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে বলেছেন, দেশটিতে পুনরায় মৃত্যুদণ্ড চালু করবেন। এ ছাড়া, গ্রেফতার এড়িয়ে চলা সন্দেহভাজন অপরাধীদের দেখা মাত্র গুলি করার ক্ষমতা ফিলিপাইনের নিরাপত্তা বাহিনীকে দেয়া হবে বলেও ঘোষণা করেন তিনি। গত সোমবার নির্বাচনে বিজয়ের পর সাংবাদিকদের সঙ্গে প্রথম আলাপের সময় এ সব কথা বলেন তিনি।
-
চীনের সঙ্গে একযোগে কাজ করতে চায় আমেরিকা: অ্যাশ্টন কার্টার
এপ্রিল ১৫, ২০১৬ ১৯:০৪মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ্টন কার্টার আজ (শুক্রবার) বলেছেন, চীনের সঙ্গে একযোগে কাজ করতে চায় আমেরিকা। বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরের কাছে একটি মার্কিন বিমানবাহী যুদ্ধজাহাজ পরিদর্শন সময়ে এ কথা বলেন তিনি। এ সময়ে তার সঙ্গে ছিলেন ফিলিপাইনের প্রতিরক্ষামন্ত্রী ভোলতেয়ার গাজমিন। এ এলাকায় মার্কিন সামরিক উপস্থিতি জোরদার করার বিরুদ্ধে বেইজিং যখন কঠোর অবস্থান গ্রহণ করেছে তখন এ পরিদর্শনের ঘটনা ঘটল।
-
মার্কিন-ফিলিপাইন নৌমহড়া নিয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করল চীন
এপ্রিল ০৫, ২০১৬ ০৮:২২৫ এপ্রিল (রেডিও তেহরান): আমেরিকা এবং ফিলিপাইনের সেনারা গুরুত্বপূর্ণ সামরিক মহড়া শুরু করেছে। এদিকে বেইজিং এ মহড়াকে কেন্দ্র করে দেয়া বিবৃতিতে দক্ষিণ চীন সাগর বিরোধে “বহিরাগতদের” জড়িয়ে পড়ার বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেছে।
-
ফিলিপাইনে মোতায়েন হচ্ছে মার্কিন সেনা; ব্যবহার করবে দেশটির ৫ ঘাটি
মার্চ ২০, ২০১৬ ১৬:০১২০ মার্চ (রেডিও তেহরান): ফিলিপাইনে শিগগিরই মার্কিন সেনা মোতায়েন করা হবে এবং এ সব সেনাকে দেশটির পাঁচটি সামরিক ঘাটি ব্যবহারের সুযোগ করে দেয়া হবে। এ সব ঘাটির কোনো কোনোটি বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরের কাছাকাছি কৌশলগত অবস্থানে রয়েছে।
-
উত্তর কোরিয়ার মালবাহী জাহাজ আটক করল ফিলিপাইন
মার্চ ০৫, ২০১৬ ১৫:৫৪৫ মার্চ (রেডিও তেহরান): জাতিসংঘের সদ্য ঘোষিত কঠোর নিষেধাজ্ঞার আওতায় উত্তর কোরিয়ার একটি মালবাহী জাহাজ আটক করেছে ফিলিপাইন। দেশটির প্রেসিডেন্টের দপ্তর আজ (শনিবার) এক ঘোষণায় বলেছে, মালবাহী জাহাজ ‘জিন তেং’কে আটকের পর ফিলিপাইনের সুবিক বন্দরে নিয়ে যাওয়া হয়েছে।