-
বন্যার্তদের মাঝে ত্রাণ তৎপরতা জোরদারের নির্দেশ ইরানের সর্বোচ্চ নেতার
এপ্রিল ০৩, ২০১৯ ০৬:২৭ইরানের বন্যার্ত মানুষের দুঃখ-কষ্ট লাঘবে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়ার জন্য সরকারি কর্মকর্তাদের পাশাপাশি সব প্রতিষ্ঠানকে নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী। তিনি মঙ্গলবার তেহরানে ত্রাণ ও উদ্ধারকাজে নিয়োজিত কর্মকর্তাদের সঙ্গে এক জরুরি বৈঠকে এ নির্দেশ দেন। বৈঠকে বন্যা দুর্গত প্রদেশগুলোর ত্রাণ ও উদ্ধার তৎপরতার সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনা করা হয়।
-
বন্যার্তদের সহযোগিতার আগ্রহ: পম্পেও’র বক্তব্যকে ‘মিথ্যা’ বললেন জারিফ
এপ্রিল ০৩, ২০১৯ ০৬:০৭আমেরিকা ইরানের বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা চালাতে চায় বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও যে দাবি করেছেন তাকে ‘মিথ্য খবর’ বলে প্রত্যাখ্যান করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। তিনি এক টুইটার বার্তায় বলেছেন, “মার্কিন অবৈধ নিষেধাজ্ঞার কারণে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি বিদেশ থেকে কোনো অর্থ গ্রহণ করতে পারছে না।” তিনি আবারো মার্কিন নিষেধাজ্ঞাকে ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ বলে অভিহিত করেন।
-
বন্যার্তদের জন্য সাহায্য পাঠাতে দিচ্ছে না আমেরিকা: ইরান
এপ্রিল ০২, ২০১৯ ১২:১০ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, আমেরিকা ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির সব অ্যাকাউন্ট (ব্যাংক হিসাব) বন্ধ করে দিয়েছে। এর ফলে ইরানের বন্যার্তদের জন্য দেশের বাইরে থেকে কেউ সাহায্য পাঠাতে পারছে না। আমেরিকা এই পদক্ষেপের কার্যত ত্রাণ সহযোগিতায় বাধা সৃষ্টি করছে।
-
ইরানের বিরুদ্ধে ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ চালাচ্ছে আমেরিকা: জারিফ
এপ্রিল ০২, ২০১৯ ০৫:২০ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ মার্কিন নিষেধাজ্ঞার কারণে তার দেশের বন্যাদুর্গত মানুষের জন্য ত্রাণকাজ ব্যাহত হওয়ায় আমেরিকার তীব্র সমালোচনা করে বলেছেন, ওয়াশিংটন তেহরানের বিরুদ্ধে ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ শুরু করেছে।
-
ইরানে বন্যা পরিস্থিতির অবনতি; নিরাপদ আশ্রয়ে লাখ লাখ মানুষ
এপ্রিল ০১, ২০১৯ ১৩:৩৭ইরানের অন্তত ২৩টি প্রদেশে বন্যা দেখা দিয়েছে। প্রবল বৃষ্টি ও তুষারপাত অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা করা হচ্ছে। এরইমধ্যে লোরেস্তান প্রদেশের খোররামাবাদের বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে।
-
খুজিস্তান প্রদেশে রাষ্ট্রীয় জরুরি অবস্থা জারি করেছে ইরান
মার্চ ৩১, ২০১৯ ১১:১৮ভয়াবহ বন্যার আশংকায় ইসলামি প্রজাতন্ত্র ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজিস্তান প্রদেশে রাষ্ট্রীয় জরুরি অবস্থা জারি করা হয়েছে।
-
আকস্মিক বন্যায় আফগানিস্তানে নিহত ৩৫
মার্চ ৩০, ২০১৯ ১৬:০১প্রবল বৃষ্টি থেকে সৃষ্ট বন্যায় আফগানিস্তানে অন্তত ৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বন্যায় বহু ঘরবাড়ি ধ্বংস হয়েছে এবং দুর্গম গ্রামগুলোতে চলাচল বন্ধ হয়ে গেছে। আফগানিস্তানের সরকারি কর্মকর্তারা আজ (শনিবার) এ তথ্য জানিয়েছেন।
-
ইরানে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪২
মার্চ ৩০, ২০১৯ ১৪:৫৫ইসলামি প্রজাতন্ত্র ইরানে বন্যায় এ পর্যন্ত অন্তত ৪২ জন মারা গেছেন। আজ (শনিবার) ইরানের ফরেনসিক মেডিসিন অর্গানাইজেশনের প্রধান আহমাদ শুজায়ি এ কথা বলেছেন।
-
বন্যা কবলিতদের ক্ষতিপূরণের দায়িত্ব সরকারের: প্রেসিডেন্ট রুহানি
মার্চ ২৯, ২০১৯ ১৪:০৪ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি খুজিস্তান প্রদেশকে পবিত্র ও শহীদদের ভূমি বলে উল্লেখ করে বলেছেন, সংকট মোকোবেলার একটা মৌলিক ও গুরুত্বপূর্ণ নীতি হলো জনগণের সুস্থতা নিশ্চিত করা।
-
বন্যা ইরানি জনগণের ঐক্য ও সংহতি শক্তিশালী করেছে: প্রেসিডেন্ট রুহানি
মার্চ ২৮, ২০১৯ ০০:৪৯ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি তার দেশে চলমান প্রবল বন্যার ব্যাপারে শত্রুদের অপপ্রচার প্রত্যাখ্যান করে বলেছেন, শত্রুদের আকাঙ্ক্ষার বিপরীতে আল্লাহ তায়ালার ইচ্ছায় ইরানি জনগণের মধ্যে ঐক্য ও সংহতি শক্তিশালী হয়েছে। শত্রুরা বন্যাকে ব্যবহার করে ইরানি জনগণের ঐক্যের পাশাপাশি সরকারের সঙ্গে জনগণের সম্পর্কে ফাটল ধরানোর চেষ্টা করেছিল বলে তিনি উল্লেখ করেছেন।