-
দক্ষিণ চীন সাগরে হস্তক্ষেপের ব্যাপারে আমেরিকাকে আবার হুঁশিয়ারি দিল বেইজিং
সেপ্টেম্বর ১১, ২০২০ ০৮:০৮দক্ষিণ চীন সাগরের পানিসীমা নিয়ে মতবিরোধে হস্তক্ষেপের ব্যাপারে আমেরিকাকে হুঁশিয়ার করে দিয়েছে চীন। বেইজিং বলেছে, ওয়াশিংটন উত্তেজনা উসকে দিচ্ছে যা এই কৌশলগত অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার পথে ‘সবচেয়ে বড় বিপজ্জনক’ উপাদান হিসেবে কাজ করছে।
-
ভেনিজুয়েলার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বন্ধ করুন: আমেরিকাকে চীন
সেপ্টেম্বর ০৫, ২০২০ ০২:৪৫ভেনিজুয়েলার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা বন্ধ করতে মার্কিন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে চীন। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই শুক্রবার ভেনিয়জুয়েলার পররাষ্ট্রমন্ত্রী জর্জ অ্যারিজার সঙ্গে এক টেলিফোনালাপে ওই আহ্বান জানান।
-
জনগণের দাবির প্রতি সম্মান প্রদর্শন করুন: আমেরিকাকে চীন
আগস্ট ৩১, ২০২০ ০৩:৩০মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়া চলমান বিক্ষোভের কথা উল্লেখ করে দেশটির জনগণের দাবিদাওয়া মেনে নিতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছে বেইজিং।
-
গোয়েন্দাবিমান পাঠিয়ে উসকানি দিয়েছে আমেরিকা: চীনের অভিযোগ
আগস্ট ২৭, ২০২০ ০১:৪৫চীন অভিযোগ করেছে, দেশটির সামরিক মহড়ার ওপর ‘গুপ্তচরবৃত্তি’ করার জন্য আমেরিকা চীনের ‘বিমান উড্ডয়নমুক্ত’ এলাকায় একটি ইউ-২ গোয়েন্দা বিমান পাঠিয়েছে। আমেরিকার এ পদক্ষেপকে ‘উসকানিমূলক’ বলে বর্ণনা করে এর নিন্দা জানিয়েছে চীন।
-
চীন-আমেরিকা যুদ্ধ এখন আর অসম্ভব বিষয় নয়: অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী
আগস্ট ০৭, ২০২০ ১১:১৪অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ এখন ‘আর অসম্ভব কোনো বিষয় নয়।’ ওয়াশিংটন ও বেইজিং-এর মধ্যে উত্তেজনা তুঙ্গে ওঠার পরিপ্রেক্ষিতে তিনি অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা থেকে অনলাইনে অ্যাসপেন নিরাপত্তা ফোরামে বক্তব্য রাখতে গিয়ে এ মন্তব্য করেন।
-
আমেরিকার বিরুদ্ধে মহড়া: নয়া বোমারু বিমান প্রদর্শন করল চীন
আগস্ট ০২, ২০২০ ০৩:০৭চীনের সেনাবাহিনী যেকোনো প্রতিকূল আবহাওয়ায় সব ধরনের অভিযান পরিচালনায় সক্ষম একটি কৌশলগত বোমারু বিমান প্রথমবারের মতো প্রদর্শন করেছে।
-
উত্তেজনা চলছে: চীনের বিরুদ্ধে আবার নিষেধাজ্ঞা দিল আমেরিকা
আগস্ট ০১, ২০২০ ০১:১৭চীনের বিরুদ্ধে শত্রুতামূলক আচরণের অংশ হিসেবে দেশটির একটি কোম্পানি ও দুই ব্যক্তির বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন সরকার। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মার্কিন অর্থ মন্ত্রণালয় স্থানীয় সময় গতকাল (শুক্রবার) চীনা ‘শিনজিয়াং মেনুফ্যাকচারিং কোম্পানি’ এবং দুই ব্যক্তিকে নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করে।এর কারণ হিসেবে চীনে মানবাধিকার লঙ্ঘনের অজুহাত তুলে ধরেছে ওয়াশিংটন।
-
দক্ষিণ চীন সাগর নিয়ে পম্পেওকে হুঁশিয়ারি দিল বেইজিং
জুলাই ২৯, ২০২০ ০২:৩৩দক্ষিণ চীন সাগরের পরিস্থিতি উত্তেজনাকর করে তোলার ব্যাপারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছে বেইজিং।চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন মঙ্গলবার পম্পেওর এক বক্তব্যের প্রতিক্রিয়ায় বলেছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী যেন এ ধরনের হস্তক্ষেপমূলক বক্তব্য ও আচরণ বন্ধ করেন।
-
চীনা জনগণ ও সার্বভৌমত্বকে অপমান করেছেন পম্পেও: রাশিয়া
জুলাই ২৫, ২০২০ ০৭:০৯চীনের বিরুদ্ধে গোটা বিশ্বকে ঐক্যবদ্ধ করার মার্কিন প্রচেষ্টার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর এক বক্তব্য উদ্ধৃত করে বলেন, এ ধরনের উত্তেজনা সৃষ্টিকারী বক্তব্য শুধু ওয়াশিংটন-বেইজিং সম্পর্ককে নয় বরং গোটা বিশ্ব ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করবে।
-
বাড়ল উত্তেজনা: এবার মার্কিন কনস্যুলেট বন্ধ করে দিল চীন
জুলাই ২৪, ২০২০ ১১:৪৫চীন এবার সেদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর চেংদু’তে অবস্থিত মার্কিন কনস্যুলেট বন্ধ করে দেয়ার নির্দেশ দিয়েছে। চলতি সপ্তাহের গোড়ার দিকে মার্কিন সরকার দেশটির হিউস্টন শহরে অবস্থিত চীনা কনস্যুলেট বন্ধ করে দেয়ার পর পাল্টা ব্যবস্থা নিল বেইজিং।