-
মানবিক কারণে খালেদা জিয়ার মুক্তি দাবি: মিশ্র প্রতিক্রিয়া
ফেব্রুয়ারি ১৩, ২০২০ ১৪:৩০বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির বিষয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। দলের পক্ষ থেকে আইনি লড়াই ও নানাবিধ গণতান্ত্রিক আন্দোলন করেও মিলছে না বেগম জিয়ার মুক্তি।
-
খালেদা জিয়ার প্যারোলে মুক্তির ব্যাপারে কোনো তথ্য জানা নেই: বিএনপি
ফেব্রুয়ারি ১২, ২০২০ ১৪:১৮বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা খালেদা জিয়াকে মুক্ত করতে জনগণকে সঙ্গে নিয়েই নিয়মতান্ত্রিকভাবে যা করার দরকার, তা করছি। প্যারোলে মুক্তির বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই। আমরা দেশনেত্রীর মুক্তি চাই, তাঁকে বাঁচাতে চাই।’
-
'খালেদা জিয়াকে মুক্ত করতে আন্দোলন গড়তে তুলতে না পারায় লজ্জিত'
ফেব্রুয়ারি ০৯, ২০২০ ১২:৫৮যেকোনো প্রক্রিয়ায় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি চায় বিএনপি, এমনটাই জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও ২০ দলীয় জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খান। আজ (রোববার) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে খালেদা জিয়ার মুক্তির দাবিতে ২০ দলীয় জোটের সমাবেশে এ কথা বলেন তিনি।
-
সমাবেশের মৌখিক অনুমতি পেয়েছে বিএনপি, সফল করার আহ্বান
ফেব্রুয়ারি ০৭, ২০২০ ১৩:২৫ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন বাতিল ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবিতে রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি।
-
আওয়ামী প্রতিহিংসার বেড়াজালে দেশের মানুষ এখন কাতরাচ্ছে: রিজভী
ফেব্রুয়ারি ০৭, ২০২০ ১২:০২আওয়ামী প্রতিহিংসার বেড়াজালে দেশের মানুষ এখন কাতরাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, 'অবৈধ ক্ষমতা ধরে রাখতে বিচার বিভাগ, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে কব্জায় নিয়ে দেশে নব্য বাকশালী শাসন কায়েম করা হয়েছে। ফ্যাসিবাদের চূড়ান্ত সীমা অতিক্রম করে দেশকে এক ভয়াল নগরী বানানো হয়েছে। আওয়ামী প্রতিহিংসার রাজনীতির বেড়াজালে দেশ ও দেশের মানুষ এখন কাতরাচ্ছে।'
-
বিএনপির নাশকতার আশঙ্কায় ঢাকা সিটি নির্বাচনে ভোটার কম ছিল: তথ্যমন্ত্রী
ফেব্রুয়ারি ০৬, ২০২০ ১৪:৩৪বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, '২০১৪ সালে নির্বাচন বানচাল করতে ৫০০ ভোট কেন্দ্র জ্বালিয়ে দিয়েছিল বিএনপি। প্রিজাইডিং অফিসারসহ নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট অনেককে হত্যা করেছিল। ভোটারকে হত্যা করেছিল। সুতরাং তারা যখন ঘোষণা দেয় নির্বাচন আন্দোলনের অংশ তখন মানুষ সেই হাঙ্গামার আশঙ্কার কারণে ঢাকা সিটি নির্বাচনে ভোটকেন্দ্রে যায়নি।'
-
ঢাকা সিটিতে পুনর্নির্বাচনের দাবি ‘মামা বাড়ির আবদার’: ওবায়দুল কাদের
ফেব্রুয়ারি ০৬, ২০২০ ০৯:৫২বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে পুনর্নির্বাচনের যে দাবি জানিয়েছেন তাকে ‘মামা বাড়ির আবদার’ বলে প্রত্যাখ্যান করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
-
ঢাকা সিটিতে নতুন নির্বাচনের দাবি জানালেন মির্জা ফখরুল
ফেব্রুয়ারি ০৫, ২০২০ ১২:৫৯ঢাকার সদ্য সমাপ্ত দুই সিটির ফলাফল বাতিল করে নতুন নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
-
সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোটের পরও বিএনপির হরতাল হঠকারীমূলক: স্বরাষ্ট্রমন্ত্রী
ফেব্রুয়ারি ০২, ২০২০ ১১:২০বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোটের পরও বিএনপির হরতাল আহ্বান হঠকারীমূলক। আগামীকাল এসএসসি পরীক্ষা রয়েছে, এ অবস্থায় হরতাল আহ্বান করে তারা জনবিচ্ছিন্নতার কাজ করেছে।’
-
ঢিলেঢালাভাবে পালিত বিএনপির হরতাল: রিজভীর দাবি 'স্বতঃস্ফূর্ত'
ফেব্রুয়ারি ০২, ২০২০ ০৮:৫৩ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচনে ভোট কারচুপি ও অনিয়মের প্রতিবাদে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। তবে, দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেছেন, জনগণ স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালন করেছে।