-
আ. লীগের দাম্ভিকতায় বিশ্বব্যাংকের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে: রিজভী
ফেব্রুয়ারি ১৭, ২০১৭ ১২:২৩বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, 'বিশ্বব্যাংক সম্পর্কে সরকারের মন্ত্রী ও নেতাদের বক্তব্য বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য অশনিসংকেত। এটা দেশের জন্য শুভ নয়, অশুভ লক্ষণ। এতে দেশ বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারে।'
-
জালিয়াতির জন্য আগামী নির্বাচনে ই-ভোটিং চালু করতে চান প্রধানমন্ত্রী: রিজভী
ফেব্রুয়ারি ১৬, ২০১৭ ১৪:৪৭জালিয়াতির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং পদ্ধতি (ই-ভোটিং) চালু করতে চাইছেন বলে অভিযোগ করেছে বিএনপি। আজ (বৃহ্স্পতিবার) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
-
খালেদা জিয়ার সঙ্গে সরকারের আলোচনা করা উচিত: জয়নাল আবদিন ফারুক
ফেব্রুয়ারি ১৪, ২০১৭ ১৫:০৭বাংলাদেশের বর্তমান প্রধান নির্বাচন কমিশনার এবং আওয়ামী লীগের অধীনে কখনই সুষ্ঠু নির্বাচন হতে পারে না বলে দাবি করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক।
-
নুরুল হুদার অধীনে উপজেলা পরিষদ নির্বাচনে যাবে বিএনপি: মির্জা ফখরুল
ফেব্রুয়ারি ১৩, ২০১৭ ১৫:৪৯বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন কমিশনের আগামী মার্চে অনুষ্ঠেয় উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিবে বিএনপি।
-
নতুন ইসি গঠনে প্রধানমন্ত্রীর পছন্দেরই প্রতিফলন ঘটেছে: বিএনপি মহাসচিব
ফেব্রুয়ারি ০৭, ২০১৭ ২১:১৫সাবেক সচিব কেএম নূরুল হুদাকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) করে বাংলাদেশের প্রেসিডেন্ট পাঁচ সদস্যের যে নতুন নির্বাচন কমিশন করেছেন তাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পছন্দেরই প্রতিফলন ঘটেছে বলে মন্তব্য করেছে বিএনপি।
-
সার্চ কমিটি নিয়ে সন্তুষ্ট নই, একটি কারণে নাম দিয়েছি: মির্জা ফখরুল
ফেব্রুয়ারি ০৪, ২০১৭ ১৭:৩১বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, "সার্চ কমিটি নিয়ে আমরা সন্তুষ্ট হতে পারিনি। সার্চ কমিটিতে সরকারের সঙ্গে সরাসরি সম্পর্ক, সরকারি সুবিধাপ্রাপ্ত, সরকারি কাজে নিয়োজিত এমন লোকও রয়েছে। যারা নিরপেক্ষ সিদ্ধান্ত নিতে পারে না। তারপরও আমরা মেনে নিয়েছি। নাম চাওয়া হয়েছিল, সার্চ কমিটির কাছে নাম দিয়েছি। একটি মাত্র কারণে। আমরা গণতন্ত্রকে সম্পূর্ণভাবে কোনো রকম সংঘাত, অস্থিতিশীল, অনিশ্চয়তা ছাড়া সুসংগত অবস্থায় দেখতে চাই।"
-
সার্চ কমিটি নিরপেক্ষ ইসি গঠনে ব্যর্থ হলে প্রেসিডেন্টকে হেয় করা হবে: দুদু
ফেব্রুয়ারি ০৩, ২০১৭ ১৬:০৫সার্চ কমিটি নিরপেক্ষ নির্বাচন কমিশন (ইসি) গঠনে ব্যর্থ হলে প্রেসিডেন্ট আবদুল হামিদকে হেয় করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
-
এই সার্চ কমিটি দিয়ে সরকার অনুগত ও মেরুদণ্ডহীন ইসি আসবে: বিএনপি
জানুয়ারি ২৭, ২০১৭ ০৯:৪৮বাংলাদেশের প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ সম্প্রতি আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ছয় সদস্যের যে সার্চ কমিটি গঠন করেছেন তাতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রস্তাবকে অগ্রাহ্য করা হয়েছে বলে অভিযোগ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। তিনি বলেছেন, এই কমিটি দিয়ে নিরপেক্ষ নির্বাচন কমিশন (ইসি) গঠন আশা করা যায় না।
-
সার্চ কমিটি গঠনের নামে ফার্চ কমিটি হয়েছে, বিএনপি হতাশ: দুদু
জানুয়ারি ২৬, ২০১৭ ১৭:৪৮নির্বাচন কমিশন পুনর্গঠনে বাংলাদেশের প্রেসিডেন্ট আবদুল হামিদের করা সার্চ কমিটি নিয়ে তীব্র ক্ষোভ জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, "প্রেসিডেন্টের সার্চ কমিটি গঠনের উদ্যোগে জাতি আশাবাদী হয়েছিল। কিন্তু গতকাল (বুধবার) ঘোষিত সার্চ কমিটির মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে, সরকার আবারও ৫ জানুয়ারি মার্কা নির্বাচন করতে চায়। সার্চ কমিটির নামে ফার্চ কমিটি (প্রহসনের কমিটি) করা হয়েছে। এই কমিটি ভালো কিছু দিতে পারবে না।"
-
সংলাপ ব্যর্থ হলে আন্দোলন- মওদুদ: সার্চ কমিটি গঠনে নাম প্রস্তাব করবে বিএনপি-রিজভী
জানুয়ারি ২০, ২০১৭ ১৪:৩১বাংলাদেশের নির্বাচন কমিশন পুনর্গঠনে প্রেসিডেন্ট আবদুল হামিদের সঙ্গে সংলাপ ব্যর্থ হলে আন্দোলন ছাড়া জনগণের সামনে কোনো পথ খোলা থাকবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।