-
রিটার্নিং অফিসার নিরপেক্ষ নন, প্রয়োজনে এসপি অফিসে বসেই নির্বাচন: তৈমূর
জানুয়ারি ১১, ২০২২ ০৯:০০নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার তার নেতাকর্মীদের আটকের প্রতিবাদ জানিয়ে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আর কাউকে গ্রেফতার করা হলে তিনি পুলিশ সুপার (এসপি) কার্যালয়ের সমানে গিয়ে অবস্থান নেবেন এবং সেখান থেকেই নির্বাচন পরিচালনা করবেন। এসময় তিনি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।
-
ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি’র সমাবেশ ঠেকাতে ১৪৪ ধারা জারি, ব্যাপক পুলিশ মোতায়েন
জানুয়ারি ০৮, ২০২২ ১৫:৫১ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি’র পুর্বঘোষিত সমাবেশ ঠেকাতে শহরের অন্তত ৫০টি পয়েন্টে ৫ শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে। আজ ভোর ৫টা থেকে সমাবেশ ভেন্যুসহ বিভিন্ন স্পটে পুলিশ অবস্থান নিয়েছে।
-
বিরোধীদল দমনে পুলিশকে অন্যায়ভাবে ব্যবহার করছে সরকার: মির্জা ফখরুল
জানুয়ারি ০৬, ২০২২ ১৬:০১দেশের প্রধান বিরোধী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, বিরোধীদল দমনে সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে পুলিশকে অন্যায়ভাবে ব্যবহার করছে।
-
নির্বাচন কমিশন গঠনে প্রেসিডেন্টের সংলাপ অর্থহীন: মির্জা ফখরুল
জানুয়ারি ০১, ২০২২ ০৯:২৮নির্বাচন কমিশন (ইসি) গঠনে প্রেসিডেন্টের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপকে অর্থহীন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ (শনিবার) বেলা ১১টার দিকে রাজধানীর শেরে বাংলা নগরে মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
-
বিএনপি ব্যর্থতা থেকে শিক্ষা নেয়নি- কাদের : ফয়সালা রাজপথেই হবে- ফখরুল
ডিসেম্বর ৩১, ২০২১ ১৪:০৭বিএনপির জনগণের সামনে দাঁড়ানোর সাহস এবং বলার মতো কিছুই নেই বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘নির্বাচনে জনগণ থেকে প্রত্যাখ্যান আর আন্দোলনে চরম ব্যর্থতাই বিএনপির একমাত্র প্রাপ্তি।’ আজ (শুক্রবার) তার বাসভবনে ব্রিফিংকালে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
-
রাষ্ট্রপতির সংলাপে বিএনপির না আসার সিদ্ধান্ত গণতন্ত্রের জন্য খারাপ খবর: কাদের
ডিসেম্বর ৩০, ২০২১ ১৩:৪৯বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রাষ্ট্রপতির সংলাপে বিএনপির আনুষ্ঠানিকভাবে যোগ না দেওয়ার সিদ্ধান্তকে 'গণতন্ত্রের জন্য খারাপ খবর' বলে মন্তব্য করেছেন।
-
বিদেশ যেতে খালেদা জিয়াকে ফের জেলে গিয়ে দরখাস্ত করতে হবে: আইনমন্ত্রী
ডিসেম্বর ২৯, ২০২১ ১৬:৩২দুর্নীতি মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে চাইলে তাকে কীভাবে দরখাস্ত করতে হবে- সেই প্রক্রিয়া আবারো জানিয়েছেন বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হক। রাজধানীর সেগুনবাগিচায় আজ (বুধবার) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) বার্ষিক সভায় আইনমন্ত্রী এসব কথা বলেন।
-
খালেদা জিয়ার চিকিৎসায় প্রয়োজনে ঊর্ধ্বতনের পরামর্শ নেব: স্বরাষ্ট্রমন্ত্রী
ডিসেম্বর ২৮, ২০২১ ১৪:১৫বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসা করানোর বিষয়ে প্রয়োজনে ঊর্ধ্বতনের পরামর্শ নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ (মঙ্গলবার) দুপুরে সচিবালয়ে মাদক নিয়ন্ত্রণ নিয়ে সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
-
খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে আইন মন্ত্রণালয়ের সুপারিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে
ডিসেম্বর ২৭, ২০২১ ১২:৩৯বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর বিষয়ে আইনি মতামত দিয়েছেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
-
'গৃহবধূকে দলবেধে শ্লীলতাহানির ঘটনা সরকারের দুঃশাসনেরই একটি চালচিত্র'
ডিসেম্বর ২৪, ২০২১ ১৭:৩৮বাংলাদেশের সমুদ্র সৈকত বেষ্টিত পর্যটন কেন্দ্র কক্সবাজারে বেড়াতে আসা গৃহবধূর স্বামী সন্তানকে জিম্মি করে দলবেধে শ্লীলতাহানির ঘটনা বর্তমান দুঃশাসনেরই একটি চালচিত্র বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।