-
রাষ্ট্রপতির শুভ উদ্যোগকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টায় লিপ্ত বিএনপি নেতারা: কাদের
ডিসেম্বর ২৩, ২০২১ ১৪:৫৯বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির শুভ উদ্যোগকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টায় লিপ্ত বিএনপি নেতারা।
-
ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের আন্ত:কোন্দলে হতাহত অব্যাহত
ডিসেম্বর ২২, ২০২১ ১৬:৪১ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন কেন্দ্র করে ক্ষমতাসীন আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ে বিরোধ এখন তুঙ্গে। চলতি নির্বাচনে বিরোধী দল বিএনপি অংশগ্রহণ না করায় মাঠে রয়ে গেছে আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী এবং আওয়ামী লীগে মনোনয়ন না পাওয়া বিদ্রোহী প্রার্থী। আর এ নিয়ে কোন্দলের জের ধরে প্রায় প্রতিদিন কোথাও না কোথাও হাঙ্গামা, ভাংচুর, রক্তাক্ত সংঘাত, এমনকী খুনোখুনির মত ঘটনা ঘটছে।
-
হবিগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষ, গুলি, আহত ৩০
ডিসেম্বর ২২, ২০২১ ১৩:৫৫হবিগঞ্জ জেলা সদরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে আয়োজিত সমাবেশকে ঘিরে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে।
-
বিএনপিকে প্রেসিডেন্টের সাথে সংলাপে বসার পরামর্শ আওয়ামী লীগের
ডিসেম্বর ২১, ২০২১ ১৫:৫৩আগামী বছরের মধ্যে নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নের আশ্বাস দিয়ে বিএনপিকে রাষ্ট্রপতির সাথে সংলাপে বসার আহ্বান জানিয়েছে বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। বিএনপি ক্ষমতায় থাকাকালে কেন এ আইন প্রয়ন করেনি সে প্রশ্নও করেছেন টানা তিন মেয়াদজুড়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা।
-
ইসি গঠন নিয়ে সংলাপ শুরু: 'ভেল্কিবাজি বাইস্কোপ' বলল বিএনপি
ডিসেম্বর ২০, ২০২১ ১৬:৪৬বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশ বছরেও নির্বাচন পরিচালনা সংক্রান্ত কোনো আইন প্রণয়ন করা হয়নি। যদিও দেশের সংবিধানে এ ব্যাপারে সুনির্দিষ্ট করে বিধান দেওয়া রয়েছে।
-
খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার অনুমতির পদক্ষেপ চেয়ে হাইকোর্টে রিট
ডিসেম্বর ২০, ২০২১ ১০:০০বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে আইনসচিব, মন্ত্রী পরিষদসচিব, প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্যসচিব, রাষ্ট্রপতির সচিবালয়ের সচিব ও স্বরাষ্ট্রসচিবকে বিবাদী করা হয়েছে।
-
মানুষের অধিকার কেড়ে নিয়েছে ক্ষমতাসীনরা- ফখরুল: বিএনপি মুক্তিযুদ্ধ চেতনাবিরোধী- কাদের
ডিসেম্বর ১৯, ২০২১ ১৪:৪৯বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি আবারো অভিযোগ করে বলেছে, একাত্তরে এদেশের মানুষ স্বাধীনতা আর গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছিল। অথচ ক্ষমতাসীনরা জনগণের ভোটাধিকার, মতপ্রকাশ, কথা বলা এবং লেখার গণতান্ত্রিক অধিকারও কেড়ে নিয়েছে।
-
সংসদে আইন পাস হলে রাজাকারের তালিকা তৈরি হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
ডিসেম্বর ১৮, ২০২১ ১৪:৪৮বাংলাদেশের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানিয়েছেন, মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান করা ব্যক্তিরা রাজাকারের তালিকা তৈরিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল। বর্তমানে রাজাকারের তালিকা তৈরির জন্য সংসদে একটি আইন প্রস্তাব করা আছে। এটি পাস হলে রাজাকারের তালিকা তৈরি করা হবে।
-
স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তিতে আমরা কিছুই পাইনি, বরঞ্চ হারিয়েছি: ফখরুল
ডিসেম্বর ১৬, ২০২১ ১২:১০বাংলাদেশের মহান বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানিয়ে গণতন্ত্রকে প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
-
৭ র্যাব কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা এবং খালেদা জিয়ার চিকিৎসা বিষয়ে যা বলল বিএনপি
ডিসেম্বর ১৫, ২০২১ ১৭:৫১বাংলাদেশের এলিট ফোর্স হিসেবে অভিহিত র্যাপিদ একশন ব্যাটেলিয়ন (র্যাব) এর সাত জন শীর্ষ কর্মকর্তার ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রসঙ্গে বিএনপি বলেছে, দেশে একটি অগণতান্ত্রিক সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে যারা র্যাব সহ আইনশৃঙ্খলা বাহিনীকে বেআইনিভাবে মানবাধিকার লঙ্ঘনের কাজে ব্যবহার করেছে তাদেরকেই এর দায়দায়িত্ব বহন করতে হবে।