মার্কিন-ইসরায়েলি আগ্রাসন নিরাপত্তা পরিষদের রাজনৈতিক পক্ষপাতকে স্পষ্ট করেছে: ইরান
-
গোলাম হোসেইন দার্যি
পার্সটুডে- জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত ও উপ-স্থায়ী প্রতিনিধি গোলাম হোসেইন দার্যি বলেছেন, ইরানের সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি শাসকগোষ্ঠীর সামরিক আগ্রাসন আবারও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রাজনৈতিক পক্ষপাত ও দ্বৈত মানদণ্ড স্পষ্টভাবে তুলে ধরেছে।
বার্তা সংস্থা ইরনা'র বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, স্থানীয় সময় বুধবার নিরাপত্তা পরিষদের কার্যপদ্ধতি নিয়ে এক বৈঠকে বক্তব্য দিতে গিয়ে দার্যি বলেন, জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের ভিত্তিতে নিরাপত্তা পরিষদকে আরও স্বচ্ছ, অন্তর্ভুক্তিমূলক, কার্যকর এবং জবাবদিহিমূলক করে তোলার প্রচেষ্টাকে ইরান সমর্থন করে।
তিনি বলেন, নিরাপত্তা পরিষদের কার্যপদ্ধতি কেবল প্রক্রিয়াগত বিষয় নয়; বরং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় পরিষদের বিশ্বাসযোগ্যতা, বৈধতা ও কার্যকারিতার ওপর এর সরাসরি প্রভাব রয়েছে।
জাতিসংঘে ইরানের এই প্রতিনিধি জোর দিয়ে বলেন, নিরাপত্তা পরিষদকে অবশ্যই জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের পূর্ণ কাঠামোর মধ্যে কাজ করতে হবে এবং সদস্য রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব, রাজনৈতিক স্বাধীনতা ও ভূখণ্ডগত অখণ্ডতাকে সম্মান করতে হবে। পরিষদের প্রক্রিয়াগুলো কখনোই জাতিসংঘ সনদের মূলনীতিকে পাশ কাটানো বা পরিষদের নির্ধারিত ক্ষমতার সীমা অতিক্রম করার কাজে ব্যবহার করা উচিত নয়।#
পার্সটুডে/এসএ/২০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন