-
শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাতে ষড়যন্ত্রও থাকতে পারে: জয়শঙ্কর
আগস্ট ০৬, ২০২৪ ১৩:০৩ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে পর্যবেক্ষণের নীতি অনুসরণ করবে ভারত। পাশাপাশি দেশটি সেনাবাহিনীকে সতর্ক অবস্থানে রাখবে। পার্লামেন্টে অনুষ্ঠিত সর্বদলীয় বৈঠকে তিনি এ কথা বলেন। জয়শঙ্কার বলেন, শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাতে ষড়যন্ত্রও থাকতে পারে।
-
খালেদা জিয়া মুক্ত, জামিন পেলেন বিএনপির রিজভী, জামায়াতের পরওয়ারসহ অন্যরা
আগস্ট ০৬, ২০২৪ ১১:৫৭বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে। বঙ্গভবনের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনী প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে।
-
বাংলাদেশে জাতীয় সংসদ ভেঙে দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
আগস্ট ০৬, ২০২৪ ১১:৪৬বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আল্টিমেটাম মেনে বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
-
ইরান বাংলাদেশি জনগণের নির্ভরযোগ্য ও অকৃত্রিম বন্ধু হয়ে থাকবে
আগস্ট ০৬, ২০২৪ ০৬:৩০ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের পতনের পর এক প্রতিক্রিয়ায় ইরান নিজেকে বাংলাদেশি জনগণের নির্ভরযোগ্য ও অকৃত্রিম বন্ধু হিসেবে উল্লেখ করেছে।
-
বাংলাদেশে অন্তবর্তী সরকার গঠন হবে, সব হত্যার বিচার হবে: সেনাপ্রধান
আগস্ট ০৫, ২০২৪ ১২:২৩বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, "রাজনৈতিক ক্রান্তিকাল চলছে। একটি অন্তবর্তী সরকার গঠন করা হবে। সব হত্যার বিচার হবে। সেনাবাহিনীর ওপর আস্থা রাখেন।"
-
রাত ৮ টায় জাতীয় সরকারের রূপরেখা ঘোষণা করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
আগস্ট ০৫, ২০২৪ ১৫:৪৫বাংলাদেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আজ রাত ৮ টার দিকে জাতীয় সরকারের রূপরেখা ঘোষণা করবে।
-
বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় হামলা, আওয়ামী লীগের কার্যালয়ে আগুন
আগস্ট ০৫, ২০২৪ ১৩:০৪তীব্র আন্দোলনের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যাওয়ার পররাজধানীর ধানমন্ডির স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় হামলা ও ভাঙচুর করছেন আন্দোলনকারীরা।
-
জনরোষের মুখে পালিয়ে গেলেন শেখ হাসিনা, ছাত্র-জনতার দখলে গণভবন
আগস্ট ০৫, ২০২৪ ১১:২৪তীব্র গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে আজ দেশ থেকে পালিয়ে গেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা। বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা উড্ডয়ন করেন। গণভবনে প্রবেশ করেছে আন্দোলনকারীদের মিছিল। সেখানে হাত উঁচু করে তাদের উল্লাস করতে দেখা যাচ্ছে।
-
সরকার পতনের আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান মির্জা ফখরুলের
আগস্ট ০৪, ২০২৪ ১৪:৫১বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঐক্যবদ্ধ হয়ে সরকার পতনের আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীসহ জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।
-
সন্ত্রাসীদের শক্তহাতে দমন করারও আহ্বান শেখ হাসিনার
আগস্ট ০৪, ২০২৪ ১৪:৪০বাংলাদেশে আন্দোলনের নামে যারা নাশকতা করছে তারা কেউ 'ছাত্র নয়' বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সন্ত্রাসীদের শক্তহাতে দমন করারও আহ্বান জানিয়েছেন সরকার প্রধান।