-
বিএনপির ৫ এমপি'র আসন শূন্য হয়ে গেছে: স্পিকার
ডিসেম্বর ১১, ২০২২ ১২:০০পদত্যাগপত্র জমা দেয়ার পর বিএনপির সংসদ সদস্যদের (এমপি) আসন শূন্য ঘোষণা করেছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। সাতজনের মধ্যে পাঁচজন সশরীরে উপস্থিত থাকায় তাদের পদত্যাগপত্র গ্রহণ করে আসনগুলো শূন্য ঘোষণা করা হয়েছে। বাকি দুজনের পদত্যাগপত্র যাচাই-বাছাই করে পরে সিদ্ধান্ত জানানোর কথা বলেছেন তিনি।
-
পদত্যাগপত্র জমা দিলেন বিএনপির এমপিরা: 'আজ থেকে সংসদ সম্পূর্ণ অবৈধ’
ডিসেম্বর ১১, ২০২২ ০৯:১১বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বিএনপির সংসদ সদস্যরা (এমপি)। আজ (রোববার) বেলা ১১টার দিকে জাতীয় সংসদ সচিবালয়ে গিয়ে পদত্যাগপত্র জমা দেন তারা।
-
বিএনপির সাত এমপি পদত্যাগ করলে সংসদ অচল হবে না: ওবায়দুল কাদের
ডিসেম্বর ১০, ২০২২ ১৬:০৭বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘মানুষ জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা ও খুনের বাংলাদেশে ফিরে যেতে চায় না। খুনের রাজনীতিতে বিশ্বাস করে না মানুষ। তিনি বলেছেন, বিএনপির সাত সংসদ সদস্যের পদত্যাগের ঘোষণায় জাতীয় সংসদ অচল হয়ে পড়বে, এটা ভাবার কোনো কারণ নেই। এই ভুলের জন্য বিএনপিকে অনুতাপ করতে হবে।
-
অর্থ-বিত্ত যখন সামাজিক অবস্থান নির্ণয়ের মাপকাঠি, তখন দুর্নীতি নিয়ন্ত্রণ দুরূহ; সাবেক দুদক চেয়ারম্যান
ডিসেম্বর ১০, ২০২২ ১৪:৩২দুর্নীতি হলো একটি ক্যানসার বা ক্ষত যা গণতন্ত্রের প্রতি নাগরিকের বিশ্বাসকে নষ্ট করে আর উদ্ভাবন এবং সৃজনশীলতার প্রবৃত্তিকে হ্রাস করে। চলতি বছরের গোড়ার দিকে বার্লিনভিত্তিক দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) এর দুর্নীতির ধারণা সূচক (সিপিআই) জরিপে বিশ্বের ১৮০টি দেশের মধ্যে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত' দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল ১৩।
-
সরকারের পদত্যাগসহ বিএনপির ১০ দাবি : আন্দোলনের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান
ডিসেম্বর ১০, ২০২২ ১৩:৫৯বাংলাদেশের রাজধানী ঢাকার গোলাপবাগ মাঠে ঢাকা বিভাগীয় গণসমাবেশ থেকে ১০ দফা ঘোষণা করেছে বাংলাদেশ জাতিয়তাবাদী দল বিএনপি। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই ১০ দফা দাবি আদায়ে দলটি আগামী দিনে আন্দোলন করবে।
-
ওয়ানডেতে দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্ব রেকর্ড গড়লেন ভারতের ইশান কিশান
ডিসেম্বর ১০, ২০২২ ১২:০৬বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি করলেন ভারতের ওপেনার ইশান কিশান। এই ম্যাচের আগে ওয়ানডেতে কোন সেঞ্চুরি ছিল না তার, ফিফটি ছিল তিনটি। ওয়ানডে ইতিহাসে ৯ ডাবল সেঞ্চুরির মধ্যে এটিই সবচেয়ে দ্রুততম। ২০১৪ সালে ক্যানেবেরাতে জিম্বাবুয়ের বিপক্ষে ১৩৮ বলে ডাবল সেঞ্চুরি করেছিলেন ক্রিস গেইল।
-
ঢাকার গণসমাবেশে বিএনপির ৭ সংসদ সদস্যের পদত্যাগের ঘোষণা
ডিসেম্বর ১০, ২০২২ ১১:০৭বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ থেকে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন বিরোধীদল বিএনপির সাত সংসদ সদস্য। আজ (শনিবার) রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশে সংসদ সদস্যরা পদত্যাগের ঘোষণা দেন।
-
ঢাকার গোলাপবাগে বিএনপির সমাবেশ চলছে, প্রধান অতিথি খন্দকার মোশাররফ
ডিসেম্বর ১০, ২০২২ ১০:৫১বাংলাদেশের রাজধানী ঢাকায় শুরু হয়েছে বিএনপির গণসমাবেশ। নির্ধারিত সময়ের ৪৫ মিনিট আগেই আনুষ্ঠানিকভাবে ঢাকা বিভাগীয় গণসমাবেশ শুরু করেছে দলটি। নির্ধারিত সময় অনুসারে আজ শনিবার বেলা ১১টায় গোলাপবাগ মাঠে সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও আগেই সমাবেশ শুরু করে দেওয়া হয়।
-
পরাজয় কার হলো, আমাদের নাকি বিএনপির: ওবায়দুল কাদেরের প্রশ্ন
ডিসেম্বর ০৯, ২০২২ ১৫:৩৩বাংলাদেশের রাজধানীর নয়াপল্টন ছেড়ে সায়েদাবাদ এলাকার গোলাপবাগে সমাবেশে রাজি হয়ে বিএনপির অর্ধেক পরাজয় হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
-
জামিন নামঞ্জুর: মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে কারাগারে প্রেরণ
ডিসেম্বর ০৯, ২০২২ ১৫:০০বাংলাদেশের রাজধানীর নয়াপল্টনে পুলিশের ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।