-
বিএনপির কর্মসূচি ঘিরে মারমুখী অবস্থানে আ. লীগ: ফখরুল-কাদের যা বললেন
আগস্ট ২৯, ২০২২ ১৩:২৫সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন যে, দেশে বিরোধীদের সভা-সমাবেশসহ গণতান্ত্রিক রাজনৈতিক কর্মসূচিতে বাধা দেওয়া হবে না; হয়রানি বা গ্রেফতার করা হবে না। কিন্তু বাস্তবে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপিকে মাঠে দাঁড়াতে দিচ্ছে না ক্ষমতাসীন আওয়ামী লীগ।
-
'রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাস ও মাদক নিয়ন্ত্রণে প্রয়োজনে সেনাবাহিনী ব্যবহার করা হবে'
আগস্ট ২৮, ২০২২ ১৫:৫১কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধ ও মাদক নিয়ন্ত্রণে অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রয়োজনে সেনাবাহিনী ব্যবহার করা হবে।
-
দেশে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে না-স্বরাষ্ট্রমন্ত্রী, মানবতাবিরোধী অপতৎপরতায় লিপ্ত সরকার- ফখরুল
আগস্ট ২৭, ২০২২ ১৪:২৯বাংলাদেশে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দাবি করেছেন, দেশে কোনো মানবাধিকার লংঘনের ঘটনা ঘটছে না। সদ্য বাংলাদেশ সফরকারি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলেটের প্রতিবেদনে তা প্রমাণিত হয়েছে।
-
যশোরে বিএনপির শীর্ষ ৫ নেতার বাড়িতে ‘জয় বাংলা’ শ্লোগান দিয়ে হামলা
আগস্ট ২৭, ২০২২ ১২:৩১যশোরে বিএনপির শীর্ষ চার নেতার বাড়িতে শুক্রবার মধ্যরাতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন ও আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ মিজানুর রহমান খাঁনের বাসভবনে শুক্রবার দিবাগত রাত দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত এই হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। হামলায় ইট-পাটকেল নিক্ষেপের পাশাপাশি স্প্রাইট, সেভেনআপ, কোকাকোলার বোতলও ব্যবহার করা হয়েছে।
-
পাঠ্যসূচি থেকে ধর্মশিক্ষা বাদ দেয়ার প্রশ্নই আসে না: ডা. দীপু মনি
আগস্ট ২৭, ২০২২ ১২:১৬বাংলাদেশের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘শিক্ষা কারিকুলাম থেকে ধর্মশিক্ষা বাদ দেওয়া হয়নি। নতুন পাঠ্যসূচি থেকে ধর্মশিক্ষা বাদ দেয়ার যে তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হচ্ছে তা সঠিক নয়।
-
কাজী নজরুল ইসলামের ৪৬তম মৃত্যুবার্ষিকীতে সর্বসাধারণের শ্রদ্ধা
আগস্ট ২৭, ২০২২ ০৮:১৮যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্যদিয়ে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৬তম মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে কবির সমাধি সৌধে আজ (শনিবার) সকাল থেকেই বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, নজরুলচর্চাকেন্দ্রিক বিভিন্ন সংগঠন, দেশের প্রধান রাজনৈতিক সংগঠনগুলোসহ ব্যক্তিপর্যায় থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা জানাতে আসা ব্যক্তিরা সৌধে ফুল দেওয়ার পাশাপাশি প্রাঙ্গণে আবৃতি, গান, কবির স্মৃতিচারণাসহ বিভিন্ন পরিবেশনা করেন।
-
চা শ্রমিকদের ধর্মঘট অব্যাহত: শনিবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক
আগস্ট ২৬, ২০২২ ১৪:১৯দৈনিক মজুরী ১২০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা নির্ধারন করার দাবিতে বাংলাদেশের ১৬৭টি চা বাগানের শ্রমিকদের ধর্মঘট আজ ১৪তম দিনের মতো অব্যাহত রয়েছে। তবে আজ (শুক্রবার) শ্রমিকদের সভা–সমাবেশ বা বিক্ষোভের মতো কোনো কর্মসূচি পালন করতে দেখা যায়নি। বাগান মালিকদের সঙ্গে আগামীকাল (শনিবার) প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকে ইতিবাচক ফলাফলের আশা করছেন শ্রমিকরা।
-
সরকার পতনই বিএনপির লক্ষ্য- ফখরুল: অস্তিত্ব টেকাতে নির্বাচনে আসতে হবে- কাদের
আগস্ট ২৬, ২০২২ ১২:৫০'সরকার পতনই বিএনপির একমাত্র লক্ষ্য’–এমন স্পষ্ট মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
-
শ্রীমঙ্গলে চা-শ্রমিকদের স্কুলপড়ুয়া সন্তানদের মানববন্ধন ও প্রতিবাদ সভা
আগস্ট ২৫, ২০২২ ১১:৪২দৈনিক ৩০০ টাকা মজুরির দাবিতে চলমান চা-শ্রমিকদের ধর্মঘটের প্রতি সমর্থন জানিয়ে তাদের স্কুলপড়ুয়া সন্তানেরা আজ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মানববন্ধন ও প্রতিবাদ সভা আয়োজন করেছে। আজ (বৃহস্পতিবার) সকালে স্থানীয় কয়েকটি বিদ্যালয়ের ক্লাস বর্জন করে প্রায় দুই হাজার শিক্ষার্থী উপজেলার খেজুরিছড়া চা-বাগানের দুর্গামন্দিরের সামনের রাস্তায় জড়ো হয়ে তাদের দাবি তুলে ধরে। এই শিক্ষার্থীদের মা-বাবারা চা-বাগানে শ্রমিক হিসেবে কাজ করেন।
-
সরকারি কর্মচারীদের গ্রেফতারে পূর্বানুমতি লাগবে না: বাংলাদেশ হাইকোর্ট
আগস্ট ২৫, ২০২২ ০৭:৪০বাংলাদেশের সরকারি কর্মচারীদের গ্রেফতারে সরকারের পূর্বানুমতি নেওয়ার বিধান বাতিল করেছে হাইকোর্ট। আজ (বৃহস্পতিবার) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।