-
টিপু হত্যাকাণ্ড: মামলা হয়েছে, বেশ কিছু আলামত ও তথ্য পেয়েছে র্যাব
মার্চ ২৫, ২০২২ ১২:২০বাংলাদেশের রাজধানী ঢাকার শাহজাহানপুরে দুর্বৃত্তের এলোপাতাড়ি গুলিতে মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ওরফে টিপুসহ দুজন নিহত হওয়ার ঘটনায় আজ মামলা করা হয়েছে। জাহিদুলের স্ত্রী ফারহানা ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে এই মামলা করেন।
-
আগুনে পুড়ল নারায়ণগঞ্জে ১০ টি ঝুটের গুদাম
মার্চ ২৪, ২০২২ ১২:৩৮বাংলাদেশের নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ঝুটের গুদামের আগুন থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে দশটি ঝুটের গুদাম ও একটি স’ মিলসহ দুটি ভবনের তৃতীয় তলা পর্যন্ত পুঁড়ে গেছে।
-
সাতক্ষীরার জামায়াত নেতা মাওলানা খালেক মণ্ডলসহ দুই জনের মৃত্যুদণ্ড
মার্চ ২৪, ২০২২ ০৮:১৯১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা আমির ও সাবেক সংসদ সদস্য (এমপি) মাওলানা আবদুল খালেক মণ্ডলসহ দুইজনের মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
-
দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের অবিস্মরণীয় সিরিজ জয়
মার্চ ২৩, ২০২২ ১৮:৫২তাসকিন আহমেদের দুর্দান্ত বোলিং এবং তামিম ইকবাল ও লিটন দাসের অসাধারণ ব্যাটিং জুটিতে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ৯ উইকেটের দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। এ জয়ের মাধ্যমে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ানডে সিরিজ জিতল টাইগাররা। এর আগে প্রোটিয়াদের ঘরের মাটিতে টাইগারদের কোনো জয় ছিল না।
-
বাংলাদেশি বিজ্ঞানীদের সাফল্য: ডায়াবেটিসের নতুন কারণ আবিষ্কার
মার্চ ২৩, ২০২২ ১৩:৩৯ডায়াবেটিস রোগের নতুন একটি কারণ আবিষ্কার করেছেন বাংলাদেশের বিজ্ঞানীরা। নতুন কারণটি হলো আইএপি (ইন্টেস্টিনাইল অ্যালকেলাইন ফসফেটাস) কমে যাওয়া। আজ (বুধবার) দুপুরে রাজধানীর বারডেম হাসপাতালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই আবিষ্কারের তথ্য তুলে ধরা হয়।
-
রোহিঙ্গা জনগোষ্ঠীকে রাখাইনে প্রত্যাবাসন করতে হবে: বাংলাদেশের পররাষ্ট্র সচিব
মার্চ ২৩, ২০২২ ০৭:৪৫বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেছেন, বাংলাদেশ অনির্দিষ্টকালের জন্য লাখ লাখ শরণার্থীকে আশ্রয় দিয়ে বিশাল আর্থ-সামাজিক ও পরিবেশগত খরচ বহন করতে পারে না। কাজেই বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীকে রাখাইন রাজ্যে তাদের মূল ভূখণ্ডে প্রত্যাবাসন করতে হবে।
-
অংশগ্রহণমূলক নির্বাচন অপরিহার্য- সিইসি: সংলাপে মানুষের আগ্রহ নেই- ফখরুল
মার্চ ২২, ২০২২ ১২:৩৩বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচনে আস্থা ফেরাতে হবে; মানুষকে নির্বাচনমুখী করতে হবে। এ জন্য বিশিষ্টজনদের সহযোগিতা প্রয়োজন। গণতন্ত্র সুসংহত করতে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অপরিহার্য বলে দাবি করেন তিনি।
-
ভোজ্যতেল আমদানি কমিয়ে উৎপাদনে যেতে হবে: শেখ হাসিনা
মার্চ ২২, ২০২২ ১২:০৩বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভোজ্যতেল আমদানি কমিয়ে উৎপাদনে যেতে হবে। দেশে উৎপাদনে যেতে হলে সয়াবিন ও সূর্যমুখীর চাষ বাড়াতে হবে।
-
শীতলক্ষ্যা নদীতে লঞ্চডুবি: শিশুসহ আরও তিনজনের লাশ উদ্ধার
মার্চ ২২, ২০২২ ১১:৪৯নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে লঞ্চডুবির ঘটনায় শিশুসহ আরও তিনজনের লাশ উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ জনে।
-
বাংলাদেশে নীরবে ঘটে গেছে আলুর বিপ্লব, রপ্তানি হচ্ছে ১১ দেশে
মার্চ ২২, ২০২২ ১১:২১কৃষি বিজ্ঞানীদের অদম্য প্রচেষ্টা, চাষীদের অক্লান্ত পরিশ্রম আর কৃষি বিভাগের অনুকূল সহায়তায় বাংলাদেশে নীরবে ঘটে গেছে আলুর বিপ্লব। গত চার যুগে আলুর উৎপাদন বেড়েছে ২৬ গুণ। আর মাথাপিছু আলু খাওয়ার পরিমাণ বেড়েছে দশগুণ। ভাতের পর এখন দেশের দ্বিতীয় প্রধান খাদ্য ও খাদ্যশক্তির উৎস হচ্ছে আলু।