-
খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল, চিকিৎসা নিতে পারছেন: ডা. জাহিদ
ডিসেম্বর ১৮, ২০২৫ ১২:৫৫বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানিয়েছেন।
-
নির্বাচন নিয়ে ভারতের উপদেশ অগ্রহণযোগ্য: পররাষ্ট্র উপদেষ্টা
ডিসেম্বর ১৭, ২০২৫ ১৬:২২নির্বাচন নিয়ে প্রতিবেশী কোনো দেশের উপদেশ বাংলাদেশ চায় না বলে মন্ত্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এছাড়া অন্যদেশের কোনো বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে সরকার এ দেশে আশ্রয় দেবে না বলেও জানান তিনি।
-
‘সেভেন সিস্টার্স’ নিয়ে মন্তব্য: নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব
ডিসেম্বর ১৭, ২০২৫ ১১:০৫‘সেভেন সিস্টার্স’ নিয়ে ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহর মন্তব্যের জেরে নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলবের দুই দিনের মাথায় নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করা হলো।
-
হাদিকে হত্যাচেষ্টা মামলায় শুটার ফয়সালের মা-বাবা গ্রেপ্তার
ডিসেম্বর ১৭, ২০২৫ ০৬:৩৬ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যাচেষ্টার মামলার মূল অভিযুক্ত সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের মা-বাবাকে গ্রেপ্তার করেছে র্যাব-১০।
-
আ.লীগ ৩ বার ক্ষমতায় এসে কাড়ি কাড়ি লাশ উপহার দিয়েছে: জামায়াত আমির
ডিসেম্বর ১৬, ২০২৫ ১৩:৩৬বাংলাদেশ আওয়ামী লীগ তিন দফায় ক্ষমতায় এসে দেশকে ছোপ ছোপ রক্ত আর কাড়ি কাড়ি লাশ উপহার দিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, স্বাধীনতার পর জনগণ যে স্বপ্ন দেখেছিল, আওয়ামী লীগের শাসনামলে তার বাস্তবায়ন হয়নি।
-
জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল, ফুলে ফুলে ভরে উঠেছে
ডিসেম্বর ১৬, ২০২৫ ১১:৫০আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল, ফুলে ফুলে ভরে উঠেছে। বিজয়ের নতুন সকালের আগমনের আগেই ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধ–সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কের পাশে দাঁড়িয়ে আছেন বহুমানুষ। তাঁদের অনেকের হাতে ফুলের তোড়া, শ্রদ্ধাঞ্জলি। জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানানোর দিন।
-
সন্ত্রাসবিরোধী আইনে মামলা: সাংবাদিক আনিস আলমগীর ৫ দিনের রিমান্ডে
ডিসেম্বর ১৫, ২০২৫ ১৬:০১বাংলাদেশে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার সাংবাদিক আনিস আলমগীরের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
-
ভারত বাংলাদেশের বিরুদ্ধে অঘোষিত যুদ্ধ ঘোষণা করেছে: মাহমুদুর রহমান
ডিসেম্বর ১৫, ২০২৫ ১৫:০২আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, ভারত বাংলাদেশের বিরুদ্ধে অঘোষিত যুদ্ধ ঘোষণা করেছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে আজ (সোমবার) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত ‘সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ’ তিনি এ কথা বলেন। এসময় তিনি অবিলম্বে জাতিসংঘে ভারতের বিরুদ্ধে নালিশ উত্থাপন করতে সরকারের প্রতি আহ্বান জানান।
-
স্বরাষ্ট্র উপদেষ্টার পাশে দাঁড়িয়ে তাঁকে পদত্যাগের আল্টিমেটাম ডাকসু ভিপির
ডিসেম্বর ১৫, ২০২৫ ১৪:৪৪বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু ভিপি সাদিক কায়েম বলেছেন, ৪৮ ঘণ্টার মধ্যে তিনদফা দাবি আদায় না হলে তিন উপদেষ্টার পদত্যাগে আন্দোলন হবে। মন্ত্রণালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে একথা বলেন তিনি।
-
গুলিবিদ্ধ ওসমান হাদিকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরের পথে
ডিসেম্বর ১৫, ২০২৫ ১১:১৯বাংলাদেশের রাজধানীতে মাথায় গুলিবিদ্ধ ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দিয়েছে। আজ (সোমবার) বেলা ১টা ৫৫ মিনিটের দিকে এয়ার অ্যাম্বুলেন্সটি উড়ে যায়।