• নিষেধাজ্ঞা পূর্ববর্তী অবস্থায় ফিরেছে রাশিয়ার তেল উৎপাদন

    নিষেধাজ্ঞা পূর্ববর্তী অবস্থায় ফিরেছে রাশিয়ার তেল উৎপাদন

    মার্চ ০১, ২০২৩ ১৫:৫২

    রাশিয়ার অপরিশোধিত জ্বালানি তেল উৎপাদনের পরিমাণ আবার নিষেধাজ্ঞা পূর্ববর্তী অবস্থায় ফিরেছে। ফেব্রুয়ারি মাসে রুশ তেল কোম্পানিগুলো গড়ে তাদের তেলের উৎপাদন বাড়িয়েছে শতকরা দুই ভাগ। এর ফলে রাশিয়ার তেল কোম্পানিগুলো প্রতিদিন ১০ লাখ ৫০ হাজার টন বেশি তেল উৎপাদন করতে সক্ষম হচ্ছে। রাশিয়ার দৈনিক কোমেরসান্ত পত্রিকা এ খবর দিয়েছে।

  • কিছু অস্ত্রের জন্য ইউক্রেনকে মূল্য পরিশোধ করতে হবে

    কিছু অস্ত্রের জন্য ইউক্রেনকে মূল্য পরিশোধ করতে হবে

    মার্চ ০১, ২০২৩ ১৫:৪২

    পশ্চিমা দেশগুলোর কাছ থেকে ইউক্রেন যে সমস্ত অস্ত্র পাচ্ছে তার জন্য শেষ পর্যন্ত কিয়েভকে কিছু অর্থ পরিশোধ করতে হবে। আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক মার্কিন সহকারী প্রতিরক্ষামন্ত্রী সেলেস্টে ওয়ালান্ডার গতকাল (মঙ্গলবার) মার্কিন কংগ্রেসে এ কথা বলেছেন।

  • বাশার আসাদকে মেনে নিয়েই সিরিয়ার সঙ্গে সম্পর্কের পথে আরব বিশ্ব

    বাশার আসাদকে মেনে নিয়েই সিরিয়ার সঙ্গে সম্পর্কের পথে আরব বিশ্ব

    ফেব্রুয়ারি ২৮, ২০২৩ ০৭:৫৬

    সম্প্রতি প্রেসিডেন্ট বাশার আসাদের নেতৃত্বাধীন সিরিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে আরব দেশগুলোর তৎপরতা ব্যাপক বেড়েছে। আরব দেশগুলোর সংসদীয় প্রতিনিধিদলের সফরের পর মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শুকরি সিরিয়া গেছেন। প্রেসিডেন্ট বাশার আসাদের সঙ্গে তাদের বৈঠক হয়েছে। এক দশকেরও বেশি সময় পর সিরিয়ার সঙ্গে আরব দেশগুলোর সুসম্পর্ক প্রতিষ্ঠার জোরালো ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

  • রামস্টেইন বিমানঘাঁটির বাইরে জার্মান নাগরিকদের বিক্ষোভ

    রামস্টেইন বিমানঘাঁটির বাইরে জার্মান নাগরিকদের বিক্ষোভ

    ফেব্রুয়ারি ২৭, ২০২৩ ১৫:৪৬

    ইউক্রেনে অস্ত্র সরবরাহ বন্ধ করার দাবিতে রামস্টেইন সামরিক ঘাঁটির বাইরে জার্মানির শত শত মানুষ বিক্ষোভ করেছে। এই ঘাঁটি ইউরোপ মহাদেশে আমেরিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটির একটি। ইউক্রেনকে অস্ত্র এবং অন্যান্য সহযোগিতা দেয়ার জন্য পশ্চিমা নেতারা গত কয়েক বছর ধরে এই ঘাঁটিতে নিয়মিতভাবে বৈঠক করে আসছেন।

  • ইউক্রেনকে অস্ত্র সহায়তা দেয়ার প্রতিবাদে বার্লিনে হাজারো মানুষের বিক্ষোভ

    ইউক্রেনকে অস্ত্র সহায়তা দেয়ার প্রতিবাদে বার্লিনে হাজারো মানুষের বিক্ষোভ

    ফেব্রুয়ারি ২৬, ২০২৩ ১০:১২

    রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার জন্য ইউক্রেনকে অস্ত্র সহায়তা দেয়ার বিষয়ে জার্মানির সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তার প্রতিবাদে রাজধানী বার্লিনে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। জার্মানির লেফট পার্টি বা ডি লিংক এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে।

  • আফগানিস্তানে নিজের যুদ্ধের চেয়ে ইউক্রেনে বেশি অর্থ ব্যয় করেছে আমেরিকা

    আফগানিস্তানে নিজের যুদ্ধের চেয়ে ইউক্রেনে বেশি অর্থ ব্যয় করেছে আমেরিকা

    ফেব্রুয়ারি ২৬, ২০২৩ ১০:০২

    আফগানিস্তানে আমেরিকা তার নিজের যুদ্ধের জন্য এক বছরে যে পরিমাণে অর্থ ব্যয় করেছিল তার চেয়ে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার ক্ষেত্রে ইউক্রেনকে অনেক বেশি অর্থের সামরিক সহযোগিতা দিয়েছে।

  • ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে চীনের শান্তি পরিকল্পনা: পশ্চিমাদের বিরোধিতা

    ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে চীনের শান্তি পরিকল্পনা: পশ্চিমাদের বিরোধিতা

    ফেব্রুয়ারি ২৬, ২০২৩ ০৯:৪৮

    মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যুদ্ধের অবসান ঘটাতে এবং ইউক্রেন সংকট সমাধানের জন্য চীনের পরিকল্পনা কাজে আসার ব্যাপারে সন্দেহ প্রকাশ করেছেন। যুদ্ধের অবসান ঘটাতে এবং ইউক্রেন সংকট সমাধানে চীনের পরিকল্পনার প্রতিক্রিয়ায় তিনি বলেছেন: রাশিয়ার সুবিধার্থেই চীন ইউক্রেন সংঘাত নিরসনের প্রস্তাব দিয়েছে।

  • ২০১৪ সালে ইউক্রেনের শাসক পরিবর্তনকে 'অভ্যুত্থান' বলছেন ইলন মাস্ক

    ২০১৪ সালে ইউক্রেনের শাসক পরিবর্তনকে 'অভ্যুত্থান' বলছেন ইলন মাস্ক

    ফেব্রুয়ারি ২৬, ২০২৩ ০৯:৩০

    টুইটারের সিইও ইলন মাস্ক এক টুইটে বলেছেন, ২০১৪ সালে ইউক্রেনে সরকার পরিবর্তনের ঘটনা ছিল একটি "অভ্যুত্থান"। গতকাল শনিবার এক টুইটে তিনি বলেন, কোনো প্রশ্ন নেই যে, নির্বাচিত প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচকে ক্ষমতাচ্যুত করা ছিল তর্কাতীতভাবে বোকামী যা "আসলে একটি অভ্যুত্থান" ছিল।

  • ইউক্রেন যুদ্ধের জের: পোল্যান্ডেকে তেল সরবরাহ বন্ধ করে দিয়েছে রাশিয়া

    ইউক্রেন যুদ্ধের জের: পোল্যান্ডেকে তেল সরবরাহ বন্ধ করে দিয়েছে রাশিয়া

    ফেব্রুয়ারি ২৬, ২০২৩ ০৭:০০

    পোল্যান্ড ইউক্রেনকে লেপার্ড-২ যুদ্ধ ট্যাংক সরবরাহ করার সিদ্ধান্ত নেয়ায় রাশিয়া পোল্যান্ডে তেল সরবরাহ বন্ধ করে দিয়েছে। পোল্যান্ডের বৃহত্তম তেল শোধন কোম্পানি পিকেএন অরলেন এ তথ্য জানিয়েছে।

  • কুখাত গুয়ান্তানামো বে কারাগার থেকে মুক্তি পেলেন দুই পাকিস্তানি

    কুখাত গুয়ান্তানামো বে কারাগার থেকে মুক্তি পেলেন দুই পাকিস্তানি

    ফেব্রুয়ারি ২৫, ২০২৩ ১৩:৩৮

    আমেরিকার কুখ্যাত গুয়ানতানামো বে সামরিক কারাগারে বন্দী থাকা দুই পাকিস্তানি সহোদরকে মুক্তি দিয়েছে মার্কিন সরকার। গত দুই দশক ধরে তারা এই কারাগারে বন্দী ছিলেন। মুক্তি পাওয়া দুই ভাইয়ের নাম আব্দুল (৫৫) এবং মোহাম্মদ রাব্বানি (৫৩)। পাকিস্তানে তারা তাদের পরিবারের কাছে ফিরে গেছেন। এর আগে পাকিস্তান কর্তৃপক্ষ তাদেরকে নিয়ম অনুযায়ী জিজ্ঞাসাবাদ করে।