-
আমেরিকায় প্রেসটিভির নারী সাংবাদিক আটক; দেয়া হচ্ছে না হালাল খাবার
জানুয়ারি ১৬, ২০১৯ ০৮:৫৪মার্কিন পুলিশ বিনা কারণে ইরানের ইংরেজি চ্যানেল প্রেসটিভির সাংবাদিক এবং সঞ্চালক মারজিয়া হাশেমিকে আটক করেছে। কারাগারে তাকে হালাল খাবারও দেয়া হচ্ছে না।
-
আহমদ হাসানের হাত থেকে ট্রাই সাইকেল পেয়ে খুশি প্রতিবন্ধীরা
জানুয়ারি ১৩, ২০১৯ ১৬:৫২ভারতীয় সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার এমপি ও বিশিষ্ট সাংবাদিক আহমদ হাসান প্রতিবন্ধীদের মধ্যে ট্রাই সাইকেল বিলি করেছেন। আজ (রোববার) পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বুনোরআটি ইউসুফ ইসমাইল মেমোরিয়াল হাই স্কুল প্রাঙ্গণে এক অনুষ্ঠানে তিনি প্রায় একশ’ পঞ্চাশ জনের মধ্যে ব্যাটারিচালিত যান্ত্রিক ট্রাই সাইকেল বিলি করেন।
-
চীন বানাচ্ছে ‘সব বোমার জননী’; ফুটেজ প্রকাশ
জানুয়ারি ০৫, ২০১৯ ১২:৪৩চীনের অস্ত্র নির্মাণকারী প্রতিষ্ঠান ‘চায়না নর্থ ইন্ডাস্ট্রিজ গ্রুপ কর্পোরেশন লিমিটেড’ বা নরিনকো যে বিশাল বোমা তৈরির করেছে তার একটি বিডিও ফুটেজ প্রকাশ করেছে বেইজিং। চীনের গণমাধ্যম এ বোমার নাম দিয়েছে ‘মাদার অব অল বোম্ব’ বা ‘সব বোমার জননী’।
-
এএফসি এশিয়ান কাপের পূর্ণাঙ্গ সময়সূচি, ইরান খেলবে 'ডি' গ্রুপে
জানুয়ারি ০৪, ২০১৯ ১৯:৪৫সংযুক্ত আরব আমিরাতে আগামীকাল (৫ জানুয়ারি) থেকে শুরু হতে যাচ্ছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) আয়োজিত ১৭তম 'এশিয়ান কাপ'। ৫ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠেয় এশিয়ান কাপে এবারই প্রথম ২৪টি দেশ অংশগ্রহণ করবে। এর আগের টুর্নামেন্টে খেলেছিল ১৬টি দেশ।
-
দক্ষিণ কাশ্মিরকে যুদ্ধক্ষেত্রে পরিণত হতে দেবো না: মেহবুবা মুফতি
ডিসেম্বর ৩১, ২০১৮ ১৩:৪৭ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী ও পিডিপি নেত্রী মেহবুবা মুফতি বলেছেন, দক্ষিণ কাশ্মিরকে যুদ্ধক্ষেত্রে পরিণত হতে দেবো না। পুলওয়ামাতে সন্দেহভাজন এক গেরিলার পরিবারের সদস্যদের পুলিশি নিগ্রহের অভিযোগকে কেন্দ্র করে তিনি ওই মন্তব্য করেন।
-
রাম মন্দির নির্মাণের দাবিতে বিক্ষোভের মুখে ভাষণ বন্ধ রাখতে বাধ্য হলেন রাজনাথ
ডিসেম্বর ২৪, ২০১৮ ০৯:৪০ভারতের উত্তর প্রদেশের রাজধানী লক্ষনৌতে এক অনুষ্ঠানে রাম মন্দির নির্মাণের দাবিতে নজিরবিহীন বিক্ষোভের মুখে পড়লেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির সিনিয়র নেতা রাজনাথ সিং। গতকাল (রোববার) লক্ষনৌতে যুব কুম্ভ অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় মঞ্চের নীচের চেয়ারে বসে থাকা তরুণরা আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে মন্দির নির্মাণের দাবিতে স্লোগানে উত্তাল হয়ে ওঠেন। এসময় রাজনাথ সিং বেশ কয়েক মিনিট ধরে ভাষণ বন্ধ করে ঠায় দাঁড়িয়ে থাকতে বাধ্য হন।
-
ইন্দোনেশিয়ায় সুনামিতে বাড়ছে মৃতের সংখ্যা; সমুদ্রে ৬৫ ফুট উচ্চতার ঢেউ
ডিসেম্বর ২৩, ২০১৮ ১৩:০৭ইন্দোনেশিয়ার জাভা ও সুমাত্রা দ্বীপের মধ্যবর্তী সুন্দা প্রণালীর উপকূলে ভয়াবহ সুনামির আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ১৬৭ জনে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছেন প্রায় ৭৪৫ জন এবং নিখোঁজ রয়েছেন অন্তত ৩০ জন। গতরাতে ভয়াবহ এ সুনামি আঘাত হানে এবং সে সময় সমুদ্রের ৬৫ ফুট উচ্চতার ঢেউ সৃষ্টি হয়।
-
হামলার সক্ষমতা সম্পর্কে শত্রুর মনে বাস্তব চিত্র এঁকে দিতে চাই: ইরান
ডিসেম্বর ২২, ২০১৮ ১৩:৪৯ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি পারস্য উপসাগরের সাধারণ উপকূলীয় এলাকায় সামরিক মহড়া চালাচ্ছে। কয়েকদিন ধরে গ্রেট প্রফেট-১২ নামে ইরান যে সামরিক মহড়া চালাচ্ছে তার চূড়ান্ত পর্যায়ে আজ (শনিবার) এ মহড়া চালানো হচ্ছে।
-
২০১৯ সালে দিল্লিতে মমতার নেতৃত্বে সরকার তৈরি করতে হবে: শুভেন্দু
ডিসেম্বর ২১, ২০১৮ ১৭:০০ভারতে ২০১৯ সালে দিল্লির সরকারকে পরিবর্তন করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটা মানুষের সরকার তৈরি করতে হবে বলে ডাক দিয়েছেন রাজ্যের পরিবহণমন্ত্রী ও তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী। তিনি এজন্য পশ্চিমবঙ্গে ৪২টি লোকসভা আসনের সবকটিতেই তৃণমূল প্রার্থীদের জয়ী করার আহ্বান জানিয়েছেন।
-
‘বড় প্রতিশ্রুতির সফর এটা’
ডিসেম্বর ২০, ২০১৮ ১৮:৩২ইসলামি প্রজাতন্ত্র ইরান ও প্রতিবেশী তুরস্ক দ্বিপক্ষীয় বার্ষিক বাণিজ্য তিন হাজার কোটি ডলারে নেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। এ লক্ষ্য অর্জনে দু দেশ নিজেদের প্রচেষ্টা জোরদার করবে। ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি ও তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান যৌথ সংবাদ সম্মেলনে এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন।