• নিষেধাজ্ঞা প্রত্যাহারের কম-বেশি কিছুই ইরানের কাছে গ্রহণযোগ্য নয়

    নিষেধাজ্ঞা প্রত্যাহারের কম-বেশি কিছুই ইরানের কাছে গ্রহণযোগ্য নয়

    নভেম্বর ৩০, ২০২১ ১৪:৩০

    ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, তার দেশের ওপর মার্কিন সরকার যে একতরফা ও অবৈধ নিষেধাজ্ঞা আরোপ করেছে ভিয়েনা আলোচনায় তা প্রত্যাহার করা ছাড়া তেহরানের কাছে কোনোকিছুই গ্রহণযোগ্য নয়। নিষেধাজ্ঞা প্রত্যাহারের চেয়ে ইরান বেশি কিছু চায় না, কমও গ্রহণযোগ্য হবে না।

  • ভিয়েনা সংলাপ থেকে ইরান নিশ্চিত ফল বের করতে চায়: রায়িসি

    ভিয়েনা সংলাপ থেকে ইরান নিশ্চিত ফল বের করতে চায়: রায়িসি

    নভেম্বর ৩০, ২০২১ ০৭:০৪

    ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি তার ফরাসি সমকক্ষ ইমানুয়েল ম্যাকরনকে বলেছেন, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় চলমান পরমাণু আলোচনা থেকে তার দেশ নিশ্চিত ফলাফল বের করে আনতে চায়। তিনি আরো বলেছেন, এই আলোচনার মাধ্যমে ইরানের ওপর আরোপিত সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।

  • ভিয়েনা সংলাপকে ‘অত্যন্ত ইতিবাচক’ বললেন ইইউ’র প্রতিনিধি মুরা

    ভিয়েনা সংলাপকে ‘অত্যন্ত ইতিবাচক’ বললেন ইইউ’র প্রতিনিধি মুরা

    নভেম্বর ৩০, ২০২১ ০৪:৪২

    ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক উপ প্রধান এনরিক মুরা অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের প্রথম দিনের আলোচনাকে ‘অত্যন্ত ইতিবাচক’ বলে বর্ণনা করেছেন। তিনি সোমবার রাতে সাংবাদিদের বলেছেন, বৈঠকে অংশগ্রহণকারী সকল পক্ষ ইরানের বক্তব্য ও স্পর্শকাতরতা আগ্রহের সঙ্গে শুনেছে এবং ইরানি প্রতিনিধিদলও একথা স্পষ্ট করতে পেরেছে যে, তারা আন্তরিকভাবেই পরমাণু সমঝোতাকে আবার কার্যকর করতে আগ্রহী।

  • প্রথম দিনে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি মীমাংসা করার সিদ্ধান্ত

    প্রথম দিনে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি মীমাংসা করার সিদ্ধান্ত

    নভেম্বর ৩০, ২০২১ ০৪:১৪

    অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের বহুল প্রতীক্ষিত আলোচনা শুরু হয়েছে। সোমবার আলোচনার প্রথম দিন শেষে ইরানের প্রধান পরমাণু আলোচক আলী বাকেরি-কানি বলেছেন, প্রথমদিনের বৈঠকে পরমাণু সমঝোতা বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে আলোচনা ও মতবিনিময় হয়েছে।

  • ভিয়েনা আলোচনার কোনো যৌক্তিক ও গ্রহণযোগ্য বিকল্প নেই

    ভিয়েনা আলোচনার কোনো যৌক্তিক ও গ্রহণযোগ্য বিকল্প নেই

    নভেম্বর ২৯, ২০২১ ১৮:০৩

    ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত মিখাইল উলিয়ানভ বলেছেন, ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতা পুনর্বহালের লক্ষ্য নিয়ে ভিয়েনায় যে আলোচনা শুরু হচ্ছে তাতে নানা ধরনের সমস্যা থাকা সত্ত্বেও আলোচনার সফল সমাপ্তি ছাড়া এর কোনো যৌক্তিক ও গ্রহণযোগ্য বিকল্প নেই।

  • নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেই কেবল আমেরিকা জেসিপিওএ’র টিকেট পাবে

    নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেই কেবল আমেরিকা জেসিপিওএ’র টিকেট পাবে

    নভেম্বর ২৯, ২০২১ ১৫:৩৯

    ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, তার দেশের ওপর থেকে আমেরিকা নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেই কেবল ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতায় আবার ফিরতে পারবে।

  • সব দেশকে ইরানের পরমাণু সমঝোতায় ফিরতে হবে: এরদোগান

    সব দেশকে ইরানের পরমাণু সমঝোতায় ফিরতে হবে: এরদোগান

    নভেম্বর ২৯, ২০২১ ০৪:৩৩

    তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান ইরানের পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী পশ্চিমা দেশগুলোকে এই সমঝোতায় ফিরে এসে এতে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করার আহ্বান জানিয়েছেন। তিনি সোমবার তুর্কমেনিস্তানের রাজধানী আশখাবাদে অর্থনৈতিক সহযোগিতা সংস্থা ‘ইকো’র ১৫তম শীর্ষ সম্মেলনে দেয়া ভাষণে এ আহ্বান জানান।

  • ভিয়েনায় অনুকূল পরিবেশ বিরাজ করছে, চুক্তি সম্ভব: রাশিয়া

    ভিয়েনায় অনুকূল পরিবেশ বিরাজ করছে, চুক্তি সম্ভব: রাশিয়া

    নভেম্বর ২৯, ২০২১ ০৪:০৪

    ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবন বিষয়ক আলোচনা শুরুর জন্য অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অনুকূল পরিবেশ বিরাজ করছে এবং এ আলোচনা থেকে ফল বেরিয়ে আসার ব্যাপক সম্ভাবনা রয়েছে। এমন মন্তব্য করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি এবং পরমাণু সমঝোতা বিষয়ক আলোচনায় রুশ প্রতিনিধিদলের প্রধান মিখাইলি উলিয়ানভ।

  • ইরানকে ক্ষতিপূরণ দিতে পাশ্চাত্যকে বাধ্য থাকতে হবে: উপ পররাষ্ট্রমন্ত্রী

    ইরানকে ক্ষতিপূরণ দিতে পাশ্চাত্যকে বাধ্য থাকতে হবে: উপ পররাষ্ট্রমন্ত্রী

    নভেম্বর ২৯, ২০২১ ০৩:৪৪

    ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী ও প্রধান পরমাণু আলোচক আলী বাকেরি-কানি বলেছেন, তার দেশের পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী সব পক্ষকে এই সমঝোতা মেনে চলতে হবে। পাশাপাশি এটি লঙ্ঘনের জন্য ইরানকে ক্ষতিপূরণ দিতে পাশ্চাত্যকে বাধ্য থাকতে হবে।

  • ভিয়েনা বৈঠকের প্রাক্কালে তেহরানকে ওয়াশিংটনের হুঁশিয়ারি

    ভিয়েনা বৈঠকের প্রাক্কালে তেহরানকে ওয়াশিংটনের হুঁশিয়ারি

    নভেম্বর ২৮, ২০২১ ১২:২৪

    পরমাণু সমঝোতায় আমেরিকাকে ফিরিয়ে আনার জন্য ভিয়েনায় চার যোগ এক গ্রুপের সঙ্গে ইরানের নতুন করে আলোচনা শুরুর প্রাক্কালে ওয়াশিংটন তেহরানকে হুঁশিয়ার করে দিয়েছে। ইরান বিষয়ক মার্কিন বিশেষ প্রতিনিধি রবার্ট মলি তেহরানের ওপর আরো চাপ বাড়ানোর হুমকি দিয়ে বলেছেন, ইরান যদি মনে করে পরমাণু কর্মসূচিকে দ্রুত গতিতে এগিয়ে নেয়ার জন্য আলোচনাকে সুযোগ হিসেবে কাজে লাগাবে তাহলে ওয়াশিংটনও ওই দেশটির ওপর আরো চাপ বাড়ানোর ব্যবস্থা নেবে।