-
উত্তর প্রদেশে ফৈজাবাদ জংশনের নাম পরিবর্তন করে অযোধ্যা ক্যান্ট করা হয়েছে, বিজ্ঞপ্তি জারি
নভেম্বর ০২, ২০২১ ১৫:৩২ভারতের বিজেপিশাসিত উত্তর প্রদেশের ফৈজাবাদ রেলওয়ে জংশনের নাম পরিবর্তন করে অযোধ্যা ক্যান্ট করা হয়েছে। এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আজ (মঙ্গলবার) গণমাধ্যমে প্রকাশ, পূর্ত দফতরের মুখ্য সচিব নীতিন রমেশ গোকর্ণ ওই বিজ্ঞপ্তি জারি করেছেন।
-
স্বাধীনতা আন্দোলনে জিন্নাহ’র নাম উল্লেখ করায় অখিলেশকে ক্ষমা চাইতে বললেন আদিত্যনাথ
নভেম্বর ০২, ২০২১ ১২:৫২ভারতের উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব গত (রোববার) এক জনসভায় মুহাম্মাদ আলী জিন্নাহকে সর্দার প্যাটেল ও গান্ধিজীর মতো স্বাধীনতার নায়ক হিসেবে আখ্যায়িত করায় বিতর্ক সৃষ্টি হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ তাঁর বক্তব্যকে 'লজ্জাজনক' এবং 'তালেবানি মানসিকতা' বলে অভিহিত করেছেন। এর পাশাপাশি অখিলেশ যাদবকে ক্ষমা চাওয়ার কথাও বলেছেন মুখ্যমন্ত্রী আদিত্যনাথ।
-
চলতি মাসেই নয়াদিল্লি সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহিয়ান
নভেম্বর ০২, ২০২১ ০৪:৪৭ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান চলতি মাসে ভারত সফরে যাচ্ছেন। নভেম্বর মাসের শেষদিকে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় দু’দেশের যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠকে অংশগ্রহণ করবেন তিনি।
-
পশ্চিমবঙ্গে মমতার আমলে ‘আরএসএস’-এর শাখা বেড়েছে ৪ থেকে ৫ হাজার
নভেম্বর ০১, ২০২১ ১৬:০১ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের পশ্চিমবঙ্গ শাখার সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এমপি মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে টার্গেট করে বলেছেন, ‘দিদিভাই’ ক্ষমতায় আসার আগে পশ্চিমবঙ্গে ২০০/২৫০টা আরএসএসের শাখা ছিল। ‘দিদিভাই’ ক্ষমতায় আসার পরে আরএসএসের শাখা ৪ থেকে ৫ হাজার হয়েছে।
-
উত্তর প্রদেশে ‘জয় শ্রী রাম’ধ্বনি না দেওয়ায় মুসলিম যুবককে মারধর, গ্রেফতার ২
নভেম্বর ০১, ২০২১ ১৫:২৭ভারতের বিজেপিশাসিত উত্তর প্রদেশে আমীর খান নামে এক মুসলিম যুবককে জোরকরে ‘জয় শ্রী রাম’ধ্বনি দিতে বাধ্য করাসহ তাকে নির্মমভাবে মারধর করা হয়েছে। ওই যুবক ‘জয় শ্রী রাম’ ধ্বনি না দিতে চাওয়ায় তাকে লাঠি-ডান্ডা দিয়ে বেধড়ক পেটানো হয়।
-
ব্যাট বা বল কোনোটাতেই আমরা সাহসী ছিলাম না: বিরাট কোহলি
অক্টোবর ৩১, ২০২১ ২০:৫৭টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ১০ উইকেটে হারার পর এবার নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে খাদের কিনারায় দাঁড়িয়ে গেছে ভারত। অলিখিত ‘কোয়ার্টার ফাইনাল’ ম্যাচে আজ নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে হেরে গ্রুপ পর্ব থেকেই ছিটকে যাওয়ার উপক্রম ভারতের।
-
পাকিস্তানের পর এবার নিউজিল্যান্ডের কাছেও বড় ব্যবধানে হারল ভারত
অক্টোবর ৩১, ২০২১ ২০:০৬টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে ভারত। প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হেরে বিশ্বকাপ শুরু করায় সেমিফাইনালের হিসাব-নিকাশ কঠিন হয়ে গেল বিরাট কোহলির দলের।
-
'ত্রিপুরায় বিজেপি ও বিপ্লব দেবকে এক ছটাক জমিও ছাড়া হবে না'
অক্টোবর ৩১, ২০২১ ১৫:২৫সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি বিজেপি ও ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে টার্গেট করে বলেছেন, ত্রিপুরায় বিজেপি ও বিপ্লব দেবকে এক ছটাক জমিও ছাড়া হবে না। তিনি আজ (রোববার) ত্রিপুরায় দলীয় এক সমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।
-
বিজেপি নেতাদের সঙ্গে আঁতাত করে চলছেন মমতা: অধীর রঞ্জন চৌধুরী
অক্টোবর ৩০, ২০২১ ১৬:৪৯ভারতের পশ্চিমবঙ্গের কংগ্রেসের সভাপতি ও লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী এমপি বলেছেন, মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি নেতাদের সঙ্গে আঁতাত রেখে চলছেন। তিনি আজ (শনিবার) গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ওই মন্তব্য করেন। তিনি মমতাকে ‘ট্রোজান হর্স’ বা ট্রয়ের ঘোড়া বলেও কটাক্ষ করেছেন।
-
রোহিঙ্গা ইস্যুতে কর্ণাটক সরকারের অবস্থান পরিবর্তন, সুপ্রিম কোর্টে সংশোধিত হলফনামা দাখিল
অক্টোবর ৩০, ২০২১ ১৫:৩৯ভারতে বিজেপি নেতৃত্বাধীন কর্ণাটক সরকার রোহিঙ্গাদের বিতাড়নের বিষয়ে তাদের অবস্থান পরিবর্তন করেছে এবং সুপ্রিম কোর্টে এই বিষয়ে একটি সংশোধিত হলফনামা দাখিল করেছে। কর্ণাটক সরকার সম্প্রতি স্পষ্ট করে দিয়েছে যে বর্তমানে রাজধানী বেঙ্গালুরুতে বসবাসরত রোহিঙ্গাদের ফেরত পাঠানোর কোনো পরিকল্পনা নেই। আজ (শনিবার) সংবাদ সংস্থা ‘এএনআই’ ওই তথ্য জানিয়েছে।