-
মমতা বন্দ্যোপাধ্যায় রোহিঙ্গা মুসলমান ঢুকিয়ে এক কোটি ভোট বাড়িয়েছেন: শুভেন্দু
জানুয়ারি ২৫, ২০২৫ ১৫:১৮বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে বিএসএফ জমি চাইলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তা দিচ্ছে না বলে অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় রোহিঙ্গা মুসলমান ঢুকিয়ে এক কোটি ভোট বাড়িয়েছেন, তাই বিএসএফকে কাঁটাতারের বেড়া দিতে জমি দেওয়া হয়নি।'
-
কাঁটাতারের বেড়া নিয়ে উত্তেজনার মধ্যেই সীমান্তে মহড়া শুরু করলো বিএসএফ
জানুয়ারি ২৪, ২০২৫ ১৫:০৩বাংলাদেশ-ভারত সীমান্তে ১০ দিনের ‘অপস অ্যালার্ট’ মহড়া শুরু করেছে ভারতের সীমান্ত নিরাপত্তা বাহিনী (বিএসএফ)। বেশ কয়েক দিন ধরেই সীমান্তে ভারতের কাঁটাতারের বেড়া দেয়া নিয়ে ঢাকা-দিল্লির মধ্যে উত্তেজনা চলছে।
-
ফেব্রুয়ারিতেই ওয়াশিংটনে বৈঠক ট্রাম্প-মোদির! নজর থাকবে কোন কোন বিষয়ে
জানুয়ারি ২৩, ২০২৫ ১৪:৩৬আগামী মাসেই বৈঠকে বসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসাবে শপথ নিয়েছেন ট্রাম্প। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর। প্রশ্ন উঠেছিল,কেন ‘বন্ধু’র শপথে নেই মোদি? কিন্তু ফেব্রুয়ারিতেই মুখোমুখি হতে পারেন দুই রাষ্ট্রনেতা। জানা যাচ্ছে,ওয়াশিংটনে তাঁদের একটি বৈঠকের পরিকল্পনা করছেন দুই দেশের কূটনীতিকরা।
-
যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসীদেরকে ফিরিয়ে আনতে প্রস্তুত ভারত
জানুয়ারি ২৩, ২০২৫ ১০:২২মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসকারী ভারতীয় নাগরিকদের ফিরিয়ে নিতে নয়াদিল্লি প্রস্তুত বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও'র সঙ্গে বৈঠকের পর তিনি এই মন্তব্য করেন।
-
ভারতে আসন্ন বাজেটে আয়করে ছাড় দিতে পারে অর্থমন্ত্রক
জানুয়ারি ২২, ২০২৫ ১৫:২৭ফেব্রুয়ারি মাসের প্রথম দিনেই বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। মন্থর অর্থনীতিকে চাঙ্গা করতে কী পদক্ষেপ নেয় কেন্দ্র সেই দিকে সকলের নজর। মধ্যবিত্তকে স্বস্তি দিতে আয়করে ছাড়ের ঘোষণা দিতে পারেন অর্থমন্ত্রী। সূত্রের দাবি, নতুন অর্থবর্ষে ১০ লক্ষ টাকা পর্যন্ত আয়ভুক্তদের কর ছাড় দিতে পারে কেন্দ্র। ১৫ থেকে ২০ লক্ষ টাকা যাঁদের আয় তাঁদের ২৫ শতাংশ ট্যাক্স দিতে হতে পারে।
-
ভারত ও প্রশান্ত মহাসাগরে ‘চীনের দাদাগিরি’ বরদাস্ত নয়, ট্রাম্প জমানায় গুরুত্ব পেল ‘কোয়াড’ই
জানুয়ারি ২২, ২০২৫ ১৩:৪৩ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কোনওভাবেই দাদাগিরি বরদাস্ত করা হবে না, নাম না করে চীনকে এমনই বার্তা দিল কোয়াড গোষ্ঠী। ডোনাল্ড ট্রাম্প সরকারের প্রথম দিনেই ওয়াশিংটনে বৈঠকে বসেছিল কোয়াডের বৈঠক। এরপর যৌথ সাংবাদিক বৈঠক থেকে নাম না করে চীনকে বার্তা দেয়া হয়েছে এই বলে যে কেউ যদি ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের স্বাভাবিক অবস্থার বিঘ্ন ঘটায়, তবে তা সহ্য করা হবে না।
-
অপরাধী বেঁচে গেলে আবার অপরাধ করবে’, সঞ্জয়ের প্যারোলে ছাড়া পাওয়া নিয়ে শঙ্কা মমতার
জানুয়ারি ২১, ২০২৫ ১৩:৪৫আর জি করে ধর্ষণ-খুনের ঘটনায় দোষীর আমৃত্যু কারাদণ্ড নিয়ে আগেই অসন্তোষ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। তাঁর পরামর্শমতো সাজা ঘোষণার পরদিনই সঞ্জয় রায়ের ফাঁসির আবেদন নিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। মামলা দায়েরের অনুমতিও মিলেছে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী এদিন মালদহের সরকারি অনুষ্ঠান থেকে আশঙ্কা প্রকাশ করলেন, সঞ্জয় প্যারোলে ছাড়া পেয়ে যেতে পারে।
-
হাসিনাসহ সব বাংলাদেশিকে ভারত থেকে বের করে দেয়া উচিত: শিবসেনা এমপি
জানুয়ারি ২০, ২০২৫ ১৪:৪১ভারতের হিন্দুত্ববাদী দল শিবসেনার এমপি সঞ্জয় রাউত বলেছেন, "ভারত থেকে সব বাংলাদেশিকে বের করে দেয়া উচিত। এটা শুরু হওয়া উচিত শেখ হাসিনাকে দিয়ে। যাঁকে এদেশে আশ্রয় দেওয়া হয়েছে।"
-
কলকাতায় নারী চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলায় অভিযুক্তকে আমৃত্যু কারাদণ্ড
জানুয়ারি ২০, ২০২৫ ১৩:৩৩ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার আরজি কর হাসপাতালে কর্তব্যরত অবস্থায় এক নারী চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলায় অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে আমৃত্যু কারাবাসের শাস্তি দিয়েছে আদালত। সেই সঙ্গে নির্যাতিতার পরিবারকে ১৭ লাখ রুপি ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছেন শিয়ালদহের অতিরিক্ত জেলা দায়রা বিচারক অনির্বাণ দাস।
-
ধর্মরক্ষায় বাড়িতে ধারালো অস্ত্র রাখার পরামর্শ সুকান্তের! পাল্টা সমালোচনা তৃণমূলের
জানুয়ারি ১৯, ২০২৫ ১৫:৪৭এবার হিন্দুদের বাড়িতে ধারালো অস্ত্র রাখার নিদান দিলেন সুকান্ত মজুমদার। রবিবার হুগলিতে গিয়ে এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী।