-
ইউক্রেন সংঘাত বন্ধের চেষ্টায় মস্কো সফরে ইরানি পররাষ্ট্রমন্ত্রী
আগস্ট ৩১, ২০২২ ০৫:৫৫রাশিয়া সফরে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান। তিনি মঙ্গলবার মস্কোর উদ্দেশ্যে তেহরান ত্যাগের প্রাক্কালে বলেছেন, ইউক্রেন সংঘাত অবসানের চেষ্টা চালানো হবে তার এ সফরের মূল লক্ষ্য।ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশকে করা একটি অনুরোধ বিবেচনায় নিয়ে ইউক্রেন যুদ্ধ বন্ধের চেষ্টা করবেন তিনি।
-
যুদ্ধের সপ্তম মাসে সেনাবাহিনীর আকার বাড়ানোর ঘোষণা দিলেন পুতিন
আগস্ট ২৬, ২০২২ ০৩:২১রাশিয়ার সেনাবাহিনীর আকার বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান সপ্তম মাসে পড়ার পর এক ডিক্রি জারি করে রাশিয়ার সেনা সংখ্যা ১৯ লাখ থেকে বারিয়ে ২০ লাখ ৪০ হাজার করার সিদ্ধান্ত ঘোষণা করেন পুতিন।
-
মস্কোর গাড়ি মেলায় ইরানি কোম্পানিগুলোর শক্তিশালী উপস্থিতি
আগস্ট ২৩, ২০২২ ০৬:০৪ইরানের কয়েক ডজন গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান রাশিয়ার প্রধান গাড়ি মেলায় অংশ নিয়েছে। এই অংশগ্রহণকে রাশিয়ার বিশাল গাড়ির বাজার ধরার জন্য ইরানের আন্তরিক প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।
-
রুশ সেনাদের বিষ প্রয়োগ করেছে ইউক্রেন: রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়
আগস্ট ২১, ২০২২ ১০:১২ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জারোপিজ্জিয়া অঞ্চলে একদল রুশ সৈন্যকে কিয়েভ বিষপ্রয়োগ করেছে বলে অভিযোগ করেছে মস্কো। গত মাসের শেষদিকে এ ঘটনা ঘটে বলে দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। শনিবার বিকেলে ওই মন্ত্রণালয় বলেছে, গত ৩১ জুলাই বিষে আক্রান্ত হওয়ার পর রুশ সেনাদেরকে একটি সামরিক হাসপাতালে নেয়া হয়। সেখানে তাদের দেহে বিষাক্ত পদার্থ ‘বি’ টাইপর বোটুলিনামের উপস্থিতি ধরা পড়ে। এই বিষাক্ত পদার্থটি খাবারে মিশিয়ে দিয়ে যেকোনো মানুষের শরীরে প্রয়োগ করা যায়।
-
মহাকাশে পাঠানো হলো ইরানের নয়া স্যাটেলাইট; তথ্য প্রেরণ শুরু
আগস্ট ০৯, ২০২২ ১৪:৪৩ইসলামি প্রজাতন্ত্র ইরানের আরেকটি স্যাটেলাইট আজ (মঙ্গলবার) মহাকাশে পাঠানো হয়েছে। এই স্যাটেলাইটের নাম হচ্ছে 'খৈয়াম'। ইরানের এই স্যাটেলাইটটি কাজাখস্তানে অবস্থিত রুশ নিয়ন্ত্রিত 'বাইকোনুর' কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয়েছে।
-
৫ মাসে ৩৯,৭০০ রুশ সেনাকে হত্যার দাবি করল ইউক্রেন
জুলাই ২৬, ২০২২ ০৭:৩১ইউক্রেনের সশস্ত্র বাহিনীর বরাত দিয়ে সেদেশের গণমাধ্যমগুলো চলমান যুদ্ধে রুশ সেনাদের এ পর্যন্ত ক্ষয়ক্ষতির বিবরণ প্রকাশ করেছে। কিয়েভ দাবি করেছে, গত পাঁচ মাসের যুদ্ধে ৩৯ হাজার ৭০০ রুশ সেনা নিহত হয়েছে। পর্যবেক্ষকরা ইউক্রেনের সেনাবাহিনীর দেয়া এ পরিসংখ্যানকে বিস্ময়কর বলে মন্তব্য করেছেন।
-
রাশিয়ার সঙ্গে ৪,০০০ কোটি ডলারের তেল চুক্তি সই করল ইরান
জুলাই ২০, ২০২২ ০৫:১৯রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের তেহরান সফরের একই সময়ে ইরানের তেল মন্ত্রণালয় ঘোষণা করেছে, রাশিয়ার সঙ্গে দেশটির তেল শিল্পের ইতিহাসের সবচেয়ে বড় বিদেশি বিনিয়োগের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ইরানের তেল ও জ্বালানী মন্ত্রণালয়ের নিজস্ব বার্তা সংস্থা ‘শানা’ জানিয়েছে, ইরানের জাতীয় তেল কোম্পানি ও রাশিয়ার জ্বালানী প্রতিষ্ঠান গ্যাসপ্রমের মধ্যে প্রায় ৪০ বিলিয়ন [চার হাজার কোটি] ডলারের ‘কৌশলগত সহযোগিতা চুক্তি’ স্বাক্ষরিত হয়েছে।
-
নিষেধাজ্ঞা দিয়ে রাশিয়াকে বিচ্ছিন্ন রাখা যাবে না: পুতিন
জুলাই ১৯, ২০২২ ০৫:৪৭রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, নিষেধাজ্ঞা দিয়ে তার দেশকে আন্তর্জাতিক অঙ্গন থেকে বিচ্ছিন্ন রাখা যাবে না। তিনি আরো বলেছেন, ইউক্রেন সংঘাতকে কেন্দ্র করে রাশিয়ার ওপর পাশ্চাত্য যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তার ফলে দেশটির উন্নয়ন ও অগ্রগতিও রুখে দেয়া সম্ভব হবে না।
-
রাশিয়াকে বাদ দিতে হলে এই জাতিসংঘ বিলুপ্ত করতে হবে: মস্কো
জুলাই ০২, ২০২২ ১৫:১৫জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার ডেপুটি স্থায়ী প্রতিনিধি দিমিত্রি পোলইয়ানস্কি বলেছেন, জাতিসংঘকে বিলুপ্ত অথবা এ ধরণের নতুন একটি সংগঠন তৈরি করা হলেই কেবল রাশিয়াকে নিরাপত্তা পরিষদ থেকে বহিষ্কার করা সম্ভব, এর বাইরে কোনোভাবেই সম্ভব নয়।
-
রাশিয়ার সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, কয়েকজন ক্রু নিহত
জুন ২৪, ২০২২ ০৬:০৬রাশিয়ায় একটি সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে এর অন্তত দুজন ক্রু নিহত হয়েছেন। আজ (শুক্রবার) সকালে রাশিয়ার রাজধানী মস্কোর ২০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে রিয়াযান অঞ্চলে এই বিমান বিধ্বস্ত হয়।