-
আমেরিকার বিমানবাহী রণতরীতে আগুন ব্যাপক ক্ষয়ক্ষতি (ভিডিও)
জুলাই ১৩, ২০২০ ০২:১৮আমেরিকার সান ডিয়েগো নৌ ঘাঁটিতে নোঙর করা একটি বিমানবাহী রণতরীতে বিস্ফোরণের ফলে সৃষ্টি অগ্নিকাণ্ডে ১৮ সৈন্য ও চার বেসামরিক ব্যক্তি আহত হয়েছে। এ ছাড়া, এতে যুদ্ধজাহাজটির অপূরণীয় ক্ষতি হয়েছে।
-
ইরানি জাহাজ পৌঁছার পর ভেনিজুয়েলার কাছে মার্কিন যুদ্ধ জাহাজের টহল
জুন ২৪, ২০২০ ১১:৪৬ভেনিজুয়েলার পানিসীমার কাছে একটি মার্কিন যুদ্ধজাহাজ টহল দিয়েছে। দুই দেশের মধ্যে উত্তেজনা অব্যাহত থাকার মধ্যেই সেখানে মার্কিন যুদ্ধজাহাজের টহলের খবর এলো।
-
আমরাও যেন যুদ্ধজাহাজ তৈরি করতে পারি সে চিন্তা করতে হবে: শেখ হাসিনা
জুন ১৮, ২০২০ ০৮:৪২বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা কারও সঙ্গে যুদ্ধ করতে চাই না, আমরা শান্তি চাই। আমরা শান্তি চাই এটা যেমন সত্য, আবার যদি কেউ আমাদের ওপর হামলা করে, তা যেন আমরা যথাযথভাবে মোকাবিলা করতে পারি। তাই যুগের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন প্রতিষ্ঠান আমরা গড়ে তুলতে চাই। সেখানে আমরা আমাদের সশস্ত্র বাহিনীকে রাখছি- আমাদের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী প্রত্যেকটা প্রতিষ্ঠান যেন আধুনিক জ্ঞান সম্পন্ন হয়।’
-
ইরাকি ক্ষেপণাস্ত্রে মার্কিন ৩৭ সেনা নিহতের বার্ষিকী পালন করল আমেরিকা
মে ১৮, ২০২০ ০৫:১১পারস্য উপসাগরে টহলরত মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস স্টার্কে ক্ষেপণাস্ত্র হামলা এবং ৩৭ সেনা নিহতের বার্ষিকী পালন করল আমেরিকা। এ উপলক্ষে ফ্লোরিডার মেইপোর্ট নেভাল স্টেশনে সংক্ষিপ্ত পরিসরে গতকাল রোববার একটি স্মরণসভা করা হয়। অনুষ্ঠানে মৃত প্রতিটি সেনার জন্য একটি করে ঘণ্টাধ্বনি বাজানো হয়।
-
দুর্ঘটনার কবলে ইরানের যুদ্ধজাহাজ; ১৯ নৌসেনা শহীদ, আহত ১৫
মে ১১, ২০২০ ০৯:৪০পারস্য উপসাগরে ইরানের পানিসীমায় দেশটির নৌবাহিনীর একটি লজিস্টিক জাহাজ দুর্ঘটনার কবলে পড়েছে। এর ফলে ১৯ জন নৌসেনা শহীদ ও ১৫ জন আহত হয়েছে। গতকাল (রোববার) জাস্ক ও চবাহর বন্দরের কাছাকাছি এলাকায় নৌ বাহিনীর প্রশিক্ষণ তৎপরতা চলার সময় ওই দুর্ঘটনা ঘটে।
-
মার্কিন যুদ্ধজাহাজকে তাড়াল চীন: ‘ভাগো, দেশে ফিরে করোনার বিরুদ্ধে লড়াই করো’
এপ্রিল ২৯, ২০২০ ১৯:০৮দক্ষিণ চীন সাগরের বিতর্কিত পানি সীমা থেকে এই প্রথমবারের মতো মার্কিন একটি যুদ্ধজাহাজকে পাহারা দিয়ে বের করে দিয়েছে চীনা বাহিনী। পাশাপাশি মার্কিন যুদ্ধজাহাজকে স্বদেশে ফিরে যেয়ে গিয়ে চলমান করোনা মহামারির বিরুদ্ধ লড়াই করার পরামর্শও দিয়েছে চীনের গণ মুক্তিফৌজ।
-
মার্কিন আরো একটি যুদ্ধজাহাজে করোনার হানা
এপ্রিল ২৯, ২০২০ ১২:৩৫আমেরিকার আরেকটি যুদ্ধজাহাজে করোনাভাইরাসের মহামারী ছড়িয়ে পড়েছে। এরইমধ্যে ওই জাহাজের ৬৩ জন সেনার মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ সনাক্ত করা হয়েছে।
-
থিওডোর রুজভেল্ট জাহাজের ৮৪০ নৌসেনা করোনায় আক্রান্ত
এপ্রিল ২৫, ২০২০ ১০:১৮মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস থিওডোর রুজভেল্টের ৮৪০ জন সেনা প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত বলে পরীক্ষায় ধরা পড়েছে। মার্কিন নৌবাহিনীর তরফে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
-
এবার ফরাসি বিমানবাহী রণতরীতে ছড়িয়েছে করোনা
এপ্রিল ১৬, ২০২০ ১৬:৩৭ফ্রান্সের বিমানবাহী রণতরী চার্লস দ্যা গলের ৬৬৮ জন নৌসেনা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। জাহাজটিতে মোট ২০০০ সেনা রয়েছে। সেই হিসেবে জাহাজের এক তৃতীয়াংশ সেনা করোনাভাইরাসের মহামারীতে আক্রান্ত হয়েছে।
-
‘নতুন ডেস্ট্রয়ার নির্মাণ করবে ইরান, পরমাণু সাবমেরিন বানাতেও সক্ষম’
এপ্রিল ০৪, ২০২০ ১৬:৩২ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা ছয় হাজার টন ওজনের একটি ডেস্ট্রয়ার তৈরির কাজ শুরু করবে। এছাড়া, তারা পরমাণু শক্তিচালিত সাবমেরিনে বানাতেও সক্ষম।