মার্কিন আরো একটি যুদ্ধজাহাজে করোনার হানা
https://parstoday.ir/bn/news/world-i79453-মার্কিন_আরো_একটি_যুদ্ধজাহাজে_করোনার_হানা
আমেরিকার আরেকটি যুদ্ধজাহাজে করোনাভাইরাসের মহামারী ছড়িয়ে পড়েছে। এরইমধ্যে ওই জাহাজের ৬৩ জন সেনার মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ সনাক্ত করা হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ২৯, ২০২০ ১২:৩৫ Asia/Dhaka
  • আমেরিকার একটি যুদ্ধজাহাজ
    আমেরিকার একটি যুদ্ধজাহাজ

আমেরিকার আরেকটি যুদ্ধজাহাজে করোনাভাইরাসের মহামারী ছড়িয়ে পড়েছে। এরইমধ্যে ওই জাহাজের ৬৩ জন সেনার মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ সনাক্ত করা হয়েছে।

করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ার পর জাহাজটিকে ক্যালিফোর্নিয়ার স্যান ডিয়েগো বন্দরে নোঙ্গর করা হয়। ইউএসএস কিড নামের জাহাজটিকে সার্ভিসের বাইরে রাখা হয়েছে। জাহাজের ৩০০ জন নৌসেনার করোনা পরীক্ষা করার পর গতকাল (মঙ্গলবার) মার্কিন নৌবাহিনী এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়- জাহাজের সমস্ত ক্রুকে সরিয়ে নেয়া হবে এবং জাহাজে পরিপূর্ণভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান চালানো হবে।

গত বুধবার ইউএসএস কিড যুদ্ধজাহাজে প্রথম একজন নৌসেনার মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ দেখা দেয় এবং খবরটি শুক্রবার প্রকাশ্যে আসে।

এর আগে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস থিওডোর রুজভেল্টে ভয়ঙ্করভাবে করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ে। জাহাজের ৫,০০০ সেনার মধ্যে অন্তত দশজনকে এরইমধ্যে কোভিড-১৯ সংক্রমিত বলে চিহ্নিত করা হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/২৯