-
আরো একদিনের জন্য বাড়লো হামাস-ইসরাইল যুদ্ধবিরতি
নভেম্বর ৩০, ২০২৩ ০৯:৩৭ইহুদিবাদী ইসরাইল এবং গাজার ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস আরো একদিন যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়ে একমত হয়েছে। কাতারের মধ্যস্থতায় দ্বিতীয় দফা যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার মাত্র ১০ মিনিট আগে এই সমঝোতা হয়। আজ (বৃহস্পতিবার) স্থানীয় সময় সকাল সাতটায় এই যুদ্ধবিরতি শেষ হওয়ার কথা ছিল।
-
গাজা যুদ্ধের নির্ধারিত লক্ষ্যগুলোর একটিও অর্জিত হয়নি: নেতানিয়াহু
নভেম্বর ৩০, ২০২৩ ০৮:০৮ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও সতর্ক করে দিয়ে বলেছেন, ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সঙ্গে চলমান সাময়িক যুদ্ধবিরতি শেষ হওয়ার পর আবার গাজার ওপর পূর্ণ শক্তিতে হামলা চালাবে তেল আবিব। তিনি গতকাল (বুধবার) এক ভিডিও বার্তা প্রকাশ করে এই হুঁশিয়ারি দেন।
-
পশ্চিম তীরে চলছে ইসরাইলি তাণ্ডব; ২ ফিলিস্তিনি শিশু ও ২ কমান্ডার নিহত
নভেম্বর ৩০, ২০২৩ ০৬:৫০গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চলার সময় জর্দান নদীর পশ্চিম তীরে ইহুদিবাদী ইসরাইলি সেনাদের তাণ্ডব অব্যাহত রয়েছে এবং জেনিন শহরে বুধবার তাদের গুলিতে দুই ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে।
-
৩০ ফিলিস্তিনি বন্দির বিনিময়ে ১৬ বন্দিকে মুক্তি দিল হামাস
নভেম্বর ৩০, ২০২৩ ০৬:১১ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতির ষষ্ঠ দিনে গতকাল (বুধবার) ৩০ জন ফিলিস্তিনি বন্দির মুক্তির বিনিময়ে আরো ১৬ বন্দিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। এই ১৬ জনের মধ্যে ১০ জন ইসরাইলি নারী ও কিশোর, দুই জন রুশ-ইসরাইলি দ্বৈত নাগরিক এবং চার জন থাই শ্রমিক।
-
যুদ্ধবিরতির মধ্যে উত্তর গাজায় সংঘর্ষ: ৫ ইসরাইলি সেনা আহত
নভেম্বর ২৯, ২০২৩ ০৬:১৫ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, তারা মঙ্গলবার যুদ্ধবিরতি লঙ্ঘনকারী ইসরাইলি সেনাদের সঙ্গে সংঘাতে লিপ্ত হয়েছেন। চারদিনের যুদ্ধবিরতি আরো দু’দিনের জন্য বাড়ানোর কয়েক ঘণ্টার মাথায় উত্তর গাজায় ওই সংঘর্ষ হয়। সংঘর্ষে পাঁচ ইসরাইলি সেনা আহত হয়েছে।
-
পঞ্চম দিনে মুক্তি পেল ১০ ইসরাইলি ২ থাই শ্রমিক ও ৩০ ফিলিস্তিনি
নভেম্বর ২৯, ২০২৩ ০৬:০১ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী পঞ্চম দফায় ৩০ জন ফিলিস্তিনি বন্দির মুক্তির বিনিময়ে আরো ১২ বন্দিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। এই ১২ জনের মধ্যে ১০ জন ইসরাইলি নারী এবং দুই জন থাই শ্রমিক। থাইল্যান্ডের নাগরিকদের ইসরাইলি ভেবে ভুল করে ধরে এনেছিলেন প্রতিরোধ যোদ্ধারা।
-
গাজার কয়েকটি এলাকায় যুদ্ধবিরতি লঙ্ঘন করল ইসরাইল
নভেম্বর ২৮, ২০২৩ ১৫:১১ফিলিস্তিনের গাজা উপত্যকার কয়েকটি অঞ্চলে ইহুদিবাদী ইসরাইলের সেনারা ট্যাংক থেকে গোলাবার্ষণ করেছে। এর মধ্যদিয়ে তারা হামাসের সাথে যে যুদ্ধবিরতি চুক্তি করেছে তার লঙ্ঘন ঘটালো। হামাস এবং ইসরাইলের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের ফলে ৫ দিন ধরে নিরস্ত্র-নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইহুদিবাদী বাহিনীর বর্বর হত্যাকাণ্ড বন্ধ রয়েছে।
-
শেষদিনে ১১ ইসরাইলি ও ৩৩ ফিলিস্তিনির মুক্তি; যুদ্ধবিরতির মেয়াদ বাড়ল ২ দিন
নভেম্বর ২৮, ২০২৩ ০৬:১০ইহুদিবাদী ইসরাইল ও ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের মধ্যে স্বাক্ষরিত যুদ্ধবিরতির শেষ দিনে গতকাল (সোমবার) সন্ধ্যায় আরো ১১ ইসরাইলি নারী ও শিশুকে মুক্তি দিয়েছে হামাস। অন্যদিকে দখলদার সরকারের কারাগারগুলোতে আটক ৩৩ ফিলিস্তিনি সোমবার রাতে মুক্তি পেয়েছেন।
-
গাজা যুদ্ধবিরতি আরও একদিন বাড়তে পারে: হামাস মুখপাত্র
নভেম্বর ২৭, ২০২৩ ১৪:২৬ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের মুখপাত্র উসামা হামাদান বলেছেন, গাজায় যুদ্ধবিরতি আরও একদিন বাড়ানো হতে পারে। সেক্ষেত্রে ১০ জন ইসরাইলি বন্দীকে মুক্তি দেওয়া হবে।
-
গাজায় যুদ্ধবিরতি: পশ্চিম তীরে ইসরাইলি আগ্রাসনে ৮ ফিলিস্তিনি শহীদ
নভেম্বর ২৬, ২০২৩ ১৭:২২অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসনে অন্তত আট ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এর মধ্যে শুধু জেনিন শহরেই মারা গেছেন পাঁচ ফিলিস্তিনি। বাকি তিনজন মারা গেছেন পশ্চিম তীরের অন্য কয়েকটি এলাকায়। জেনিন শহরে ইসরাইলি হামলায় অন্তত ছয় ফিলিস্তিনি আহত হয়েছেন।