-
আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করায় অভিযান অব্যাহত থাকবে: রাশিয়া
ফেব্রুয়ারি ২৭, ২০২২ ০৩:৫৬ইউক্রেন আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করায় দেশটিতে রাশিয়া সামরিক অভিযান আবার শুরু করতে বাধ্য হয়েছে বলে অভিযোগ করেছে মস্কো। রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার অভিযানের নির্দেশ দিয়ে শুক্রবার তা বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন। একইসঙ্গে মস্কোর পক্ষ থেকে কিয়েভকে আলোচনার টেবিলে বসার আহ্বান জানানো হয়েছিল। কিন্তু কিয়েভ সে আহ্বানে সাড়া না দেয়ায় রুশ সেনাবাহিনীকে আবার তাদের অভিযান শুরু করতে বলা হয়েছে।
-
‘জেলেনস্কি কিয়েভ থেকে পালিয়ে গেছেন’
ফেব্রুয়ারি ২৬, ২০২২ ১৬:৪৪রাশিয়ার জাতীয় সংসদের নিম্নকক্ষ দুমার স্পিকার ভিয়াচেস্লাভ ভলোদিন বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গতকাল (শুক্রবার) রাজধানী কিয়েভ থেকে পালিয়ে পশ্চিমাঞ্চলীয় লভিব শহরে চলে গেছেন।
-
রাশিয়ার বিরুদ্ধে নিরাপত্তা পরিষদে ব্যর্থ হয়ে বিষয়টি সাধারণ পরিষদে নেয়ার উদ্যোগ
ফেব্রুয়ারি ২৬, ২০২২ ১৬:০২ইউক্রেনে রুশ হামলার নিন্দা জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আনা একটি প্রস্তাবে ভেটো দিয়েছে রাশিয়া। শুক্রবার রাতে পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে উত্থাপিত প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছে ১১টি সদস্য দেশ। বিপক্ষে ভোট দিয়েছে রাশিয়া। আর চীন, ভারত ও সংযুক্ত আরব আমিরাত ভোটদানে বিরত ছিল।
-
প্রেসিডেন্ট জেলেনস্কিকে নিরাপদে উদ্ধার করার প্রস্তাব দিয়েছে আমেরিকা
ফেব্রুয়ারি ২৬, ২০২২ ১৪:৪০ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়া এবং ইউক্রেনের সামরিক বাহিনীর মধ্যে প্রচণ্ড সংঘর্ষ চলছে। এ অবস্থার মধ্যে প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে কিয়েভ থেকে নিরাপদে উদ্ধার করার প্রস্তাব দিয়েছে আমেরিকা। মার্কিন শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
-
ইউক্রেনের সমর্থনে লন্ডনে মানববন্ধন
ফেব্রুয়ারি ২৬, ২০২২ ১৪:১৯আজ শনিবার (২৬ ফেব্রুয়ারি) ইউক্রেনের সমর্থনে লন্ডনে মিছিল ও মানববন্ধন করেছেন ইউক্রেন প্রেমিকরা।
-
ইসরাইলের রাষ্ট্রদূতকে তলব করল রাশিয়া
ফেব্রুয়ারি ২৬, ২০২২ ১৪:১১ইউক্রেন ইস্যুতে নেতিবাচক অবস্থান গ্রহণ করার কারণে ইহুদিবাদী ইসরাইলের রাষ্ট্রদূতকে তলব করেছে মস্কো।
-
আত্মসমর্পণ সম্পর্কে জেলেনস্কি যা বললেন
ফেব্রুয়ারি ২৬, ২০২২ ১৩:৩২আত্মসমর্পণের গুজব উড়িয়ে দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে পোস্ট করা এক ভিডিওতে তিনি বলেন, ‘আমি ও আমার বাহিনী এখানেই আছি। আমরা অস্ত্র সমর্পণ করব না। আমরা আমাদের দেশকে রক্ষা করব। ’
-
পুতিন ও ল্যাভরভের ওপর নিষেধাজ্ঞা; ‘অক্ষমতার লক্ষণ’ বলল মস্কো
ফেব্রুয়ারি ২৬, ২০২২ ০৫:৪০রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ যে নিষেধাজ্ঞা দিয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছে মস্কো। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এ নিষেধাজ্ঞাকে রাশিয়ার মোকাবিলায় পাশ্চাত্যের অক্ষমতার লক্ষণ বলে মন্তব্য করেছেন।
-
আলোচনার জন্য পুতিন ইউক্রেনে প্রতিনিধিদল পাঠাতে প্রস্তুত
ফেব্রুয়ারি ২৬, ২০২২ ০৫:৩১রাশিয়ার প্রেসিডেন্টের সরকারি দপ্তর ক্রেমলিন জানিয়েছে, চলমান সংকট নিয়ে আলোচনার জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল পাঠাতে প্রস্তুত রয়েছেন। তবে বেলারুশের রাজধানী মিনস্কে এ আলোচনা হতে হবে।
-
‘যেকোনো মুহূর্তে কিয়েভে ঢুকবে রাশিয়া’: রুশ বিমান ভূপাতিত করার দাবি
ফেব্রুয়ারি ২৬, ২০২২ ০৪:০৬ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রুশ সেনারা রাজধানী কিয়েভ ঘিরে ফেলেছে এবং তারা যেকোনো সময় নগরীতে হামলা চালাবে। তিনি শুক্রবার গভীর রাতে টেলিভিশনে সম্প্রচারিত এক ভিডিও বার্তায় জাতির উদ্দেশে দেয়া ভাষণে এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।