-
রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার জন্য যুক্তরাজ্যের ভূমিকা ইতিবাচক: পররাষ্ট্রমন্ত্রী
জানুয়ারি ২৭, ২০১৯ ১৩:২০বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে ফিরিয়ে দেয়ার বিষয়ে যুক্তরাজ্যের ভূমিকা যথেষ্ট ইতিবাচক বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, যুক্তরাজ্য চায়, রোহিঙ্গারা নিরাপদে ও স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যাক।
-
ত্রিপুরা সীমান্তে গ্রেফতার ৩১ রোহিঙ্গা ১৪ দিনের জেল হেফাজতে
জানুয়ারি ২৩, ২০১৯ ১১:০৮অবশেষে ভারত-বাংলাদেশের ত্রিপুরা সীমান্ত থেকে গ্রেফতার হলেন শিশু-নারীসহ ৩১ জন রোহিঙ্গা। গতকাল (মঙ্গলবার) পশ্চিম ত্রিপুরার একটি আদালত তাদেরকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠিয়েছে। চার দিন ধরে তাঁরা সীমান্তের জিরো পয়েন্টে আটকে ছিলেন।
-
রোহিঙ্গাদের অন্য দেশে সরানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ
জানুয়ারি ২২, ২০১৯ ১৪:৩৭বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের মিয়ানমারে সম্মানজনক প্রত্যাবাসনের আগ পর্যন্ত অন্য কোনো দেশে স্থানান্তরের প্রস্তাব দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ঢাকায় জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের নতুন প্রতিনিধি স্টিভেন কোরলিস গতকাল (সোমবার) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পরিচয়পত্র পেশ করতে এলে তিনি প্রস্তাবটি দেন।
-
ভারত-বাংলাদেশ সীমান্তে ৩১ রোহিঙ্গাকে নিয়ে দু’দেশে টানাপড়েন
জানুয়ারি ২১, ২০১৯ ১৬:৫৬ভারত-বাংলাদেশের ত্রিপুরা সীমান্তে আটকেপড়া ৩১ রোহিঙ্গা শরণার্থী নিয়ে দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে টানাপড়েন চলছে।
-
ভারত থেকে বাংলাদেশে পালিয়ে এসেছে ১৩০০ রোহিঙ্গা, খোঁজা হচ্ছে আশ্রয়স্থল
জানুয়ারি ১৮, ২০১৯ ০৮:৪৫গ্রেফতার এবং জোর করে মিয়ানমারে পাঠিয়ে দেয়ার আতঙ্কে চলতি বছর ভারত থেকে এক হাজার ৩০০ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এদের বেশিরভাগই বর্তমানে আছেন কক্সবাজারের উখিয়ার বালুখালী জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) ট্রানজিট ক্যাম্পে।
-
মিয়ানমারে নয়, ১৩ রোহিঙ্গাকে বাংলাদেশে ফেরত পাঠাল সৌদি আরব
জানুয়ারি ০৮, ২০১৯ ০৭:৪৬অবৈধভাবে বসবাসের অভিযোগে ১৩ রোহিঙ্গা মুসলমানকে মিয়ানমারের পরিবর্তে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে সৌদি সরকার। জেদ্দা থেকে মঙ্গলবার রাত ২টায় সৌদি এয়ারলাইনের (এসভি ৮০২) বিমানযোগে ওই ১৩ জনকে বাংলাদেশে পাঠানো হয়। বর্তমানে তারা ঢাকা ইমিগ্রেশন হেফাজতে আছেন।
-
রোহিঙ্গা মুসলিমদের ওপর আবারো হামলা শুরু করেছে মিয়ানমার
জানুয়ারি ০৭, ২০১৯ ১৭:৪২মিয়ানমারের সেনারা রোহিঙ্গা মুসলমানদের ওপর আবারো হামলা শুরু করেছে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, মিয়ানমার সরকার আজ ঘোষণা করেছে পশ্চিমাঞ্চলীয় রাখাইন প্রদেশের রোহিঙ্গা মুসলমানদের ওপর তাদের সেনারা পুনরায় সামরিক অভিযান শুরু করেছে।
-
রাখাইনে বৌদ্ধ বিদ্রোহীদের ভয়াবহ হামলা: ১৩ পুলিশ নিহত
জানুয়ারি ০৪, ২০১৯ ২৩:১৪মিয়ানমারের রাখাইন রাজ্যে পুলিশের চারটি তল্লাশি চৌকিতে হামলা চালিয়ে তেরজনকে হত্যা করেছে বৌদ্ধ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ‘আরাকান আর্মি’। এসময় অপর ৯ জন আহত হয়েছে বলে আল জাজিরা টেলিভিশন জানিয়েছে।
-
ভোটের আগে-পরে ৩ দিন ক্যাম্পের বাইরে যেতে পারবে না রোহিঙ্গারা
ডিসেম্বর ২২, ২০১৮ ০৮:২০বাংলাদেশের কক্সবাজারে অবস্থানরত রোহিঙ্গাদের যেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কোনও প্রার্থী তার পক্ষে-বিপক্ষে ব্যবহার করতে না পারে সেজন্য সতর্ক থাকতে সংশ্লিষ্টদের প্রতি কড়া বার্তা পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া বহিরাগত রোহিঙ্গাদের নির্বাচনী এলাকায় গমনাগমন নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছে সাংবিধানিক সংস্থাটি।
-
মিয়ানমার সেনাবাহিনীর কয়েকশ’ পেইজ ও অ্যাকাউন্ট বন্ধ করল ফেসবুক
ডিসেম্বর ১৯, ২০১৮ ০৯:৩১রোহিঙ্গাদের বিরুদ্ধে ঘৃণাপ্রসূত বক্তব্য ও মিথ্যা তথ্য ছড়িয়ে দেয়ায় মিয়ানমারের সেনাবাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট কয়েকশ’ পেইজ, গ্রুপ ও অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। গত বছর ওইসব পেইজ, গ্রুপ ও অ্যাকাউন্ট ব্যবহার করে রাখাইনে রোহিঙ্গা শরণার্থীদের ওপর নৃশংসতা চালায় মিয়ানমারের সেনাবাহিনী। এতে বাধ্য হয়ে ৭ লাখেরও বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নিতে বাধ্য হন।