• রোহিঙ্গাদের স্বেচ্ছায় ফিরিয়ে নিতে মিয়ানমারের প্রতি ইইউ'র আহ্বান

    রোহিঙ্গাদের স্বেচ্ছায় ফিরিয়ে নিতে মিয়ানমারের প্রতি ইইউ'র আহ্বান

    জুলাই ১৯, ২০১৮ ১২:৩৪

    বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের নিরাপদে ফিরিয়ে নিতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।  আজ (বৃহস্পতিবার) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ফরেন অফিস কনসালটেশন বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে ইউরোপীয় ইউনিয়নের এশিয়া প্যাসিফিক অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক গানার উইগান্ড এ আহ্বান জানান। বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব এম শহীদুল হক।

  • 'রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছে জাতিসংঘ'

    'রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছে জাতিসংঘ'

    জুলাই ১৮, ২০১৮ ১৫:৪২

    বাংলাদেশের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, "সম্প্রতি বিশ্ববাসী মিয়ানমার কর্তৃক একটি সমৃদ্ধ ও ঐতিহ্যবাহী সংস্কৃতিকে ধ্বংস করে দেয়ার মত হৃদয় বিদারক ঘটনা প্রত্যক্ষ করেছে। গত বছরের ২৫ আগস্টের পর থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত প্রায় ১০ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠিকে বাংলাদেশ আশ্রয় দিয়েছে, যার বেশির ভাগই শিশু ও নারী। জাতিসংঘ ঘটনাটিকে জাতিগত নিধন ও গণহত্যা হিসেবে চিহ্নিত করে বাংলাদেশের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছে।"  

  • রোহিঙ্গারা বিশ্বের সবচেয়ে নিগৃহীত জাতিতে পরিণত হতে যাচ্ছে: জাতিসংঘ

    রোহিঙ্গারা বিশ্বের সবচেয়ে নিগৃহীত জাতিতে পরিণত হতে যাচ্ছে: জাতিসংঘ

    জুলাই ১৮, ২০১৮ ১৩:৩৬

    আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর মহাপরিচালক উইলিয়াম লেসি সুইং বলেছেন, মিয়ানমারের সেনাবাহিনীর নৃশংস নির্যাতন ও দমন পীড়নের মুখে বাংলাদেশে পালিয়ে আসা ১০ লাখের বেশি রোহিঙ্গা মুসলমানদের প্রতি সমর্থন জানাতে গোটা বিশ্বকে এগিয়ে আসতে হবে।

  • রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারকে তাগিদ চীনের: জাতিসংঘের শঙ্কা

    রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারকে তাগিদ চীনের: জাতিসংঘের শঙ্কা

    জুলাই ০৯, ২০১৮ ১৭:২৪

    মিয়ানমারকে যত দ্রুত সম্ভব বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর তাগিদ দিয়েছে চীন। ঢাকায় চীনের রাষ্ট্রদূত ঝ্যাং জু গতকাল রবিবার চীন দূতাবাসে গণমাধ্যমের সহযোগিতাবিষয়ক কর্মশালায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাষ্ট্রদূত আরো বলেছেন, রোহিঙ্গা সংকটকে চীন অত্যন্ত গুরুত্ব দিচ্ছে ।

  • 'কোনো বাগাড়ম্বর এসব বাস্তবতা মুছে দিতে পারবে না'

    'কোনো বাগাড়ম্বর এসব বাস্তবতা মুছে দিতে পারবে না'

    জুলাই ০৫, ২০১৮ ০৯:২৪

    মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের ওপর হত্যা ও দমন-পীড়ন অব্যাহত রয়েছে। মিয়ানমারের সরকার ও উগ্রবাদী বৌদ্ধদের মারাত্মক নির্যাতনের মুখে টিকতে না পেরে চলতি ২০১৮ সালে ১১ হাজার ৪৩২ জন রোহিঙ্গা মুসলমান বংলাদেশে চলে যেতে বাধ্য হয়েছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার জেইদ রা’দ আল-হোসেইন এ তথ্য জানিয়েছেন।

  • রোহিঙ্গারা ন্যায়বিচার চায়- গুতেরেস: আমরা সবাই রোহিঙ্গা- জিম

    রোহিঙ্গারা ন্যায়বিচার চায়- গুতেরেস: আমরা সবাই রোহিঙ্গা- জিম

    জুলাই ০২, ২০১৮ ১২:৪৭

    বাংলাদেশ সফররত জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ও বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম আজ কক্সবাজারের উখিয়ার বালুখালীর ট্রানজিট পয়েন্টে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেছেন। সংক্ষিপ্ত বৈঠকে রোহিঙ্গারা মিয়ানমারের সেনা ও উগ্র বৌদ্ধদের নির্যাতনের কথা তুলে ধরেন। পাশাপাশি পূর্ণ মর্যাদার সঙ্গে তারা নিজেদের ভূমিতে ফিরে যেতে চান বলে জানিয়েছেন।

  • রাখাইন এখনো রোহিঙ্গা মুসলমানদের জন্য অনিরাপদ: আন্তর্জাতিক রেডক্রস

    রাখাইন এখনো রোহিঙ্গা মুসলমানদের জন্য অনিরাপদ: আন্তর্জাতিক রেডক্রস

    জুলাই ০২, ২০১৮ ০০:৫৯

    আন্তর্জাতিক রেডক্রস কমিটি (আইসিআরসি) বলেছে, বাংলাদেশের শরণার্থী শিবিরগুলোতে বসবাসরত রোহিঙ্গা মুসলমানদের মিয়ানমারে ফিরে যাওয়ার মতো উপযুক্ত পরিবেশ তৈরি হয়নি। এখনো মিয়ানমারের রাখাইন প্রদেশ রোহিঙ্গাদের জন্য অনিরাপদ বলে ওই কমিটি ঘোষণা করেছে।

  • মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রেখেছি: ঢাকায় জাতিসংঘ মহাসচিব

    মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রেখেছি: ঢাকায় জাতিসংঘ মহাসচিব

    জুলাই ০১, ২০১৮ ১৪:৪৪

    রোহিঙ্গা সঙ্কট সমাধানে মিয়ানমারের ওপর চাপ আরও বাড়াতে হবে বলে মনে করেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। আজ (রোববার) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে এ কথা বলেন তিনি। এ সময়, বিশ্বব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিম তার সঙ্গে ছিলেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

  • রোহিঙ্গা পরিস্থিতি দেখতে ঢাকায় জাতিসংঘ মহাসচিব ও বিশ্ব ব্যাংক প্রেসিডেন্ট

    রোহিঙ্গা পরিস্থিতি দেখতে ঢাকায় জাতিসংঘ মহাসচিব ও বিশ্ব ব্যাংক প্রেসিডেন্ট

    জুলাই ০১, ২০১৮ ০৮:২০

    নির্যাতনের মুখে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের পরিস্থিতি সরেজমিন পর্যবেক্ষণ করতে ঢাকায় এসেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ও বিশ্ব ব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিম।

  • রোহিঙ্গা সমস্যা সমাধানে চীনের কাছে বাংলাদেশের প্রত্যাশা

    রোহিঙ্গা সমস্যা সমাধানে চীনের কাছে বাংলাদেশের প্রত্যাশা

    জুন ৩০, ২০১৮ ১৪:২৯

    চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং য়ি বলেছেন, তার দেশ মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে জোরপূর্বক বিতাড়িত লাখ লাখ রোহিঙ্গা মুসলমানদের নিজ বাসভূমিতে ফেরার ক্ষেত্রে বাংলাদেশকে সহায়তা করতে প্রস্তুত রয়েছে। তিনি বেইজিং সফরকারী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীকে দেয়া সাক্ষাতে এ কথা বলেন। তিনি বলেন, মিয়ানমার সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের দেশে ফিরিয়ে নিতে প্রস্তুত রয়েছে।