-
রাশিয়ার নতুন অঞ্চল রক্ষা করতে পরমাণু অস্ত্র ব্যবহার করা হতে পারে: মেদভেদেভ
সেপ্টেম্বর ২৩, ২০২২ ০৫:৩৮রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং বর্তমান জাতীয় নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ বলেছেন, ইউক্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে রাশিয়ায় যোগ দেয়া ভূখণ্ডসহ পুরো রাশিয়াকে রক্ষার জন্য পরমাণু অস্ত্র এবং অন্য কৌশলগত অস্ত্র ব্যবহার করা হতে পারে।
-
দোনেস্ক ও লুহানস্কে গণভোট: নিন্দা করলো ন্যাটো জোট
সেপ্টেম্বর ২১, ২০২২ ০৭:৫৬মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গ বলেছেন, ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেস্ক এবং লোহানস্ক প্রজাতন্ত্র রাশিয়ার সঙ্গে একভূত হওয়ার জন্য যে গণভোটের আয়োজন করতে যাচ্ছে তার কোনো বৈধতা নেই। পাশাপাশি তিনি ইউক্রেনের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে আরও সমর্থন দেয়ার আহ্বান জানান।
-
রাশিয়ায় যুক্ত হওয়ার জন্য গণভোটের তারিখ ঘোষণা করল দোনবাস
সেপ্টেম্বর ২১, ২০২২ ০৬:৩৪ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দুই প্রজাতন্ত্র লুহানস্ক ও দোনেস্ক রুশ ফেডারেশনে যুক্ত হবে কিনা তা নিয়ে ওই দুই প্রজাতন্ত্রে চলতি মাসেই গণভোট অনুষ্ঠিত হবে। আগামী ২৩ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত এই গণভোট অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করেছে ওই দুই প্রজাতন্ত্র। লুহানস্ক ও দোনেস্ককে নিয়ে বৃহত্তর দোনবাস অঞ্চল গঠিত হয়েছে।
-
ইউক্রেনের সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা দিল সিরিয়া
জুলাই ২০, ২০২২ ১৫:২৬ইউক্রেনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে সিরিয়া। ইউক্রেনের গৃহীত পদক্ষেপের পাল্টা হিসেবে এ সিদ্ধান্ত নিয়েছে দামেস্ক।
-
উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো ইউক্রেন
জুলাই ১৪, ২০২২ ০৯:৩৯দোনেস্ক এবং লুহানস্ককে স্বাধীন প্রজাতন্ত্র হিসেবে স্বীকৃতি দেয়ার কারণে উত্তর কোরিয়ার সঙ্গে সমস্ত কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে ইউক্রেন।
-
দোনেস্ক ও লুহানস্ককে স্বাধীন প্রজাতন্ত্র হিসেবে স্বীকৃতি দিল উত্তর কোরিয়া
জুলাই ১৪, ২০২২ ০৪:১৩উত্তর কোরিয়া সরকারিভাবে দোনেস্ক ও লুহানস্ককে স্বাধীন প্রজাতন্ত্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় এ দুটি এলাকা সম্প্রতি স্বাধীনতা ঘোষণা করে এবং তাদের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করার জন্য সক্রিয়ভাবে সহযোগিতা করছে রাশিয়া।
-
পূর্ব পরিকল্পনা অনুযায়ী অভিযান চালিয়ে যান: প্রেসিডেন্ট পুতিন
জুলাই ০৫, ২০২২ ০২:২৫ইউক্রেনের লুহানস্ক অঞ্চলের ওপর রাশিয়ার পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হওয়ার পর প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অভিযান অব্যাহত রাখতে তার দেশের প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুকে নির্দেশ দিয়েছেন। সোমবার রুশ বাহিনীর হাতে লুহানস্কের সর্বশেষ শহর লিসিচানেস্কের পতনের পর শোইগু পুতিনের সঙ্গে দেখা করতে গেলে তিনি এ নির্দেশ দিন।
-
লুহানস্কের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি রাশিয়ার; ইউক্রেনের প্রত্যাখ্যান
জুলাই ০৩, ২০২২ ১৫:০৯লুহানস্কের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করেছেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। লুহানস্ক-কে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে মস্কো। লুহানস্কের গুরুত্বপূর্ণ শহর লিসিচানস্ক নিয়ন্ত্রণে আসার ফলে পুরো অঞ্চলটি ইউক্রেনীয় উগ্র জাতীয়তাবাদীদের হাত থেকে মুক্তি পেয়েছে বলে দাবি করেছে মস্কো।
-
ইউক্রেন আর কোনোদিন তার আগের সীমান্তে ফিরে যাবে না: রাশিয়া
জুন ১৯, ২০২২ ১০:৩৬ইউক্রেন আর কোনোদিন তার আগের সীমান্তে ফিরে যাবে না বলে জানিয়ে দিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখোরোভা শনিবার মস্কোয় স্কাইনিউজ আরবিকে দেয়া এক সাক্ষাৎকারে একথা ঘোষণা করেন।
-
সেভেরোদোনেস্ক শহরের অর্ধেকের নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়ার সেনাবাহিনী
জুন ০১, ২০২২ ০৫:৫৫রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনের পূর্বাঞ্চলীয় একটি গুরুত্বপূর্ণ শিল্পনগরীর প্রায় অর্ধেক দখল করেছে। রুশ সেনারা যখন পূর্বাঞ্চলীয় দোনবাস অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ গ্রহণ করার লক্ষ্যে অভিযান চালিয়ে যাচ্ছে তখন তাদের পক্ষ থেকে এই সাফল্যের খবর এল। ইউক্রেনের একজন সেনা কর্মকর্তা মঙ্গলবার স্বীকার করেছেন, রুশ সেনারা এখন পূর্বাঞ্চলীয় সেভেরোদোনেস্ক শহরের অর্ধেকের নিয়ন্ত্রণ নিয়েছে।