• সৌদি সরকারের উচিত ইয়েমেনের নিরীহ মানুষ হত্যা বন্ধ করা: ইরান

    সৌদি সরকারের উচিত ইয়েমেনের নিরীহ মানুষ হত্যা বন্ধ করা: ইরান

    সেপ্টেম্বর ২২, ২০১৯ ০২:৫৬

    সৌদি আরবের কোনো কোনো কর্মকর্তা সেদেশের দু’টি তেল স্থাপনায় সাম্প্রতিক হামলার জন্য ইরানকে দায়ী করার যে চেষ্টা করছেন তাকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে আবারো প্রত্যাখ্যান করেছে তেহরান।

  • কানাডায় ইরানের সম্পদ বিক্রি করে দেয়ার তীব্র প্রতিবাদ জানাল তেহরান

    কানাডায় ইরানের সম্পদ বিক্রি করে দেয়ার তীব্র প্রতিবাদ জানাল তেহরান

    সেপ্টেম্বর ১৪, ২০১৯ ০২:৫৩

    কানাডায় ইরানের দু’টি সাংস্কৃতিক ভবন বিক্রি করে এর অর্থ জব্দ করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে তেহরান। সম্প্রতি কানাডা সরকার সেদেশের একটি আদালতের রায় বাস্তবায়নের নামে রাজধানী অটোয়া ও টরেন্টো শহরে অবস্থিত ওই দুই ইরানি ভবন বিক্রি করে দিয়েছে।

  • ‘কিছু আরব দেশ মধ্যপ্রাচ্যের বাস্তবতা উপলব্ধি করতে ব্যর্থ হয়েছে’

    ‘কিছু আরব দেশ মধ্যপ্রাচ্যের বাস্তবতা উপলব্ধি করতে ব্যর্থ হয়েছে’

    সেপ্টেম্বর ১৩, ২০১৯ ০৪:১৭

    কিছু আরব দেশ ইরানের বিরুদ্ধে যে ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করেছে তাকে তাদের অতীত রাজনৈতিক ভুলের পুনরাবৃত্তি বলে মন্তব্য করেছে তেহরান। মিশরের রাজধানী কায়রোয় আরব কমিটির ১২তম বৈঠকের সমাপনি বিবৃতিতে ওই অভিযোগ উত্থাপন করা হয়েছে।

  • পশ্চিম তীর নিয়ে নেতানিয়াহুর আগ্রাসী ঘোষণার তীব্র নিন্দা জানাল ইরান

    পশ্চিম তীর নিয়ে নেতানিয়াহুর আগ্রাসী ঘোষণার তীব্র নিন্দা জানাল ইরান

    সেপ্টেম্বর ১২, ২০১৯ ০১:৪৫

    ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীরের একটি উপত্যকাকে ইসরাইলের অংশ করে নেয়ার যে ঘোষণা দিয়েছেন তার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। তেহরান বলেছে, ইসরাইলের আসন্ন নির্বাচনে জয়লাভ করে ক্ষমতায় টিকে থাকার অশুভ লক্ষ্যে নেতানিয়াহু এই ন্যক্কারজনক ঘোষণা দিয়েছেন।

  • কারবালায় নিহতদের পরিবারবর্গের প্রতি গভীর শোক জানিয়েছে ইরান

    কারবালায় নিহতদের পরিবারবর্গের প্রতি গভীর শোক জানিয়েছে ইরান

    সেপ্টেম্বর ১১, ২০১৯ ০২:৩২

    ইরাকের কারবালায় আশুরার শোক পালনের সময় ভিড়ের চাপে ও পদদলিত হয়ে বহু মানুষের হতাহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি এ ঘটনায় মঙ্গলবার রাতে এক শোকবার্তায় ইরাকের সরকার ও জনগণকে গভীর শোক ও সমবেদনা জানান।

  • ইরানের সেই তেল ট্যাংকারের তেল ক্রেতাকে হস্তান্তর করা হয়েছে: মুখপাত্র

    ইরানের সেই তেল ট্যাংকারের তেল ক্রেতাকে হস্তান্তর করা হয়েছে: মুখপাত্র

    সেপ্টেম্বর ০৯, ২০১৯ ০২:৪৫

    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেছেন, নানারকম হয়রানিমূলক পদক্ষেপ সত্ত্বেও তার দেশের সুপার তেল ট্যাংকার ‘আদরিয়ান দারিয়া-১’ ভূমধ্যসাগরের তীরে নোঙর করে তার তেল খালি করেছে। তিনি রোববার বার্তা সংস্থা ইরনাকে দেয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান।

  • বাংলাদেশ ও ইন্দোনেশিয়া সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জারিফ

    বাংলাদেশ ও ইন্দোনেশিয়া সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জারিফ

    সেপ্টেম্বর ০২, ২০১৯ ০২:১৯

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ চলতি সপ্তাহেই বাংলাদেশ ও ইন্দোনেশিয়া সফর করবেন বলে খবর দিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি।

  • ‘পরমাণু সমঝোতা নিয়ে ইউরোপ-ইরান আলোচনা এখনো ফলপ্রসূ হয়নি’

    ‘পরমাণু সমঝোতা নিয়ে ইউরোপ-ইরান আলোচনা এখনো ফলপ্রসূ হয়নি’

    আগস্ট ১৯, ২০১৯ ১৩:৪০

    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেছেন, আমেরিকাকে ছাড়াই পরমাণু সমঝোতা বাস্তবায়ন নিয়ে ইউরোপের সঙ্গে তেহরানের আলোচনায় এখন পর্যন্ত কোনো ফল পাওয়া যায়নি।

  • ফ্রান্সের কাছ থেকে চূড়ান্ত প্রস্তাব পাওয়ার কথা অস্বীকার করল ইরান

    ফ্রান্সের কাছ থেকে চূড়ান্ত প্রস্তাব পাওয়ার কথা অস্বীকার করল ইরান

    আগস্ট ১৩, ২০১৯ ০২:৪৪

    পরমাণু সমঝোতাকে বাঁচিয়ে রাখার জন্য ফ্রান্সের পক্ষ থেকে চূড়ান্ত ও নির্ভরযোগ্য প্রস্তাব পাওয়ার কথা অস্বীকার করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেছেন, গত দু’সপ্তাহে পরমাণু সমঝোতা রক্ষা করার উপায় নিয়ে ইরান ও ফ্রান্সের প্রেসিডেন্টরা কয়েক দফা টেলিফোনে কথা বললেও সেখানে নীতি নির্ধারণী কোনো প্রস্তাব নিয়ে আলোচনা হয়নি।

  • পরমাণু সমঝোতা বাস্তবায়নে এটি ইউরোপের শেষ সুযোগ: ইরান

    পরমাণু সমঝোতা বাস্তবায়নে এটি ইউরোপের শেষ সুযোগ: ইরান

    আগস্ট ০১, ২০১৯ ০২:২১

    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেছেন, তার দেশের পরমাণু সমঝোতা বাস্তবায়নের জন্য ইউরোপকে এবার ৬০ দিনের যে সময় দেয়া হয়েছে সেটি পাশ্চাত্যের জন্য সর্বশেষ সুযোগ। ইরান এখনো পরমাণু সমঝোতার পূর্ণ বাস্তবায়ন চায় বলেও তিনি উল্লেখ করেছেন।