-
চীনের সঙ্গে ইরানের কৌশলগত সম্পর্ক শক্তিশালী করা হবে: রায়িসি
এপ্রিল ২৮, ২০২২ ০০:৫৪ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, চীন ও ইরানের মধ্যে কৌশলগত সম্পর্ক শক্তিশালী করার জন্য এই দুই দেশের শীর্ষ পর্যায়ের নেতারা দৃঢ়সংকল্প। যেকোনো আন্তর্জাতিক পরিস্থিতিতে এই সম্পর্ক শক্তিশালী করা হবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেছেন।
-
আফগানিস্তানে ধ্বংসযজ্ঞ ছাড়া আর কিছু দিতে পারেনি আমেরিকা: রায়িসি
এপ্রিল ২৬, ২০২২ ০০:৩৫ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, আফগানিস্তানে আমেরিকা ও ন্যাটোর উপস্থিতি ধ্বংসযজ্ঞ ও হত্যালীলা ছাড়া দেশটিকে আর কিছু দিতে পারেনি। এছাড়া, মার্কিন ও ন্যাটো জোটের সেনারা আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোর জন্যও নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি।
-
ইরানের প্রেসিডেন্টকে ইসলামাবাদ সফরের আমন্ত্রণ জানালেন শরিফ
এপ্রিল ২০, ২০২২ ০১:৩৩পাকিস্তানের নয়া প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসিকে ইসলামাবাদ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। একইসঙ্গে তিনি তেহরানের সঙ্গে ইসলামাবাদের সম্পর্ক ও সহযোগিতা আরও শক্তিশালী করারও আগ্রহ প্রকাশ করেছেন।
-
ইসরাইলের কেন্দ্রস্থলে হামলার হুমকি দিলেন ইরানের প্রেসিডেন্ট
এপ্রিল ১৮, ২০২২ ১১:২৫ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, ইরানের বিরুদ্ধে সামান্যতম তৎপরতার জবাবে দখলদার ইসরাইলের কেন্দ্রস্থলে আঘাত করা হবে। তিনি আজ (সোমবার) জাতীয় সেনাবাহিনী দিবস উপলক্ষে আয়োজিত সামরিক কুচকাওয়াজে এ হুঁশিয়ারি দেন।
-
আঞ্চলিক নিরাপত্তার ঝুঁকি সৃষ্টির ইসরাইলি প্রচেষ্টা বানচাল করবে ইরান
এপ্রিল ১৫, ২০২২ ০৮:০৯ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রায়িসি বলেছেন, আঞ্চলিক দেশগুলোতে ইহুদিবাদী ইসরাইলের তৎপরতা খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে তার দেশ এবং কোনো দেশের মাধ্যমে আঞ্চলিক নিরাপত্তার ঝুঁকি সৃষ্টির ইসরাইলি প্রচেষ্টাকে সফল হতে দিবে না তেহরান।
-
পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন ইরানের প্রেসিডেন্ট
এপ্রিল ১৪, ২০২২ ১৩:০২পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে অভিনন্দন জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি। তিনি অভিনন্দন বার্তায় বলেছেন, ইরান সব সময় পাকিস্তানের সঙ্গে সব ক্ষেত্রে সহযোগিতা জোরদারে আগ্রহী। নতুন সরকারের আমলেও তেহরান একই মনোভাব পোষণ করছে। আশা করা যায় ভবিষ্যতে দুই দেশের মধ্যে সহযোগিতা কাঙ্ক্ষিত পর্যায়ে উপনীত হবে।
-
ইরান সস্তায় আকর্ষণীয় গাড়ি আনছে বাজারে
এপ্রিল ১১, ২০২২ ১০:২০ইসলামি প্রজাতন্ত্র ইরান অভ্যন্তরীণ বাজারে নির্মিত নতুন মডেলের আকর্ষণীয় গাড়ি আনতে যাচ্ছ। এসব গাড়ি দেখতে যেমন মনোরম, তেমনি দামেও যথেষ্ট সস্তা হবে। দেশের সাধারণ লোকজনের পছন্দসই গাড়ি কেনার ক্ষমতা বাড়িয়ে তুলতে সরকারের পক্ষ থেকে এ ব্যবস্থা নেয়া হয়েছে।
-
আমেরিকার কাছ থেকে গ্যারান্টি আদায় করতে হবে: সংসদের আহ্বান
এপ্রিল ১১, ২০২২ ০১:৩৫ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত হলে আমেরিকা যাতে এটি থেকে আবার বেরিয়ে যেতে না পারে সেজন্য ওয়াশিংটনের কাছ থেকে গ্যারান্টি আদায় করার আহ্বান জানিয়েছেন ইরানের বেশিরভাগ সংসদ সদস্য। তারা রোববার প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির কাছে পাঠানো এক চিঠিতে এ আহ্বান জানিয়েছেন।
-
পারমাণবিক ক্ষেত্রে নতুন ৯ সাফল্য উন্মোচন করল ইরান; চলছে প্রদর্শনী
এপ্রিল ১০, ২০২২ ১১:৩৪পারমাণবিক ক্ষেত্রে নয়টি নতুন সাফল্য জনসমক্ষে প্রদর্শন করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। এর মধ্যে রয়েছে বিভিন্ন প্রজন্মের সেন্ট্রিফিউজ।
-
শান্তিপূর্ণ পারমাণবিক গবেষণায় সরকার সব ধরনের সহযোগিতা দেবে: রায়িসি
এপ্রিল ০৯, ২০২২ ১২:০৭ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, পরমাণু প্রুযুক্তির উন্নয়ন এবং গবেষণায় তার সরকার সব ধরনের সহযোগিতা দিয়ে যাবে। আজ শনিবার পারমাণবিক শিল্পের এক প্রদর্শনী অনুষ্ঠানে রায়িসি এ মন্তব্য করেন।