-
রুশ সীমান্তের কাছে ন্যাটো জোটের মহড়া শুরু
মে ১৭, ২০২২ ০৯:৩৮রাশিয়া সীমান্তের কাছে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের বিশাল মহড়া শুরু হয়েছে। গতকাল (সোমবার) থেকে এস্তোনিয়ার ভূখণ্ডে শুরু হওয়া এই মহড়ায় আমেরিকা, ফিনল্যান্ড, সুইডেন, জর্জিয়া এবং ইউক্রেনসহ ১৪টি দেশ অংশ নিচ্ছে।
-
ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটোতে অন্তর্ভুক্তি আটকে দেবেন এরদোগান
মে ১৭, ২০২২ ০৩:১২তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, তিনি ফিনল্যান্ড ও সুইডেনকে ন্যাটো জোটে অন্তর্ভুক্ত করার প্রচেষ্টার বিরোধিতা করবেন। তিনি আরো বলেছেন, ন্যাটোভুক্ত দেশ তুরস্ককে এ বিষয়ে রাজি করানোর জন্য ওই দুই দেশে আঙ্কারায় যেন কোনো প্রতিনিধি না পাঠায়।
-
ফিনল্যান্ড-সুইডেনে সমর-শক্তি বাড়ানো হলে জবাব: পুতিনের হুঁশিয়ারি
মে ১৭, ২০২২ ০১:৪২রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ফিনল্যান্ড ও সুইডেন ন্যাটো জোটে যোগ দিলে তার দেশের নিরাপত্তা সরাসরি হুমকিগ্রস্ত হবে না। কিন্তু মার্কিন নেতৃত্বাধীন এই সামরিক জোট যদি ওই দুই নরডিক দেশে সামরিক অবকাঠামো শক্তিশালী করতে চায় তাহলে মস্কো তার জবাব দেবে।
-
সুইডেন ও ফিনল্যান্ডকে ন্যাটো জোটে নেয়ার বিরোধিতা করল তুরস্ক
মে ১৪, ২০২২ ০৯:০২তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান ঘোষণা করেছেন যে, সুইডেন ও ফিনল্যান্ডকে ন্যাটো সামরিক জোটে সদস্য হিসেবে গ্রহণ করার বিরুদ্ধে তার দেশ। কারণ হিসেবে তিনি বলেছেন, স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো সন্ত্রাসীদের ‘মেহমানখানা’ হয়ে উঠেছে।
-
সুইডেনে ইরানি নাগরিকের বিচার প্রক্রিয়া অবৈধ: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
মে ০৫, ২০২২ ০২:২৭ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান সুইডেনে তার দেশের বিচার বিভাগের একজন সাবেক কর্মকর্তার গ্রেফতার ও তার বিচার প্রক্রিয়াকে বেআইনি বলে ঘোষণা করেছেন। তিনি হামিদ নুরি নামের ওই ইরানি নাগরিককে অবিলম্বে মুক্তি দেয়ারও আহ্বান জানিয়েছেন।
-
সুইডেনের রাষ্ট্রদূতকে তলব করল তেহরান
মে ০৩, ২০২২ ০৮:৩১ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাজধানী তেহরানে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত মাত্তিয়াস লেন্টযকে তলব করেছে ইরান সরকার।
-
তেহরানে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব
মে ০২, ২০২২ ০১:২৫সুইডেনে ভিত্তিহীন অভিযোগে একজন ইরানি নাগরিককে আটক করে রাখার কারণে তেহরানে নিযুক্ত সুইডিশ রাষ্ট্রদূতকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। হামিদ নুরি নামের ওই ইরানি নাগরিক ইরানের বিচার বিভাগের সাবেক কর্মকর্তা। সুইডেনের আদালতে তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।
-
সুইডেন মুসলমানদের জন্য কারাগারে পরিণত হয়েছে: ইরান
এপ্রিল ১৯, ২০২২ ০১:১৪সুইডেনকে মুসলমানদের জন্য কারাগার হিসেবে অভিহিত করেছেন ইরানের মানবাধিকার সংস্থার সচিব ও বিচার বিভাগের আন্তর্জাতিক বিষয়ক উপ প্রধান কাজেম গরিবাবাদি। সুইডেনে ড্যানিশ উগ্রপন্থি একটি গোষ্ঠীর হাতে মহান আল্লাহর কালামে পাকের অবমাননার পর তিনি এ মন্তব্য করেন।
-
সুইডিশ চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব
এপ্রিল ১৮, ২০২২ ০২:০৬সুইডেনে পবিত্র কুরআন অবমাননার তীব্র নিন্দা জানিয়ে তেহরানে নিযুক্ত সুইডিশ চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করেছে ইরান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপ বিষয়ক মহাপরিচালক রোববার সুইডিশ চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে তলব করে তার সঙ্গে কথা বলেন।
-
সুইডেনে পবিত্র কুরআন অবমাননা: তীব্র নিন্দা জানাল ইরান
এপ্রিল ১৭, ২০২২ ১০:৩৭সুইডেনে পবিত্র কুরআন অবমাননার তীব্র নিন্দা জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। ডেনমার্কের একজন উগ্র ডানপন্থি নেতা সুইডেনের লিংকুইং শহরে পুলিশি পাহারায় জনসমক্ষে পবিত্র কুরআনের একটি কপিতে আগুন দেয়ার পর ইরান এ নিন্দা জানাল।