-
পুলিশের সাথে জনতার সংঘর্ষ, গাড়িতে আগুন
নভেম্বর ২০, ২০২১ ০৮:৪৮হল্যান্ডের রটারডাম শহরে প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবেলার জন্য যে লকডাউন দেয়া হয়েছে তার বিরুদ্ধে সেখানকার জনগণ সহিংস প্রতিবাদে নেমেছেন। শুক্রবার রাতে বিক্ষোভকারীরা বন্দরনগরী রটারডামে লকডাউনের বিরুদ্ধে রাস্তায় নামলে পুলিশ তাদের বাধা দেয়। এসময় বিক্ষোভকারীদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয় এবং বিক্ষোভকারীরা বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেন।
-
ধৈর্য ধরতে আজারবাইজান ও আর্মেনিয়ার প্রতি আহ্বান
নভেম্বর ১৭, ২০২১ ০৫:৪৪আজারবাইজান এবং আর্মেনিয়ার সামরিক বাহিনীর মধ্যে নতুন করে সংঘর্ষের প্রেক্ষাপটে উদ্বেগ প্রকাশ করেছে প্রতিবেশী ইসলামী প্রজাতন্ত্র ইরান। তেহরান দুই প্রতিবেশীকে সর্বোচ্চ ধৈর্য ধারণ এবং সংলাপের মাধ্যমে চলমান সমস্যার সমাধান করার আহ্বান জানিয়েছে।
-
আজারবাইজানের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়ার সাহায্য চাইল আর্মেনিয়া
নভেম্বর ১৭, ২০২১ ০৪:৪৭আজারবাইজানের বিরুদ্ধে যুদ্ধের জন্য রাশিয়ার কাছে সাহায্য চেয়েছে আর্মেনিয়া। রাশিয়ার গণমাধ্যম জানিয়েছে, আজারবাইজানের হামলা থেকে নিজের ভৌগোলিক সার্বভৌমত্ব রক্ষার জন্য আর্মেনিয়া সরকার রাশিয়ার কাছে সামরিক সাহায্যের আবেদন জানিয়েছে। নতুন করে আর্মেনিয়া এবং আজারবাইজানের সেনাদের মধ্যে সীমান্ত সংঘর্ষ শুরুর পেক্ষাপটে আর্মেনিয়া এই সাহায্য চাইলো।
-
দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে বিভিন্ন স্থানে সহিংসতা, নিহত ৬
নভেম্বর ১১, ২০২১ ১৪:২৫বাংলাদেশের স্থানীয় সরকারের সর্বনিম্ন পর্যায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে আজ (বৃহস্পতিবার) ভোট চলাকালে বিভিন্ন স্থানে সহিংসতা, গোলাগুলি, কেন্দ্র দখল, প্রার্থী ও সমর্থকদের হত্যা এবং আহত করার খবর পাওয়া গেছে।
-
নরসিংদীতে নির্বাচনী সহিংসতা: আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর ৪ সমর্থক নিহত
নভেম্বর ০৪, ২০২১ ০৯:০৮বাংলাদেশের নরসিংদীতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নারীসহ চারজন নিহত হয়েছেন। এ সময় নির্বাচনে ইউপি মেম্বার প্রার্থী আবু খায়ের গুলিবিদ্ধসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত ১০ জনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
-
ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষের জের: চট্টগ্রাম মেডিক্যাল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
অক্টোবর ৩০, ২০২১ ১৪:৩২চট্টগ্রাম মেডিকেল কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সরকারি দলের ছাত্র সংগঠন ছাত্রলীগের দু’ গ্রুপের মধ্যে সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। আহতরা হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন।
-
বাংলাদেশে চোরা-গুপ্তা হামলা-সংঘর্ষে ১০ ঘণ্টায় নিহত ৩, আহত ৬০
অক্টোবর ২৮, ২০২১ ১০:০৩বাংলাদেশে চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচন এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভিন্ন ভিন্ন ঘটনায় দশ ঘণ্টায় তিনজন জন নিহত এবং অন্তত ৬ জন আহত হয়েছে।
-
লেবাননে বিক্ষোভকারীদের ওপর গুলি ও সংঘর্ষে নিহত ৬, আহত ৬০
অক্টোবর ১৪, ২০২১ ১৫:২৯লেবাননের রাজধানী বৈরুতে সহিংসতায় অন্তত ছয় জন নিহত ও ৬০ জন আহত হয়েছেন। বিভিন্ন সূত্র বলছে, আজ সকালে বৈরুতে হিজবুল্লাহ ও আমাল মুভমেন্টের ডাকা বিক্ষোভে অস্ত্রধারীরা গুলি চালায়।
-
কুমিল্লায় কুরআন অবমাননার প্রতিবাদে চাঁদপুরে মিছিল, গুলিতে নিহত ৩
অক্টোবর ১৪, ২০২১ ১১:০৪বাংলাদেশের পূর্ব সীমান্তবর্তী জেলা কুমিল্লায় পবিত্র কুরআন অবমাননা সংক্রান্ত খবরের জের ধরে গত রাতে (বুধবার) পার্শ্ববর্তী জেলা চাঁদপুরের হাজীগঞ্জে ‘তৌহিদই জনতা’র সাথে পুলিশের সংঘর্ষে তিনজন নিহত হয়েছে।
-
নাবলুস শহর থেকে পালিয়েছে ইসরাইলি সেনা ও বসতি স্থাপনকারীরা
সেপ্টেম্বর ২৭, ২০২১ ১৪:৫০ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের নাবলুস শহর থেকে ফিলিস্তিনি তরুণদের ব্যাপক প্রতিরোধের মুখে অবৈধ ইহুদি বসতি স্থাপনকারী ও ইসরাইলি সেনারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে।