-
তালেবানের হামলা প্রতিহত করল আফগান সেনারা
সেপ্টেম্বর ০৬, ২০২০ ১৬:২৮আফগানিস্তানের সরকারি সেনারা উগ্র তালেবান গোষ্ঠীর হামলা প্রতিহত করেছে। গতকাল (শনিবার) দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশে রাতভর এ হামলা হয়। আফগান সেনাদের পাল্টা হামলায় তালেবানের অন্তত ১০ গেরিলা নিহত হয়েছে।
-
যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ডে ৬০০ গাড়ি নিয়ে ট্রাম্প সমর্থকদের প্রবেশ; গুলিতে নিহত ১
আগস্ট ৩০, ২০২০ ১৩:৩৭যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ড শহরে ট্রাম্প সমর্থকদের সঙ্গে বর্ণবাদবিরোধীদের সংঘর্ষের সময় গুলিতে একজন নিহত হয়েছে।
-
আকস্মিকভাবে আমেরিকার সঙ্গে সামরিক সংঘাত শুরু হতে পারে: চীনের হুঁশিয়ারি
আগস্ট ২৯, ২০২০ ১২:১৩চীনের সামরিক বাহিনী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, দক্ষিণ চীন সাগরে যদি মার্কিন নৌ বাহিনী তাদের উসকানিমূলক তৎপরতা বন্ধ না করে তাহলে অনিচ্ছাকৃতভাবে যেকোনো সময় আমেরিকার সঙ্গে সামরিক সংঘাত শুরু হতে পারে। চীনের সামরিক বাহিনী বলছে, আমেরিকার সাম্প্রতিক কর্মকাণ্ড তেমনই উসকানিমূলক শত্রুতার ইঙ্গিত দিচ্ছে।
-
সংঘর্ষের জন্য মার্কিন সেনাদেরকে দায়ী করল রাশিয়া
আগস্ট ২৭, ২০২০ ১৪:২৫সিরিয়ায় মোতায়েন রাশিয়া এবং মার্কিন সেনাদের মধ্যে সংঘর্ষের জন্য ওয়াশিংটনকে দায়ী করেছে মস্কো। মঙ্গলবার রুশ ও মার্কিন সেনাদের মধ্যে সংঘর্ষে আমেরিকার কয়েকজন সেনা আহত হয়েছে।
-
সিরিয়ার আকাশে সংঘর্ষের পর ২ মার্কিন ড্রোন বিধ্বস্ত
আগস্ট ১৯, ২০২০ ১৪:৩৫সিরিয়ার উত্তর-পশ্চিমের ইদলিব প্রদেশের আকাশে দু’টি মার্কিন ড্রোন ধ্বংস হয়েছে। আকাশে ড্রোন দু’টির মধ্যে সংঘর্ষের ফলে আগুন ধরে যায় এবং ভূপাতিত হয়।
-
অসমে বজরং দলের বাইক মিছিলকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সংঘর্ষ, কারফিউ, ফ্ল্যাগমার্চ
আগস্ট ০৬, ২০২০ ১৪:১৯ভারতের বিজেপিশাসিত অসমে বজরং দলের বাইক মিছিলকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সংঘর্ষে কমপক্ষে ১৪ জন আহত হয়েছে। এছাড়া অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় বেশকিছু যানবাহনের ক্ষয়ক্ষতি হয়েছে।
-
আজারবাইজান সীমান্তে আমাদের সেনাকে হত্যা করা হয়েছে: আর্মেনিয়া
জুলাই ২৮, ২০২০ ০৮:০৯আর্মেনিয়ার সামরিক বাহিনী বলেছে, আজারবাইজান সীমান্তে তাদের একজন সোনাকে স্নাইপার গুলির মাধ্যমে হত্যা করা হয়েছে। গতকাল এক সংক্ষিপ্ত বিবৃতিতে আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রাতের বেলায় আজারবাইজান সীমান্ত থেকে স্নাইপার ফায়ারের সাহায্যে ওই সেনাকে হত্যা করা হয়।
-
আর্মেনিয়ার বিরুদ্ধে যুদ্ধ: রিজার্ভ ফোর্সে নাম লেখাল ৫০ হাজার আজারবাইজানি
জুলাই ২৩, ২০২০ ০২:৪৭মধ্য এশিয়ার দেশ আজারবাইজানের সরকার ঘোষণা করেছে, দেশটির প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের আহ্বানে সাড়া দিয়ে ৫০ হাজারের বেশি মানুষ রিজার্ভ ফোর্সে নাম লিখিয়েছে। প্রতিবেশী শত্রুভাবাপন্ন দেশ আর্মেনিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য অতিরিক্ত সৈন্য লাগবে বলে আলিয়েভে ঘোষণা দিয়েছিলেন।
-
লিবিয়ায় বিদেশি হস্তক্ষেপ নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছে: জাতিসংঘ মহাসচিব
জুলাই ০৯, ২০২০ ১২:৫২জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, লিবিয়ায় বিদেশি হস্তক্ষেপ নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছে। গতকাল জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উচ্চ পর্যায়ের একটি ভার্চুয়াল বৈঠকে দেয়া বক্তৃতায় গুতেরেস এসব কথা বলেন।
-
করোনার থাবায় আর্থ-রাজনৈতিক ও সামাজিক সংকটে জর্জরিত যুক্তরাষ্ট্র
জুলাই ০৬, ২০২০ ১৩:৪৬চীন থেকে করোনা ভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার পর সবচেয়ে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। সবচেয়ে বেশি মৃতের সংখ্যা এ দেশটিতেই। করোনার প্রকোপে আমেরিকার অর্থনীতি বিপর্যস্ত, দেখা দিয়েছে তীব্র সামাজিক ও রাজনৈতিক সংকট। করোনার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ব্যর্থতার কারণে প্রেসিডেন্ট ট্রাম্প দেশের ভেতরে তীব্র সমালোচনার সম্মুখীন হয়েছেন।