যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ডে ৬০০ গাড়ি নিয়ে ট্রাম্প সমর্থকদের প্রবেশ; গুলিতে নিহত ১
https://parstoday.ir/bn/news/world-i82664-যুক্তরাষ্ট্রের_পোর্টল্যান্ডে_৬০০_গাড়ি_নিয়ে_ট্রাম্প_সমর্থকদের_প্রবেশ_গুলিতে_নিহত_১
যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ড শহরে ট্রাম্প সমর্থকদের সঙ্গে বর্ণবাদবিরোধীদের সংঘর্ষের সময় গুলিতে একজন নিহত হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ৩০, ২০২০ ১৩:৩৭ Asia/Dhaka
  • যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ডে ৬০০ গাড়ি নিয়ে ট্রাম্প সমর্থকদের প্রবেশ; গুলিতে নিহত ১

যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ড শহরে ট্রাম্প সমর্থকদের সঙ্গে বর্ণবাদবিরোধীদের সংঘর্ষের সময় গুলিতে একজন নিহত হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকেরা ছয়শ' গাড়ির একটি বহর নিয়ে শহরে ঢোকার পর বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। বর্ণবাদবিরোধী ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনের কর্মীদের পূর্বঘোষিত প্রতিবাদ কর্মসূচি চলাকালেই সেখানে গাড়ি বহর নিয়ে হাজির হয় ট্রাম্প সমর্থকেরা।

নির্বাচনকে সামনে রেখে গত কয়েক সপ্তাহ ধরে পোর্টল্যান্ড শহরে শক্তির মহড়া চালাচ্ছে ট্রাম্প সমর্থকেরা। এ নিয়ে টানা তৃতীয় শনিবার ট্রাম্পের সমর্থকদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হলো।

পুলিশ বলেছে, শনিবার সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে এক ব্যক্তি নিহত হয়েছে। নিহতের পরিচয় প্রকাশ করেনি পুলিশ। কৃষ্ণাঙ্গ নাগরিকদের সঙ্গে বৈষম্যের প্রতিবাদে গত কিছুদিন ধরে পোর্টল্যান্ডের রাজপথে টানা বিক্ষোভ চলছে।

২৫ মে শ্বেতাঙ্গ পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড নিহতের পর পুলিশী নিপীড়নের বিষয়টি আবারও সামনে আসে। এর প্রতিবাদে বিক্ষোভের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে শহরটি। জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে বিক্ষোভ যুক্তরাষ্ট্র ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে।#

পার্সটুডে/এসএ/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।