-
সৌদি আরবে কর্মস্থলে ফেরত যেতে আগ্রহী প্রবাসীদের সংকট কাটছেই না
সেপ্টেম্বর ২৬, ২০২০ ১৭:৪৮সৌদি আরবে কর্মস্থলে ফেরত যেতে আগ্রহী প্রবাসীদের সংকট কাটছেই না। অনেকেই টোকেন পেয়েছেন, টিকেট পান নি। কেউ কেউ টিকিট পেলেও এক দিনেরও কম সময়ে করোনামুক্ত সার্টিফিকেট নিয়ে বিমানে ওঠা নিয়েও দেখা দিয়েছে সংশয়।এদিকে সৌদিয়া এয়ারলাইন্সে শুক্রবার (২৫ সেপ্টেম্বর)থেকে টিকিট দেয়া শুরু করেছে। টিকিট বিক্রি শুরু করেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সও ।
-
ছুটিতে আসা সব সৌদি প্রবাসী তাদের কর্মস্থলে ফিরতে পারবেন: ড. আবদুল মোমেন
সেপ্টেম্বর ২৫, ২০২০ ১০:২১সৌদি আরব থেকে ছুটিতে দেশে এসে করোনাজনিত জটিলতায় আটকেপড়া প্রবাসীরা খুব শিগগিরই দেশটিতে ফিরতে পারবেন বলে আশ্বাস দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
-
ইয়েমেনে পরাজিত সৌদি রাজা সালমান প্রলাপ বকছেন: ইরান
সেপ্টেম্বর ২৫, ২০২০ ০৮:০৭সৌদি রাজা সালমান সম্প্রতি জাতিসংঘে দেয়া ভাষণে ইরানের বিরুদ্ধে যেসব অভিযোগ করেছেন তাকে রিয়াদের যুদ্ধাপরাধসহ অন্যান্য অপরাধযজ্ঞ ধামাচাপা দেয়ার অপচেষ্টা বলে মন্তব্য করেছে তেহরান। ইরান বলেছে, ইয়েমেনে একের পর এক রাজনৈতিক ও সামরিক পরাজয়ের সম্মুখীন হয়ে সৌদি রাজা এখন প্রলাপ বকতে শুরু করেছেন।
-
সৌদি রাজতন্ত্রের বিরুদ্ধে প্রথম সংগঠিত রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
সেপ্টেম্বর ২৪, ২০২০ ১৫:৫৯সৌদি আরবে রাজতন্ত্রের বিরুদ্ধে রাজনৈতিক দল গঠন করেছে সেদেশের ভিন্নমতাবলম্বীরা। বুধবার মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে নির্বাসিত সৌদি নাগরিকেরা ‘ন্যাশনাল অ্যাসেম্বলি পার্টি’ নামে ওই দল গঠনের ঘোষণা দেন।
-
সৌদি প্রবাসীদের জন্য বিমানের বিশেষ ফ্লাইট: তবে রোহিঙ্গাসহ নানা শর্তে মিলছে না স্বস্তি
সেপ্টেম্বর ২৪, ২০২০ ১৫:৪২আটকে পড়া প্রবাসীদের সৌদি আরব ফেরার ব্যাপারে আপাত একটি বিহিত হলেও মিলছে না স্বস্তি। কারণ ওয়ার্ক পারমিট বা আকামার নতুন মেয়াদ ১৭ অক্টোবরের মধ্যে সৌদি ফিরতে পর্যাপ্ত ফ্লাইটের ব্যবস্থা হয় নি। তাছাড়া, করোনা মুক্ত সনদ নিয়ে সৌদি আরব পৌঁছানোর এবং কর্মস্থল থেকে নিয়োগকর্তা বা কোম্পানির অনুমতিপত্র প্রদর্শনেরও শর্ত দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
-
জাতিসংঘে সৌদি রাজার ইরান বিরোধী কড়া বক্তব্য প্রচণ্ড ক্ষোভ ও হতাশার প্রমাণ
সেপ্টেম্বর ২৪, ২০২০ ১৪:০০সৌদি রাজা সালমান বিন আব্দুল আজিজ জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৫ তম অধিবেশনে অনলাইনে দেয়া বক্তব্যে ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগের পুনরাবৃত্তি করেছেন। তিনি তার বক্তব্যে ইরানের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ উত্থাপন করেছেন। সৌদি রাজা দাবি করেছেন, ইরান ইয়েমেনের মাধ্যমে সৌদি আরবে হামলা চালাচ্ছে, সন্ত্রাসবাদকে সমর্থন দিচ্ছে, অস্ত্রের বিস্তার ঘটাচ্ছে যে কারণে পশ্চিম এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা হুমকির মুখে এবং সৌদি আরবের সঙ্গে বন্ধুত্বের আহ্বান প্রত্যাখ্যান করেছে ইরান।
-
টিকিটের দাবিতে সৌদি প্রবাসীদের বিক্ষোভ: হতাশা পররাষ্ট্রমন্ত্রীর কথায়
সেপ্টেম্বর ২৩, ২০২০ ১৬:৩৯সৌদি আরবে কর্মরত বাংলাদেশি নাগরিকরা ছুটিতে দেশে এসে করোনা পরিস্থিতির কারণে আটকা পড়ে এখন চাকুরি হারানোর ঝুঁকিতে পড়েছে প্রায় ৮০ হাজার প্রবাসী । সম্প্রতি সৌদি কর্তৃপক্ষ তাদের ফেরার আনুমতি দিলেও ফ্লাইটের অভাবে তারা কর্মস্থলে ফিরতে পারছেন না। এর মধ্যে অনেকের ভিসা ও কাজের অনুমতি পত্রের মেয়াদ ফুরিয়ে আসায় নিদারুন বিপাকে পড়েছেন তারা।
-
ইসরাইলের হয়ে যুদ্ধ করছে সৌদি-আমিরাত, সরাসরি নামছে না তেল আবিব: হুথি আন্দোলন
সেপ্টেম্বর ২৩, ২০২০ ১৬:০৫ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন বলেছে, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত ইহুদিবাদী ইসরাইলের হয়ে আঞ্চলিক যুদ্ধ পরিচালনা করছে। এ দুই দেশ যতক্ষণ পর্যন্ত ইসরাইলের হয়ে যুদ্ধ করবে ততক্ষণ পর্যন্ত ইসরাইল সরাসরি মধ্যপ্রাচ্যে কোনো দেশের বিরুদ্ধে যুদ্ধে নামবে না।
-
স্বাস্থ্যবিধি মেনে পবিত্র উমরাহ চালু হচ্ছে আগামী মাসে
সেপ্টেম্বর ২৩, ২০২০ ১৪:৫৪পবিত্র উমরাহ পালনের অনুমতি দিতে যাচ্ছে সৌদি আরব। তবে স্বাস্থ্যবিধি মেনে উমরাহ পালন করতে হবে। আগ্রহীদের করোনা নেগেটিভ রিপোর্ট জমা দিতে হবে। করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন ধরে উমরাহ পালন বন্ধ ছিল।
-
কারওয়ান বাজারে সৌদিপ্রবাসীদের অবরোধ, বিশৃঙ্খলা না করার অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর
সেপ্টেম্বর ২৩, ২০২০ ১২:১৯সৌদি আরবে ফিরে যেতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ও ফ্লাইটের দাবিতে আজ বুধবারও বিক্ষোভ করছেন সৌদিপ্রবাসীরা। রাজধানীর কারওয়ান বাজারে সকাল থেকে দুপুর পর্যন্ত দুই দফা সড়ক অবরোধ করেন তাঁরা। এ ছাড়া প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় ঘেরাও করেন।