-
ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে একপেশে বক্তব্য: কঠোর সমালোচনায় পড়লেন জাতিসংঘ দূত
মার্চ ৩০, ২০২০ ১৩:১২জাতিসংঘ দূত মার্টিন গ্রিফিথসের একপেশে বক্তব্যের কঠোর সমালোচনা করেছে ইয়েমেন। ইয়েমেনের সেনাবাহিনী এবং জনপ্রিয় আনসারুল্লার যোদ্ধাদের সৌদি আরবের ওপর চালানো ক্ষেপণাস্ত্র হামলাকে কেন্দ্র করে এ বক্তব্য দিয়েছিলেন তিনি।
-
যুদ্ধ-ড্রোনের বহর এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঝাঁক দিয়ে হামলা হলো রিয়াদে
মার্চ ৩০, ২০২০ ০৭:৪২ইয়েমেনের সশস্ত্র বাহিনী বলেছে, তারা নিজদের তৈরি চালকহীন বিমান বহর এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে সৌদি আরবের ওপর হামলা করেছে। রাজধানী রিয়াদসহ সৌদি আরবের কৌশলগত এবং স্পর্শকাতর এলাকায় এ সব হামলা চালানো হয়।
-
কাতারে প্রথম করোনাভাইরাস রোগীর মৃত্যু; লকডাউনের মেয়াদ বাড়াল সৌদি এবং আমিরাত
মার্চ ২৯, ২০২০ ১২:২২কাতারে মরণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়েছে। সৌদি আরব বিশ্বের বিভিন্ন দেশে বিমান চলাচল স্থগিত এবং সংযুক্ত আরব আমিরাত রাতে তার নাগরিকদের চলাচলের ওপর কারফিউ জারির মেয়াদ আরো বাড়িয়েছে।
-
রিয়াদ ও জাজানের আকাশে হানা দিল ক্ষেপণাস্ত্র: ঠেকিয়ে দেয়ার দাবি সৌদির
মার্চ ২৯, ২০২০ ০৪:৪২সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নগরী জাজান এবং রাজধানী রিয়াদের আকাশে হানা দিয়েছে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং একটি রকেট। এগুলোকে ঠেকিয়ে দেয়া হয়েছে বলে দাবি করেছে সৌদি আরবের সরকারি গণমাধ্যম।
-
করোনার ব্যাপারে তথ্য গোপন করেছে সৌদি আরব: তুরস্ক
মার্চ ২৮, ২০২০ ১৮:২৯পবিত্র ওমরাহ পালনকারীদের মধ্যে কোভিড-১৯ দেখা দেয়ার তথ্য রিয়াদ গোপন করেছে অভিযোগ এনে তুরস্ক বলেছে, ওমরাহ পালন শেষে সৌদি আরব থেকে ফিরে আসা তুর্কি নাগরিকদের মধ্যেই প্রথম করোনা ধরা পড়েছে।
-
ফিলিস্তিনিদের মুক্তির জন্য সৌদির সঙ্গে বন্দী-বিনিময় করতে চায় হুথি
মার্চ ২৮, ২০২০ ০৯:০২ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন সৌদি আরবে বন্দি ফিলিস্তিনিদের মুক্তির বিনিময়ে ইয়েমেনিদের হাতে বন্দী সৌদি সেনা ও ভাড়াটে যোদ্ধাদের মুক্তির যে প্রস্তাব দিয়েছে তাকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।
-
তেলের বাজার নিয়ন্ত্রণ: রাশিয়ার সঙ্গে আলোচনার খবর অস্বীকার করল রিয়াদ
মার্চ ২৮, ২০২০ ০৩:০৫আন্তর্জাতিক বাজারে তেলের দাম নিয়ন্ত্রণ করার লক্ষ্যে রাশিয়ার সঙ্গে আলোচনা করার খবর নাকচ করে দিয়েছে সৌদি আরব। করোনাভাইরাসের কারণে গত দু’সপ্তাহ ধরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম হঠাৎ করে কমে যাওয়ার পর তেলের দাম আগের অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছে ওপেকভুক্ত কিছু দেশ।
-
সৌদি আগ্রাসন বন্ধ না হলে স্থায়ী শান্তি আসবে না: আনসারুল্লাহ
মার্চ ২৬, ২০২০ ১৪:১৮ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন বলেছে, সৌদি আরবের বর্বর আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত ইয়েমেনে স্থায়ী শান্তি আসবে না।
-
সৌদি অপরাধযজ্ঞের সহযোগী আমেরিকাকে জবাবদিহি করতে হবে: ইরান
মার্চ ২৫, ২০২০ ১৩:৫৫দরিদ্র দেশ ইয়েমেনের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন জোটের সামরিক আগ্রাসন পাঁচ বছর পূর্ণ হতে চলেছে। আমেরিকার সমর্থনপুষ্ট বর্বরোচিত রক্তক্ষয়ী আগ্রাসনের প্রতি আবারো কঠোর নিন্দা জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। একইসঙ্গে তেহরান বলেছে, ইয়েমেনি জনগণের বিরুদ্ধে সংঘঠিত মানবতাবিরোধী অপরাধযজ্ঞের সহযোগী হওয়ার জন্য ওয়াশিংটনকে অবশ্যই জবাবদিহি করতে হবে।
-
করোনা মোকাবিলায় সৌদি আরবে ৩ সপ্তাহের কারফিউ জারি
মার্চ ২৩, ২০২০ ১২:৪৬করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি সামাল দিতে তিন সপ্তাহের জন্য রাত্রিকালীন কারফিউ ঘোষণা করেছে সৌদি আরব। সৌদি রাজা সালমান বিন আব্দুল আজিজ এক আদেশে সন্ধ্যা ৭টা থেকে সকাল ৬টা পর্যন্ত ২১ দিন এই কারফিউ জারি করেন