-
প্রিন্সেস বাসমাহকে অপহরণ করেছেন যুবরাজ মোহাম্মাদ বিন সালমান
মার্চ ২৩, ২০২০ ০২:২৭সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান তার চাচাতো বোন প্রিন্সেস বাসমাহ বিনতে সৌদ বিন আব্দুলআজিজকে অপহরণ করেছেন বলে খবর পাওয়া গেছে। এক বছরেরও বেশি সময় আগে রাজপরিবারে নিজের সমালোচকদের বিরুদ্ধে বিন সালমান যে ধরপাকড় অভিযান শুরু করেছিলেন তখন থেকে বাসমাহ নিখোঁজ ছিলেন।
-
এবার মসজিদুল হারাম ও মসজিদে নববীতে নামাজ বন্ধ করল সৌদি আরব
মার্চ ২০, ২০২০ ০৯:৫৩করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ইসলামের সবচেয়ে পবিত্র স্থান মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীতে নামাজ ও প্রবেশ বন্ধ করেছে সৌদি আরব। ফলে আজ সৌদি আরবের কোথাও জুমা নামাজ অনুষ্ঠিত হয়নি। এর আগে গত মঙ্গলবার সৌদি আরবে এ দুটি মসজিদ বাদে সব মসজিদে নামাজ বন্ধ ঘোষণা করা হয়।
-
ইয়েমেনের উত্তরাঞ্চলীয় প্রদেশ জাফ পুরোপুরি মুক্ত: ‘ঘুরে যাচ্ছে যুদ্ধের মোড়’
মার্চ ১৯, ২০২০ ০৯:২৯ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র বিগ্রেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন, সৌদি সমর্থিত সন্ত্রাসীদের দখল থেকে দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ জাফ পুরোপুরি মুক্ত করা হয়েছে। আর এর মধ্য দিয়ে যুদ্ধের মোড় ঘুরে যাচ্ছে বলেও জানান তিনি। এ যুদ্ধে ইয়েমেনের সশস্ত্র বাহিনীকে সহায়তা করেছে জনপ্রিয় পপুলার কমিটির যোদ্ধারা।
-
মসজিদুল হারাম ও মসজিদে নববী ছাড়া সৌদির সব মসজিদে নামাজ বন্ধ
মার্চ ১৮, ২০২০ ০৬:২০প্রাণঘাতী করোনা ভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ ঠেকাতে মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদ নববী বাদে সৌদি আরবের সব মসজিদে জামায়াতে নামাজ আদায় বন্ধ করা হয়েছে।
-
ইয়েমেনে প্রতিবছর ৫০ হাজার শিশু মারা যাচ্ছে: আনসারুল্লাহ
মার্চ ১৪, ২০২০ ১৪:৪৮ইয়েমেনের জনপ্রিয় আনসারুল্লাহ আন্দোলন বলেছে, দারিদ্রপীড়িত দেশটিতে সৌদি নেতৃত্বাধীন জোটের সামরিক আগ্রাসন এবং সর্বাত্মক অবরোধ আশঙ্কাজনকভাবে শিশু মৃত্যুর হার বাড়িয়ে তুলছে।
-
পাকিস্তান ও ভারতে বিমানের ফ্লাইট বাতিল করল সৌদি আরব
মার্চ ১২, ২০২০ ১৫:২৮পাকিস্তান ও ভারতসহ আরো কয়েকটি দেশে সব ধরনের বিমানের ফ্লাইট বাতিল করেছে সৌদি আরব। এছাড়া, এসব দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার পর রাজতান্ত্রিক সৌদি আরব এ ব্যবস্থা নিল।
-
করোনাভাইরাস নিয়ে রাজনীতি করবেন না: সৌদি আরবকে ইরান
মার্চ ১১, ২০২০ ০৩:০৬করোনাভাইরাস নিয়ে রাজনৈতিক খেলায় মেতে না ওঠার জন্য সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি গতকাল (মঙ্গলবার) তেহরানে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান।
-
বুশেহর পরমাণু স্থাপনার নিরাপত্তা নিয়ে সৌদি দাবি নাকচ করল ইরান
মার্চ ১০, ২০২০ ১১:২৭ইসলামি প্রজাতন্ত্র ইরানের বুশেহর পরমাণু স্থাপনার নিরাপত্তা ইস্যুতে সৌদি আরবের দাবিকে নাকচ করে দিয়েছে তেহরান। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ-তে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি কাজেম গরিবাবাদি বলেন, সৌদি আরবের দাবি বিভ্রান্তিমূলক। তিনি সতর্ক করে বলেন, আন্তর্জাতিক সংস্থায় সৌদি আরব প্রযুক্তিগত বিষয়টিকে রাজনীতিকীকরণের চেষ্টা করেছে।
-
সৌদি আরবে বিচারের মুখে হামাস প্রতিনিধি
মার্চ ১০, ২০২০ ১০:৩৯ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকাভিত্তিক ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের প্রতি সমর্থন দেয়ার অভিযোগে কয়েক ডজন ফিলিস্তিনি নাগরিককে বিচারের মুখোমুখি করেছে সৌদি সরকার। সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান ক্ষমতাধর হয়ে ওঠার পর থেকে হামাসকে সন্ত্রাসবাদী সংগঠন মনে করছে রিয়াদ।
-
৫ বছর ধরে সৌদি আরব সবচেয়ে বেশি অস্ত্র কিনছে
মার্চ ১০, ২০২০ ০৬:৩১গত পাঁচ বছর ধরে সৌদি আরব বিশ্বের যেকোনো দেশের চেয়ে বেশি অস্ত্র আমদানি করছে। এসব অস্ত্রের বেশিরভাগই আমেরিকা থেকে আমদানি করেছে রিয়াদ।