-
মক্কা বৈঠকের প্রস্তুতি নিতে বোল্টনের মধ্যপ্রাচ্য সফর: ইরানই একমাত্র টার্গেট
মে ২৯, ২০১৯ ১৪:২৪মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালের ৮মে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর ইরানের বিরুদ্ধে একের পর এক নজিরবিহীন নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি সামরিক হামলার হুমকি দিয়েছেন। কিন্তু তেহরান ওয়াশিংটনের এসব নিষেধাজ্ঞা ব্যর্থ করে দেয়ার পাশাপাশি যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ায় প্রেসিডেন্ট ট্রাম্পের নিরাপত্তা উপদেষ্টারা কার্যত: কোণঠাসা হয়ে পড়েছেন।
-
শান্তি প্রক্রিয়া প্রত্যাখ্যানের জন্য সৌদির বিরুদ্ধে ড্রোন হামলা চলছে: হুথি
মে ২৭, ২০১৯ ১১:০৯ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলনের সর্বোচ্চ বিপ্লবী কমিটির চেয়ারম্যান বলেছেন, জাতিসংঘ সমর্থিত শান্তি প্রক্রিয়া প্রত্যাখ্যান করার কারণে তারা সৌদি আরবের বিরুদ্ধে ড্রোন হামলা শুরু করেছেন।
-
সৌদি আরবে জঙ্গি বিমানের হ্যাঙ্গারে ইয়েমেনের ড্রোন হামলা
মে ২৬, ২০১৯ ০৮:১৬সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জিযান বিমান বন্দরে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের সেনাবাহিনী। বিমান বন্দরে জঙ্গিবিমানের হ্যাঙ্গার লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। ইয়েমেনে হামলায় এই বিমান বন্দরটি ব্যবহার করা হচ্ছে।
-
সৌদি ও আমিরাতের বিমানবন্দর বন্ধ দেওয়ার ক্ষমতা রাখে ইয়েমেন: হুথি আনসারুল্লাহ
মে ২৫, ২০১৯ ০৯:২৯ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহর রাজনৈতিক পরিষদের প্রভাবশালী সদস্য মোহাম্মাদ আল বাখিতি বলেছেন, তারা সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের বিমানবন্দরগুলো বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে। আবুধাবি বিমানবন্দরে ড্রোনের সাহায্যে হামলার একটি ভিডিও ক্লিপের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, আবুধাবি বিমান বন্দরে বোমাবাহী ড্রোন হামলার মধ্যদিয়ে ইয়েমেনিদের সক্ষমতার বিষয়টি স্পষ্ট হয়েছে। তবে আমিরাত সরকার ঘটনাটি আড়াল করার চেষ্টা করছে বলে তিনি জানান।
-
আরব রাষ্ট্রগুলো থেকে দুধ দুইয়ে নিতে ইরানভীতি ছড়াচ্ছে আমেরিকা: কমান্ডার
মে ২৩, ২০১৯ ০৬:২১ইসলামি প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীর কমান্ডার ইন চিফ মেজর জেনারেল আবদুর রহিম মুসাভি বলেছেন, আরব রাষ্ট্রগুলোর দুধ দুইয়ে নিতেই আমেরিকা এ অঞ্চলে ইরান-ভীতি ছড়াচ্ছে।
-
রোজার পর ভিন্ন মতাবলম্বী ৩ বিশেষজ্ঞের মৃত্যুদণ্ড
মে ২২, ২০১৯ ১২:৪৮পবিত্র রমজান মাসের পর সৌদি আরবের ভিন্ন মতাবলম্বী তিন বিশেষজ্ঞের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। তিনজনই বর্তমানে সৌদি কারাগের কনডেম সেলে রয়েছেন। সমালোচকরা বলছেন, আলেম ও বুদ্ধিজীবীদের বিরুদ্ধে সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের যে দমন-পীড়ন অভিযান চলছে তারই অংশ হিসেবে এসব মৃত্যুদণ্ড কার্যকর করা হবে।
-
সৌদি বিমানঘাঁটির হ্যাঙ্গারে ড্রোন হামলা চালাল ইয়েমেন
মে ২২, ২০১৯ ১০:৫৪ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী নতুন করে সৌদি আরবে ড্রোন হামলা চালিয়েছে। সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নাজরান প্রদেশের একটি বিমানঘাঁটির হ্যাঙ্গারে এ হামলা চালানো হয়েছে। এসব হ্যাঙ্গারে সৌদি সামরিক বাহিনীর যুদ্ধবিমান রাখা হয়।
-
পবিত্র মক্কা নগরীতে ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ প্রত্যাখ্যান করল ইয়েমেন
মে ২১, ২০১৯ ১১:৫৬সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় ইয়েমেনি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে সৌদি সংবাদ মাধ্যমে যে খবর ছড়িয়ে পড়েছে ইয়েমেনে সেনাবাহিনী তা অত্যন্ত জোরালোভাবে প্রত্যাখ্যান করেছে।
-
সৌদি অস্ত্র গুদামে ইয়েমেনি সেনাদের ড্রোন হামলা
মে ২১, ২০১৯ ১০:৩৯ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনাবাহিনী সৌদি আরবের একটি অস্ত্র গুদামে হামলা চালিয়েছে। সৌদি আরবের নাজরান প্রদেশের একটি বিমানবন্দরে ওই গুদামটি অবস্থিত এবং তাতে ইয়েমেনি সেনারা ড্রোনের সাহায্যে হামলা চালায়।
-
হুথিদের ড্রোন হামলায় বড় ক্ষতি হয়েছে সৌদি তেল স্থাপনায়
মে ২০, ২০১৯ ১৬:১৫ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ সমর্থিত সেনাদের ড্রোন হামলায় সৌদি আরবের প্রধান তেল রপ্তানিকারক প্রতিষ্ঠান আরামকোর বড় রকমের ক্ষতি হয়েছে। স্যাটেলাইট থেকে প্রকাশিত ছবিতে এ ক্ষতির চিত্র ধরা পড়েছে। আল-জাজিরা টেলিভিশন চ্যানেল এ খবর দিয়েছে।