সৌদি ও আমিরাতের বিমানবন্দর বন্ধ দেওয়ার ক্ষমতা রাখে ইয়েমেন: হুথি আনসারুল্লাহ
https://parstoday.ir/bn/news/west_asia-i70669-সৌদি_ও_আমিরাতের_বিমানবন্দর_বন্ধ_দেওয়ার_ক্ষমতা_রাখে_ইয়েমেন_হুথি_আনসারুল্লাহ
ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহর রাজনৈতিক পরিষদের প্রভাবশালী সদস্য মোহাম্মাদ আল বাখিতি বলেছেন, তারা সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের বিমানবন্দরগুলো বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে। আবুধাবি বিমানবন্দরে ড্রোনের সাহায্যে হামলার একটি ভিডিও ক্লিপের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, আবুধাবি বিমান বন্দরে বোমাবাহী ড্রোন হামলার মধ্যদিয়ে ইয়েমেনিদের সক্ষমতার বিষয়টি স্পষ্ট হয়েছে। তবে আমিরাত সরকার ঘটনাটি আড়াল করার চেষ্টা করছে বলে তিনি জানান।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ২৫, ২০১৯ ০৯:২৯ Asia/Dhaka
  • মোহাম্মাদ আল বাখিতি
    মোহাম্মাদ আল বাখিতি

ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহর রাজনৈতিক পরিষদের প্রভাবশালী সদস্য মোহাম্মাদ আল বাখিতি বলেছেন, তারা সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের বিমানবন্দরগুলো বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে। আবুধাবি বিমানবন্দরে ড্রোনের সাহায্যে হামলার একটি ভিডিও ক্লিপের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, আবুধাবি বিমান বন্দরে বোমাবাহী ড্রোন হামলার মধ্যদিয়ে ইয়েমেনিদের সক্ষমতার বিষয়টি স্পষ্ট হয়েছে। তবে আমিরাত সরকার ঘটনাটি আড়াল করার চেষ্টা করছে বলে তিনি জানান।

আল-বাখিতি আরও বলেন, ইয়েমেনে সৌদি আগ্রাসনের কারণে ইরান, সিরিয়া, ইরাক, লেবানন ও ইয়েমেনে প্রতিরোধ শক্তি জোরদার হয়েছে। 

সম্প্রতি ইয়েমেনের আল-মাসিরা টিভি চ্যানেল আবুধাবি বিমানবন্দরে ইয়েমেনের ড্রোন হামলার একটি ভিডিও ক্লিপ প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে বোমাবাহী ইয়েমেনি ড্রোন বিমানবন্দরে আঘাত হানার পর সেখানে আগুন ধরে গেছে।

এই ভিডিও প্রকাশের পর আনসারুল্লাহর সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারিহ বলেছেন, ইয়েমেনে নতুনকরে যেকোনো হামলার জবাব হবে ভিন্ন মাত্রার। কারণ এখন ইয়েমেনিরা আগ্রাসীদের নতুন নতুন অবস্থানে হামলার সক্ষমতা অর্জন করেছে।

সৌদি আরবের নেতৃত্বে দরিদ্র প্রতিবেশী দেশ ইয়েমেনে আগ্রাসন চলছে ২০১৫ সালের ২৬ মার্চ থেকে। এ পর্যন্ত ১৬ হাজারের বেশি ইয়েমেনি তাদের হামলায় নিহত হয়েছে। আহত হয়েছে আরও হাজার হাজার মানুষ। শরণার্থী হয়েছেন লাখ লাখ ইয়েমেনি।#

পার্সটুডে/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।