হুথিদের ড্রোন হামলায় বড় ক্ষতি হয়েছে সৌদি তেল স্থাপনায়
-
আরামকো তেল স্থাপনায় ক্ষতির চিত্র
ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ সমর্থিত সেনাদের ড্রোন হামলায় সৌদি আরবের প্রধান তেল রপ্তানিকারক প্রতিষ্ঠান আরামকোর বড় রকমের ক্ষতি হয়েছে। স্যাটেলাইট থেকে প্রকাশিত ছবিতে এ ক্ষতির চিত্র ধরা পড়েছে। আল-জাজিরা টেলিভিশন চ্যানেল এ খবর দিয়েছে।
বর্বর আগ্রাসনের জবাবে গত মঙ্গলবার ইয়েমেনের সেনারা সৌদি আরবের তেল স্থাপনার ওপর ড্রোন হামলা চালায়। হামলার পর সৌদি আরব সাময়িকভাবে আরামকো তেল স্থাপনার ৮ নম্বর স্টেশন থেকে পাইপলাইনে তেল সরবরাহ বন্ধ রাখতে বাধ্য হয়।
হামলায় ৮ নম্বর স্টেশনে বড় রকমের ক্ষয়ক্ষতি হয়েছে। ড্রোন হামলার পর ওই স্টেশনের প্রধান তেল পাইপে চার মিটারের একটি গর্ত সৃষ্টি হয়েছে এবং এক হাজার বর্গমিটারের মধ্যে মারাত্মক ছিদ্র দেখা দিয়েছে।
হামলার পর ইয়েমেনের সামরিক বাহিনী বলেছে, সৌদি আরবের গভীরে গুরুত্বপূর্ণ স্থাপনায় ড্রোন হামলা চালানো হয়েছে। এর কয়েক ঘণ্টা পর সৌদি আরব নিশ্চিত করে যে, দাওয়াদমি ও আফিফ প্রদেশের দুটি তেল স্টেশনে ড্রোন হামলা হয়েছে। এর ফলে ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে তেল সরবরাহ বন্ধ রয়েছে। প্রতিদিন ওই পাইপলাইন দিয়ে ৩০ লাখ থেকে ৫০ লাখ ব্যারেল তেল সরবরাহ করা হয়।#
পার্সটুডে/এসআইবি/২০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।