-
ইয়েমেনে সাংবাদিকদের যেতে দিন: সৌদিকে জাতিসংঘ
জুলাই ২০, ২০১৭ ০৯:০১যুদ্ধবিধ্বস্ত ও কলেরাপীড়িত ইয়েমেনের পরিস্থিতি দেখার জন্য দেশটিতে সাংবাদিকদের যাওয়ার অনুমতি দিতে সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের পক্ষ থেকে পাঠানো একটি ত্রাণবাহী বিমানের সঙ্গে তিন সাংবাদিককে ইয়েমেনের রাজধানী সানায় যেতে দিতে রিয়াদ অস্বীকার করার পর বিশ্ব সংস্থার পক্ষ থেকে এ আহ্বান জানানো হলো।
-
পুত্রকে দায়িত্ব দিয়ে সরে যাচ্ছেন রাজা সালমান!
জুলাই ২০, ২০১৭ ০২:৫৪সৌদি রাজা সালমান বিন আব্দুলআজিজ নিজ পুত্রের কাছে ক্ষমতা হস্তান্তর করে রাজত্ব থেকে সরে দাঁড়াতে পারেন বলে খবর বেরিয়েছে। সৌদি রাজপ্রাসাদের একটি বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।
-
জে. রাহিলের কাছে পরমাণুর গোপন তথ্য; কেন তিনি সৌদি আরবে?
জুলাই ১৯, ২০১৭ ২১:০০সৌদি নেতৃত্বাধীন কথিত ইসলামি সামরিক জোটের কমান্ডার হিসেবে পাকিস্তানের সাবেক সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফ দায়িত্ব নেয়ার প্রতিবাদে সরকারকে নাস্তানাবুদ করেছেন দেশটির সিনেট সদস্যরা।
-
কাতারকে দেয়া নতুন শর্তে কী আছে?
জুলাই ১৯, ২০১৭ ১৩:৩১সৌদি আরব ও তার তিন মিত্র আরব দেশ কাতারকে নতুন করে ছয়টি শর্ত দিয়েছে। দেশগুলো আশা করছে, এসব শর্ত মেনে নেবে কাতার এবং এর মাধ্যমে চলমান সংকটের সমাধান হবে।
-
কাতারকে নতুন শর্তের তালিকা দিয়েছে সৌদি জোট
জুলাই ১৯, ২০১৭ ০৮:৫১কাতারের ওপর অবরোধ আরোপকারী সৌদি আরব ও তার তিন মিত্র আরব দেশ দোহাকে চলমান সংকট নিরসনের জন্য আরো ছয়টি শর্তের তালিকা দিয়েছে। আগের ১৩ দফা দাবির সঙ্গে নতুন ছয়টি শর্ত যোগ হলেও সংকটের অবসান হবে কিনা তা নিশ্চিত নয়। কারণ কাতার আগের ১৩টি দাবির একটিও মেনে নেয় নি।
-
‘সন্ত্রাসবাদ বিস্তারে সৌদি অর্থায়নের ভূমিকার প্রতিবেদন প্রকাশ করুন’
জুলাই ১৯, ২০১৭ ০৭:৩৭সন্ত্রাসবাদ বিস্তারে সৌদি আরবের অর্থায়নের ভূমিকা সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মের প্রতি আহ্বান জানানো হয়েছে। ৯/১১ নামে পরিচিত ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের আমেরিকার নজিরবিহীন সন্ত্রাসী হামলার ঘটনা থেকে বেঁচে যাওয়া ১৫ ব্যক্তি এক চিঠির মাধ্যমে এ আহ্বান জানিয়েছেন।
-
কাতারের ওয়েবসাইটে সাইবার হামলা চালিয়েছিল আমিরাত: মার্কিন গোয়েন্দা সূত্র
জুলাই ১৭, ২০১৭ ০৫:০৮কাতারের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এবং সরকারের সামাজিক যোগাযোগ ওয়েবসাইটে সাইবার হামলার সঙ্গে জড়িত ছিল সংযুক্ত আরব আমিরাত বা ইউএই । মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর দিয়েছে রোববারের দৈনিক ওয়াশিংটন পোস্ট।
-
কাতার থেকে বিশ্বকাপ ফুটবল সরিয়ে নেয়ার আবেদন জানাল সৌদি আরব
জুলাই ১৭, ২০১৭ ০২:৩৪২০২২ সালের বিশ্বকাপ ফুটবল কাতার থেকে অন্য কোনো দেশে সরিয়ে নেয়ার জন্য ফিফার কাছে আবেদন জানিয়েছে সৌদি আরবের নেতৃত্বাধীন ছয়টি আরব দেশ।
-
৯/১১ ক্ষতিপূরণ মামলা: সৌদির পর যোগ হচ্ছে আমিরাতের নাম!
জুলাই ১৫, ২০১৭ ০৩:৫১আমেরিকায় ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মামলায় সংযুক্ত আরব আমিরাত বা ইউএই’র নামও যুক্ত হতে পারে। ৯/১১'র হামলায় ক্ষতিগ্রস্ত প্রায় ৮০০ ব্যক্তি গত মার্চে সৌদি আরবের বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা করেছিলেন।
-
রাতারাতি কাতার সংকটের সমাধান হবে না: দোহা
জুলাই ১৫, ২০১৭ ০১:৪৪কাতার বলেছে, সৌদি নেতৃত্বাধীন ব্লকের সঙ্গে দোহার যে কূটনৈতিক সংকট শুরু হয়েছে তা "একদিনে সমাধান করা সম্ভব নয়।"এই সংকট সমাধানে মধ্যস্থতা করার লক্ষ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের মধ্যপ্রাচ্য সফর ব্যর্থ হওয়ার পর এ মন্তব্য করল দোহা।