-
সৌদি যুবরাজকে তেল আবিব সফরে পাঠাতে ইসরাইলের আহ্বান
জুন ২২, ২০১৭ ১৫:১১ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সৌদি সফরে আমন্ত্রণ জানানোর জন্য রাজা সালমান বিন আবদুল আজিজের প্রতি আহ্বান জানিয়েছেন ইসরাইলের গোয়েন্দা ও পরিবহনমন্ত্রী ইসরায়েল কাৎজ। তিনি বলেছেন, নেতানিয়াহুর সফরের মাধ্যমে সৌদি আরবের সঙ্গে ইসরাইলের পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করা সম্ভব হবে।
-
কাতার-সৌদি দ্বন্দ্বে পাকিস্তান কোনো পক্ষ নেবে না: সারতাজ আজিজ
জুন ২১, ২০১৭ ১৪:১৯কাতার-সৌদি আরব দ্বন্দ্বে পাকিস্তান কোনো পক্ষ নেবে না । সিনেট কমিটিকে ব্রিফ করার সময়ে এটি জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ।
-
আটক ৩ জেলেকে দ্রুত মুক্তি দেয়ার আহ্বান জানাল ইরান
জুন ২১, ২০১৭ ১৩:৫৬ইরান আটক তিন জেলেকে দ্রুত মুক্তি দেয়ার জন্য সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়েছে। ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ এক বিবৃতিতে এ আহ্বান জানিয়েছে। সাগর উত্তাল থাকার কারণে সৌদি পানিসীমার ভেতরে চলে যেতে বাধ্য হয় ইরানি জেলেদের কয়েকটি নৌকা। এরপরই তাদেরকে আটক করে দেশটির কোস্টগার্ড।
-
নায়েফ বাদ; নিজের ছেলেকে যুবরাজ নিয়োগ দিলেন রাজা সালমান
জুন ২১, ২০১৭ ০৭:২৬সৌদি রাজা সালমান বিন আবদুল আজিজ নিজ পুত্র মোহাম্মদ বিন সালমানকে দেশটির যুবরাজ হিসেবে ঘোষণা করেছেন। সাবেক যুবরাজ নায়েফ বিন আবদুল আজিজের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি।
-
কাতার সফরকারী নাগরিকদের পাসপোর্ট বাতিল করবে বাহরাইন
জুন ২০, ২০১৭ ১৩:৪৩কাতার সফরকারী নাগরিকদের পাসপোর্ট বাতিল করার নির্দেশ জারি করেছে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নির্দেশে বলা হয়েছে, বাহরাইনের যেসব নাগরিক কাতার সফর করবেন, দেশটিতে বসবাস করবেন কিংবা অন্য দেশ হয়ে যারা কাতার সফর করবেন তাদের পাসপোর্ট বাতিল করা হবে।
-
সৌদি আরবের প্রতিটি কর্মকাণ্ড ইসরাইলের স্বার্থ রক্ষা করছে: ইরান
জুন ২০, ২০১৭ ১৩:৪০ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে ওৎপ্রোতভাবে কাজ করার জন্য সৌদি আরবের কড়া সমালোচনা করেছেন ইরানের সংসদ স্পিকার আলী লারিজানি। লারিজানি বলেন, মধ্যপ্রাচ্যে রিয়াদের প্রতিটি কর্মকাণ্ড ইসরাইলের স্বার্থ রক্ষা করছে এবং মুসলিম দেশগুলোকে ক্ষতিগ্রস্ত করছে।
-
বিপ্লবী গার্ড বাহিনীর ৩ সদস্য আটকের দাবি সৌদির; ইরানের প্রত্যাখ্যান
জুন ২০, ২০১৭ ০৯:০৫ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র তিন সদস্যকে আটকের বিষয়ে সৌদি আরব যে দাবি করেছে তা প্রত্যাখ্যান করেছে তেহরান।
-
সৌদি গেছেন ইরাকি প্রধানমন্ত্রী: আলোচনা হবে রাজা সালমানের সঙ্গে
জুন ১৯, ২০১৭ ২১:৩৪চলমান আঞ্চলিক উত্তেজনা নিরসনের উপায় নিয়ে আলোচনার জন্য সৌদি আরব সফরে গেছেন ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি। সৌদি সফরে তিনি সৌদি রাজা সালমান বিন আবদুল আজিজের সঙ্গে বৈঠক করবেন। এ সময় দু দেশের মধ্যকার বর্তমান সম্পর্ক নিয়েও আলোচনা করবেন।
-
অবরোধকারীদের সঙ্গে কোনো আলোচনা নয়: কাতার
জুন ১৯, ২০১৭ ২১:১৩কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মুহাম্মাদ বিন আবদুর রহমান আলে সানি বলেছেন, তার দেশের ওপর যেসব দেশ অবরোধ আরোপ করেছে তাদের সঙ্গে কোনো আলোচনা করবে না দোহা। তিনি বলেন, সৌদি আরব ও তার মিত্ররা কাতারের ওপর থেকে অবরোধ তুলে নিলেই কেবল আলোচনা হতে পারে।
-
কাতার ইস্যুতে সৌদি-তুর্কি সম্পর্কের অবনতি
জুন ১৯, ২০১৭ ১৩:২৫কাতার ইস্যুতে সৌদি আরব ও তুরস্কের মধ্যকার সম্পর্কের অবনতি হতে শুরু করেছে। এ অবনতির চিত্র অনেকটা পরিষ্কার হয়েছে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লুর সৌদি সফরের সময়।