• কাতারকে একঘরে করা অমানবিক এবং ইসলাম পরিপন্থি: এরদোগান

    কাতারকে একঘরে করা অমানবিক এবং ইসলাম পরিপন্থি: এরদোগান

    জুন ১৪, ২০১৭ ১৫:৫২

    কাতারকে একঘরে করার সৌদি আরব এবং তার মিত্রদেশগুলোর নীতিকে অমানবিক এবং ইসলামি আদর্শের পরিপন্থি হিসেবে আখ্যায়িত করে এর নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তায়্যেব এরদোগান। সেই সঙ্গে আরব দেশগুলোর মধ্যে চলমান সংকট নিরসনের ক্ষেত্রে সৌদি আরবকে প্রধান ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

  • তেহরানে হামলার পেছনে সৌদি আরবই প্রধান সন্দেহভাজন: আব্দুল্লাহিয়ান

    তেহরানে হামলার পেছনে সৌদি আরবই প্রধান সন্দেহভাজন: আব্দুল্লাহিয়ান

    জুন ১৪, ২০১৭ ১২:৪৯

    সম্প্রতি তেহরানে সন্ত্রাসী হামলার ঘটনায় সৌদি আরবকে প্রধান সন্দেহভাজন হিসেবে আখ্যায়িত করেছেন ইরানের একজন কর্মকর্তা। ইরানের পার্লামেন্ট স্পিকারের আন্তর্জাতিক বিষয়ক বিশেষ উপদেষ্টা হোসেইন আমির আব্দুল্লাহিয়ান এ অভিযোগ করেছেন।

  • সৌদির কাছে অস্ত্র বিক্রি বন্ধ করতে বিল আনলেন র‍্যান্ড পল

    সৌদির কাছে অস্ত্র বিক্রি বন্ধ করতে বিল আনলেন র‍্যান্ড পল

    জুন ১৪, ২০১৭ ১১:৫৫

    সৌদি আরবের কাছে ১১ হাজার কোটি ডলারের অস্ত্র বিক্রি বন্ধ করার জন্য মার্কিন সিনেটে বিল এনেছেন প্রভাবশালী সিনেটর র‍্যান্ড পল। তিনি বলেছেন,  আমেরিকার অস্ত্র দিয়ে সৌদি আরব ইয়েমেনে বেসামরিক মানুষ হত্যা করছে এবং নিজ দেশের সীমানার মধ্যেও তাদের মানবাধিকারের রেকর্ড ভালো নয়।

  • আপনারা আমাদের সঙ্গে নাকি কাতারের পক্ষে?: নওয়াজকে সৌদি রাজা

    আপনারা আমাদের সঙ্গে নাকি কাতারের পক্ষে?: নওয়াজকে সৌদি রাজা

    জুন ১৪, ২০১৭ ০৭:১০

    সৌদি রাজা সালমান বিন আবদুল আজিজ পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের কাছে জানতে চেয়েছেন, ইসলামাবাদ কী রিয়াদের সঙ্গে রয়েছে নাকি কাতারের পক্ষে অবস্থান নিয়েছে। জবাবে পাক প্রধানমন্ত্রী বলেছেন, মধ্যপ্রাচ্যের চলমান সংকটে তারা কোনো পক্ষ নেবেন না।

  • 'সৌদির যুদ্ধকামী নীতি মোটেই বরদাস্ত করবে না ইরান'

    'সৌদির যুদ্ধকামী নীতি মোটেই বরদাস্ত করবে না ইরান'

    জুন ১৩, ২০১৭ ২০:৪৫

    ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. আলী আকবর বেলায়েতি সতর্ক করে বলেছেন, তেহরান কখনো সৌদি আরবের যুদ্ধকামী নীতি বরদাস্ত করবে না। একইসঙ্গে তিনি বলেছেন, সৌদি আরবের অনভিজ্ঞ কূটনীতিকের মন্তব্য থেকে এটাই বোঝা যায় যে, তারা ইরান সম্পর্কে অজ্ঞ।

  • ইয়েমেনি সেনাদের গুলিতে ৪ সৌদি সেনা নিহত

    ইয়েমেনি সেনাদের গুলিতে ৪ সৌদি সেনা নিহত

    জুন ১৩, ২০১৭ ১৮:৩৪

    ইয়েমেনের সেনা এবং পপুলার কমিটির যোদ্ধাদের পাল্টা হামলায় অন্তত চার সৌদি সেনা নিহত হয়েছে। সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সীমান্ত আসিরের কাছে এ হামলা চালানো হয়েছে। পবিত্র রমজান মাসেও রিয়াদের অব্যাহত বিমান হামলার জবাবে এ হামলা চালানো হয়েছে।

  • পাক সেনাপ্রধানকে নিয়ে সৌদি সফর করলেন নওয়াজ শরীফ

    পাক সেনাপ্রধানকে নিয়ে সৌদি সফর করলেন নওয়াজ শরীফ

    জুন ১৩, ২০১৭ ০৮:৪৯

    মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিরসনের জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ গতকাল (সোমবার) একদিনের জন্য সৌদি আরব সফর করেছেন। সফরে তিনি সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়াকে সঙ্গে নিয়ে যান।

  • সৌদি আরবে বোমা বিস্ফোরণে পুলিশের এক মেজর নিহত, আহত ২

    সৌদি আরবে বোমা বিস্ফোরণে পুলিশের এক মেজর নিহত, আহত ২

    জুন ১২, ২০১৭ ১৮:৩৯

    সৌদি আরবের শিয়া মুসলমান সংখ্যাগরিষ্ঠ পূর্বাঞ্চলীয় প্রদেশে বোমা বিস্ফোরণে পদস্থ এক পুলিশ কর্মকর্তা নিহত এবং অপর দুই পুলিশ আহত হয়েছে। পুলিশের টহল গাড়ির পাশে বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছিল বলে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

  • তেহরানে হামলার দায় সৌদি আরবকে নিতে হবে: আব্দুল্লাহিয়ান

    তেহরানে হামলার দায় সৌদি আরবকে নিতে হবে: আব্দুল্লাহিয়ান

    জুন ১২, ২০১৭ ০০:২৩

    সৌদি উপ যুবরাজ মোহাম্মাদ বিন সালমান ইরানের অভ্যন্তরে নিরাপত্তাহীনতা ঢুকিয়ে দেয়ার হুমকি দিয়েছিলেন। কাজেই ইরানের রাজধানী তেহরানের সাম্প্রতিক সন্ত্রাসী হামলার দায় রিয়াদকে নিতে হবে।

  • আল কাতিফে সৌদি পুলিশের বর্বরোচিত গুলি: ২ বাংলাদেশি নিহত

    আল কাতিফে সৌদি পুলিশের বর্বরোচিত গুলি: ২ বাংলাদেশি নিহত

    জুন ১১, ২০১৭ ১৭:১৩

    সৌদি আরবের আল কাতিফ শহরে পুলিশের গুলিতে দুই প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও একজন।