ইরানি পানিসীমায় অনুপ্রবেশের দায়ে আটক হলো সৌদি জেলে নৌকা
জুলাই ০৭, ২০১৭ ১৯:৪১ Asia/Dhaka
-
সৌদি ঐহিত্যবাহী জেলে নৌকার ফাইল ছবি
পারস্য উপসাগরে ইরানি পানিসীমায় অনুপ্রবেশের দায়ে সৌদি আরবের একটি জেলে নৌকাকে আজ(শুক্রবার) আটক করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র নৌবহর।
সৌদি আরবের দারিন বন্দর থেকে জেলে নৌকাটি যাত্রা করেছিল এবং একে ইরানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ বুশেহরের উপকূলে আটক করা হয়। নৌকার সকল আরোহীকে আটক করা হয়েছে এবং এ বিষয়ে তদন্ত চলছে।
ইরানি নিরাপত্তা বাহিনী বলেছে, ইসলামী প্রজাতন্ত্রের পানিসীমা রক্ষা করার নীতিগত দায়িত্ব তাদের রয়েছে। ইরানি পানিসীমায় কাউকেই অনুপ্রবেশ করতে দেয়া হবে না বলেও জানিয়েছে ইরানি নিরাপত্তা বাহিনী।#
পার্সটুডে/মূসা রেজা/৭
ট্যাগ