-
ইরান সফরে ইরাকের প্রতিরক্ষামন্ত্রী: আলোচনা হবে সামরিক সহযোগিতা নিয়ে
নভেম্বর ১৪, ২০২০ ১০:১৮ইরাকের প্রতিরক্ষামন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল জুমা আনাদ সাধুন খাত্তাব আজ (শনিবার) তেহরান ইরান সফরে যাচ্ছেন। প্রতিবেশী দেশটির সঙ্গে ইরাকের সামরিক সম্পর্ক জোরদার করার লক্ষ্য নিয়ে তিনি ইরানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্যই মূলত এ সফরে যাচ্ছেন।
-
রাশিয়ার সামরিক ঘাঁটিতে গোলাগুলিতে ৩ সেনা নিহত
নভেম্বর ০৯, ২০২০ ১৪:০২রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ভোরোনেঝ শহরের একটি সামরিক ঘাঁটিতে এক সেনার গুলিতে তার তিন সহকর্মী নিহত হয়েছেন।
-
সামরিক চুক্তি করল আমেরিকা-ভারত; পাকিস্তানের হুঁশিয়ারি
অক্টোবর ২৮, ২০২০ ১০:০১আমেরিকা ও ভারতের মধ্যে যে সামরিক চুক্তি সই হয়েছে তার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, এই চুক্তির ফলে মারাত্মক প্রতিক্রিয়া সৃষ্টি হবে এবং আঞ্চলিক নিরাপত্তা হুমকির মুখে পড়বে।
-
সৌদি নেতৃত্বাধীন জোট আল-কায়েদার সঙ্গে কাজ করছে: ইয়েমেন
অক্টোবর ২৬, ২০২০ ১০:৪০ইয়েমেনের ন্যাশনাল সালভেশন সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আল-কায়েদা এবং দায়েশের সঙ্গে সম্মিলিতভাবে যুদ্ধ করছে সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোট। ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদীর অনুগত গেরিলারাও আল কায়েদা এবং দায়েশের সঙ্গে সহযোগিতা করছে বলে ইয়েমেনে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।
-
সামরিক ও প্রতিরক্ষা খাতের অন্যতম প্রধান অংশীদার রাশিয়া: ইরান
অক্টোবর ২২, ২০২০ ০২:৩৪রাশিয়াকে নিজের অন্যতম প্রধান সামরিক ও প্রতিরক্ষা অংশীদার বলে ঘোষণা করেছে ইরান। তেহরান বলেছে, ইরানের ওপর থেকে অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাওয়ার ফলে এখন তেহরান ও মস্কোর মধ্যে এসব ক্ষেত্রে সহযোগিতা আরো শক্তিশালী হবে।
-
অস্ত্র নিষেধাজ্ঞা উঠে গেলে ইরান-রাশিয়া সামরিক সহযোগিতা বৃদ্ধি পাবে
অক্টোবর ১৬, ২০২০ ১৫:১৮জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাব অনুসারে ইরানের ওপর আরোপিত পাঁচ বছরের অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হতে যাচ্ছে ১৮ অক্টোবর।
-
কারাবাখে সংঘর্ষ জোরদার, কয়েকটি গ্রাম দখলের দাবি করল আজারবাইজান
অক্টোবর ০৪, ২০২০ ১২:০২বিতর্কিত নাগার্নো-করাবাখ অঞ্চলে আজারবাইজান এবং আর্মেনিয়ান মধ্যে সামরিক সংঘর্ষ জোরদার হয়েছে। বাকু দাবি করেছে, তারা বড় রকমের সংঘর্ষের পর কারাবাখ এলাকায় বেশ কয়েকটি গ্রাম দখল করেছে।
-
আঞ্চলিক সফরে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী, মরক্কোর সঙ্গে ১০ বছরের সামরিক চুক্তি সই
অক্টোবর ০৪, ২০২০ ০৯:৫৭মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার উত্তর আফ্রিকা সফরের শেষ পর্যায়ে মরক্কো সফর করেন এবং দেশটির সঙ্গে ১০ বছরের সামরিক সহযোগিতা চুক্তি সই করেছেন। এর আগে তিনি উত্তর আফ্রিকার দেশ তিউনিশিয়া এবং আলজেরিয়া সফর করেন।
-
সুদান থেকে শত শত সেনা গেছে সৌদি আরব, মোতায়েন হবে ইয়েমেনে
অক্টোবর ০৪, ২০২০ ০৬:০৩সুদান থেকে এক হাজারের বেশি সেনাকে সৌদি আরবে পাঠানো হয়েছে এবং চূড়ান্তভাবে তাদেরকে ইয়েমেন যুদ্ধে মোতায়েন করা হবে। এর আগে সুদান ঘোষণা করেছিল যে, তারা ইয়েমেন সংঘাত থেকে নিজেদের সেনা সরিয়ে নেবে। কিন্তু নতুন করে সেনা মোতায়েন করে সেই ঘোষণা থেকে সরে গেল।
-
করোনায় আক্রান্ত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে হাসপাতালে ভর্তি ট্রাম্প
অক্টোবর ০৩, ২০২০ ০২:৩৮করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হোয়াইট হাউজ জানিয়েছে, ‘অতিরিক্ত সতর্কতামূলক পদক্ষেপ’ হিসেবে ট্রাম্পকে ওয়াশিংটনের নিকটবর্তী ওয়াল্টার রিড সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।