• রাহিলকে সৌদি জোট থেকে ফেরত আনতে পারে না পাকিস্তান: সারতাজ

    রাহিলকে সৌদি জোট থেকে ফেরত আনতে পারে না পাকিস্তান: সারতাজ

    জুন ২২, ২০১৭ ১২:৪৮

    পাকিস্তানের পররাষ্ট্র উপদেষ্টা সারতাজ আজিজ বলেছেন, সাবেক সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফকে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট থেকে ফিরিয়ে আনতে পারে না ইসলামাবাদ সরকার। কারণ হিসেবে সারতাজ বলেন, জেনারেল রাহিল নিজের চেষ্টায় এ জোটের প্রধান হয়েছেন, পাক সরকার তাকে নিয়োগ দেয় নি। ফলে সরকার তাকে জোট থেকে সরে আসার কথা বলতে পারে না।

  • কুলভূষণের মৃত্যুদণ্ড বাতিল করতে পারে না আইসিজে: সারতাজ

    কুলভূষণের মৃত্যুদণ্ড বাতিল করতে পারে না আইসিজে: সারতাজ

    মে ২০, ২০১৭ ১৫:১২

    পাকিস্তানের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ বলেছেন, আন্তর্জাতিক বিচার আদালত ভারতের গুপ্তচর কুলভূষণ যাদবের ফাঁসির আদেশ বাতিল করতে পারে না।  তিনি আজ (শনিবার) দাবি করেন, “যাদব নিজেই স্বীকারোক্তি দিয়েছেন যে, তিনি পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসী তৎপরতা চালিয়েছেন এবং একজন নৌবহিনীর কর্মকর্তা ভুয়া পাসপোর্ট ব্যবহার করেছেন। তার বিরুদ্ধে দেশের আইন অনুযায়ী মৃত্যুদণ্ডের আদেশ দেয়া হয়েছে।”

  • মোদি ক্ষমতায় থাকা পর্যন্ত পাক-ভারত সম্পর্কোন্নয়নের সম্ভাবনা নেই: সারতাজ

    মোদি ক্ষমতায় থাকা পর্যন্ত পাক-ভারত সম্পর্কোন্নয়নের সম্ভাবনা নেই: সারতাজ

    অক্টোবর ১০, ২০১৬ ১৫:১৯

    পাকিস্তানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্ষমতায় থাকা পর্যন্ত নয়াদিল্লির সঙ্গে ইসলামাবাদের সম্পর্কোন্নয়নের সম্ভাবনা খুবই কম। পাকিস্তান রেডিও’র বরাত দিয়ে ইংরেজি দৈনিক ডন এ খবর দিয়েছে।