কুলভূষণের মৃত্যুদণ্ড বাতিল করতে পারে না আইসিজে: সারতাজ
https://parstoday.ir/bn/news/world-i38318-কুলভূষণের_মৃত্যুদণ্ড_বাতিল_করতে_পারে_না_আইসিজে_সারতাজ
পাকিস্তানের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ বলেছেন, আন্তর্জাতিক বিচার আদালত ভারতের গুপ্তচর কুলভূষণ যাদবের ফাঁসির আদেশ বাতিল করতে পারে না।  তিনি আজ (শনিবার) দাবি করেন, “যাদব নিজেই স্বীকারোক্তি দিয়েছেন যে, তিনি পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসী তৎপরতা চালিয়েছেন এবং একজন নৌবহিনীর কর্মকর্তা ভুয়া পাসপোর্ট ব্যবহার করেছেন। তার বিরুদ্ধে দেশের আইন অনুযায়ী মৃত্যুদণ্ডের আদেশ দেয়া হয়েছে।”
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
মে ২০, ২০১৭ ১৫:১২ Asia/Dhaka
  • সারতাজ আজিজ
    সারতাজ আজিজ

পাকিস্তানের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ বলেছেন, আন্তর্জাতিক বিচার আদালত ভারতের গুপ্তচর কুলভূষণ যাদবের ফাঁসির আদেশ বাতিল করতে পারে না।  তিনি আজ (শনিবার) দাবি করেন, “যাদব নিজেই স্বীকারোক্তি দিয়েছেন যে, তিনি পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসী তৎপরতা চালিয়েছেন এবং একজন নৌবহিনীর কর্মকর্তা ভুয়া পাসপোর্ট ব্যবহার করেছেন। তার বিরুদ্ধে দেশের আইন অনুযায়ী মৃত্যুদণ্ডের আদেশ দেয়া হয়েছে।”

গত বছরের মার্চ মাসে বালুচিস্তানের মাশকেল এলাকায় সন্ত্রাস-বিরোধী অভিযানের সময় যাদবকে আটক করা হয়। এর কিছুদিনের মধ্যেই তিনি এক ভিডিওতে স্বীকার করেন যে, ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ পাকিস্তানকে অস্থিতিশীল করার জন্য বালুচিস্তান ও করাচিতে গুপ্তচরবৃত্তি এবং অন্তর্ঘাতমূলক তৎপরতা চালানোর পরিকল্পনা নিয়েছে। গত মাসে পাকিস্তানের একটি সামরিক আদালতে যাদব দোষী সাব্যস্ত হন এবং তার বিরুদ্ধে ফাঁসির আদেশ দেয়।

সারতাজ আরো বলেন, ভারত সম্পতি প্রচার করছে যে, আন্তর্জাতিক আদালতে পাকিস্তান হেরে গেছে। কিন্তু তাদের এ অবস্থান ও প্রচারণা ভুল কারণ। তিনি বলেন, পরবর্তী শুনানিতে পাকিস্তান আইনজীবীদের শক্তিশালী প্রতিনিধিদল পাঠাবে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২০