-
চীনের সঙ্গে ইসরাইলের বিকাশমান সম্পর্ক ছিন্ন করতে বলেছে আমেরিকা
মে ২৬, ২০২০ ২১:৩২চীনের সঙ্গে ইহুদিবাদী ইসরাইলের বিকাশমান সম্পর্ক ছিন্ন করার জন্য তেল আবিবের প্রতি আহবান জানিয়েছে আমেরিকা। দৈনিক জেরুজালেম পোস্ট জানিয়েছে, সম্পর্কের ক্ষেত্রে যেসব জায়গায় নিরাপত্তা ঝুঁকি রয়েছে সেসব সম্পর্ক ছিন্ন করার কথা বলেছে ওয়াশিংটন।
-
সিরিয়া থেকে গম চুরির পরিকল্পনা করছে তুর্কি সেনা ও মিত্র গেরিলারা
মে ২৬, ২০২০ ২০:৫৭সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় হাসাকা প্রদেশ থেকে গমসহ হাজার হাজার টন শস্যসামগ্রী চুরির পরিকল্পনা করছে তুরস্কের সেনা এবং তাদের মিত্র গেরিলারা।
-
সিরিয়া ও ইরাক থেকে আমেরিকাকে বহিষ্কার করা হবে: সর্বোচ্চ নেতা
মে ১৮, ২০২০ ০০:০২ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, আফগানিস্তান, ইরাক ও সিরিয়ায় আমেরিকার সামরিক আগ্রাসন বিশ্বব্যাপী মার্কিন সরকারকে ঘৃণিত করে তুলেছে। তিনি আরো বলেছেন, “অবশ্য ইরাক বা সিরিয়ায় মার্কিন সেনারা থাকতে পারবে না বরং তাদেরকে চলে যেতে হবে এবং নিঃসন্দেহে তাদেরকে (এসব দেশ থেকে) বহিষ্কার করা হবে।”
-
বাশার আসাদের পদত্যাগ নিয়ে ইরান-রাশিয়া সমঝোতা প্রত্যাখ্যান
মে ১৮, ২০২০ ০২:০৭সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে রাশিয়ার সঙ্গে ইরানের একটি সমঝোতা হয়েছে বলে পশ্চিমা গণমাধ্যমগুলো যে খবর দিয়েছে তা প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরান বলেছে, এটি একটি ‘ডাহা মিথ্যা’ খবর যা মার্কিন-ইহুদিবাদী গণমাধ্যম গুজব আকারে ছড়িয়ে দিয়েছে।
-
মার্কিন সহযোগিতার কথা স্বীকার করলো সিরিয়ার দায়েশ
মে ১৫, ২০২০ ০৯:০৪সিরিয়ার মধ্যাঞ্চলীয় হোমস প্রদেশের আত-তানফ সামরিক ঘাঁটিতে মার্কিন সেনাদের কাছ থেকে পরিপূর্ণ সহযোগিতা পাওয়ার কথা স্বীকার করেছে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ। সিরিয়ার নিরাপত্তা বাহিনীর হাতে আটক দায়েশের কয়েকজন সন্ত্রাসী একথা স্বীকার করেছে। তারা জানিয়েছে, আত-তানফ ঘাঁটি ব্যবহার করে তারা বহু সন্ত্রাসী হামলা পরিচালনা করেছে।
-
ইরানের বিরুদ্ধে কাল্পনিক যুদ্ধে নেমেছে ইসরাইল: সাইয়্যেদ নাসরুল্লাহ
মে ১৪, ২০২০ ০১:১৯ইহুদিবাদী ইসরাইল সিরিয়ায় ইরানের বিরুদ্ধে কাল্পনিক ও ভ্রান্ত যুদ্ধে নেমেছে বলে মন্তব্য করেছেন লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ। তিনি বলেছেন, সিরিয়ায় ইরানের সামরিক উপদেষ্টা রয়েছে মাত্র যাদের যুদ্ধ করার কোনো মানসিকতা নেই।
-
হতাহতের সঠিক সংখ্যা গোপন করছে আমেরিকা: অ্যামনেস্টির অভিযোগ
মে ১১, ২০২০ ১১:২৬আমেরিকা ১১ সেপ্টেম্বর সন্ত্রাসী হামলার ঘটনার পর সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধের অজুহাতে বিভিন্ন দেশে সেনা সমাবেশ ঘটায়। বিশেষ করে ইরাক ও আফগানিস্তানে হামলা চালিয়ে ওই দেশ দুটি দখল করে নেয়। এ ছাড়া, তারা পাকিস্তান, ইয়েমেন ও সোমালিয়াসহ আরো কয়েকটি দেশে ড্রোন হামলা চালিয়েছে। এসব হামলা ও আগ্রাসনে এসব দেশের হাজার হাজার মানুষ নিহত এবং বহু অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।
-
একতরফা নিষেধাজ্ঞা করোনা-বিরোধী লড়াইকে বাধাগ্রস্ত করছে: সিরিয়া
মে ১১, ২০২০ ০৬:৪৩জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূত বাশার আল-জাফারি বলেছেন, তার দেশের উপর পশ্চিমা দেশগুলোর একতরফা নিষেধাজ্ঞার কারণে প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারির বিরুদ্ধে লড়াই বাধাগ্রস্ত হচ্ছে। এই নিষেধাজ্ঞার কারণে দামেস্ক সরকার প্রয়োজনীয় ওষুধপত্র এবং চিকিৎসা সামগ্রী আমদানি করতে পারছে না।
-
কেমন সরকার হবে তা ঠিক করবে একমাত্র সিরিয়ার জনগণ: ইরান
মে ১১, ২০২০ ০৪:৩৩ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সিরিয়ার রাজনৈতিক ভাগ্য নির্ধারণের ব্যাপারে ইরান, রাশিয়া এবং তুরস্ক দেশটিকে সহায়তার জন্য কাজ করছে তবে দেশটির সরকারের কাঠামো কেমন হবে তা একমাত্র সে দেশের জনগণই ঠিক করবে।
-
করোনাভাইরাস: সিরিয়ার শরণার্থী আহমাদের জীবনের করুণ কাহিনী
মে ১০, ২০২০ ১৫:৪৩সিরিয়ার শরণার্থী আহমাদ আল মুস্তাফা তার কন্যা সন্তানের জন্য দুধের ব্যবস্থা করতে পারছেন না। গত বছর লেবাননে চরম অর্থনৈতিক সংকট শুরু হওয়ার পর থেকেই পরিবারের জন্য ভরণ পোষণের ব্যবস্থা করা আহমাদের জন্য কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। এরপর লেবাননে মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের ফলে পরিস্থিতি তার জন্য আরো খারাপ হয়ে উঠে।